৬৮ সৌভাগ্যের পরশমণি ব্যবসায় সম্পর্কে উপরে যাহা বর্ণিত হইল এই পরিমাণ জ্ঞান অর্জন করা ওয়াজিব । কারণ, সচরাচর উহার দরকার পড়ে । উপরিউক্ত কারবারসমূহ ব্যতীত অন্য প্রকার কারবারও আছে; তবে উহা সচরাচর দেখা যায় না। উল্লিখিত পরিমাণ জ্ঞানার্জন হইলে কারবারে অন্য অবস্থা যখন সম্মুখে আসিয়া উপস্থিত হইবে, তখন আলিমগণের নিকট জিজ্ঞাসা করিয়া লওয়া যাইবে । আর উক্ত পরিমাণ জ্ঞানার্জন না করিলে হারামে পতিত হইতে হইবে; অথচ ব্যবসায়ী জানিতে পারিবে না যে, সে হারামে পতিত রহিয়াছে । পরকালে অজ্ঞতার ওযর পেশ করিলে কোনই উপকার হইবে না। তৃতীয় অনুচ্ছেদ ব্যবসায়ে মু আমলায়) ন্যায়নীতি সুবিচার সংরক্ষণ ৪ উপরে প্রকাশ্য শরীয়ত অনুযায়ী কায়-কারবার দুরস্ত হওয়ার শর্তাবলী বর্ণিত হইয়াছে । এমন বহু কারবার আছে যাহা বাহ্যভাবে জায়েয আছে বলিয়া ফত্ওয়া দেওয়া হয় বটে; কিন্তু এ সকল ব্যবসায়ী আল্লাহ্র নিকট অভিশপ্ত হইয়া থাকে । যে সকল কারবারে মুসলমানগণের দুঃখ-কষ্ট ও ক্ষতি হয়, উহাই এই শ্রেণীর অন্তর্ভুক্ত । এই শ্রেণীর করবার দুই ভাগে বিভক্ত; ব্যাপক (আম) ও সীমাবদ্ধ (খাস)। ব্যাপকগুলি আবার দুই প্রকার; যথাঃ মজুদদারী ও অচল বা মেকী মুদ্রার প্রচলন । মওজুদদারী £ ইহা হইল খাদ্যশস্য ক্রয় করতঃ মূল্য বৃদ্ধি পাইলে বিক্রয় করিবার উদ্দেশ্যে মজুদ করিয়া রাখা । যে ব্যক্তি ইহা করে তাহাকে “মুহতাকীর' বলে এবং মুহতাকীর অভিশপ্ত । হাদীসে মজুদদারীর নিন্দা ঃ রাসূলুল্লাহ (সো) বলেন ঃ খাদ্যশস্য দুর্মূল্য হইলে বিক্রয় করিবার উদ্দেশ্যে যে ব্যক্তি চল্লিশ দিন উহা আটকাইয়া রাখে সে সেই সমস্ত খাদ্যশস্য গরীব-দুঃখীদের মধ্যে বিতরণ করিয়া দিলেও এই পাপের প্রায়শ্চিত্ত হইবে না। তিনি বলেন £ যে ব্যক্তি খাদ্যশস্য চল্লিশ দিন পর্যন্ত আবদ্ধ করিয়া রাখে আল্লাহ্ তাহার প্রতি অসন্তুষ্ট এবং সে আল্লাহ্র প্রতি অসন্তুষ্ট । হযরত আলী (রো) বলেন £ যে ব্যক্তি খাদ্যশস্য চল্লিশ দিন গোলাজাত করিয়া রাখিবে তাহার হৃদয় অন্ধকার হইয়া যাইবে । একবার এক মজুদদার সম্বন্ধে তাহাকে সংবাদ দেওয়া হইলে তিনি বলেন £ ইহাতে আগুন লাগাইয়া দাও । হাদীসে খাদ্যশস্য ব্যবসায়ের ফযীলত £ রাসূলুল্লাহ সো) বলেন ঃ যে ব্যক্তি খাদ্যশস্য ক্রয় করতঃ অন্যত্র নিয়া তথাকার বাজার দরে বিক্রয় করে সে যেন একটি কৃতদাসী বা কৃতদাসকে আযাদ করিয়া দিল। [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।