উপার্জন ও ব্যবসায় ৬৭ হইলে এবং লাভ দীড়াইলে মূলধনের পরিমাণ পণ্য্রব্য বিক্রয় করিয়া ফেলা ব্যবসায়ীর প্রতি ওয়াজিব। তদতিরিক্ত বিক্রয় করা উচিত নহে। মাল বিক্রয় করতঃ মূলধন উদ্ধারপূর্বক লভ্যাংশের পণ্যদ্রব্য উভয়ে ভাগ করিয়া লইবে। এই লভ্যাংশের পণ্যদ্রব্য বিক্রয় ব্যবসারীর প্রতি ওয়াজিন নহে। পণ্যদ্বব্যের উপর এক বসরকাল অতীত হইয়া গেলে যাকাত প্রদানের জন্য সমস্ত পণ্যদ্রব্যের মূল্য নির্ধারণ করা কর্তব্য । ব্যবসায়ীর নিজ অংশের যাকাত প্রদান করা তাহার উপরই ওয়াজিব । পুঁজিপতির অনুমতি ব্যতীত ব্যবসায়ী কর্মস্থল ত্যাগ করিয়া কোথাও সফরে যাইতে পারিবে না। গেলে ইহাতে কারবারে যে ক্ষতি হইবে ব্যবসায়ীকে এই ক্ষতিপূরণ করিতে হইবে । কিন্তু পৃজিপতির অনুমতি লইয়া সফর করিলে ওজন ও ঢোলাই খরচ, কারবারদারীর ব্যয় এবং দোকানের ভাড়া যেমন কারবারের তহ্বিল হইতে লওয়া হয়; তদ্রাপ পথ খরচও কারবারের তহ্বিল হইতে লওয়া যাইবে । সফর হইতে খরিদ করা হইয়াছিল তৎসমূদয়ই কারবারের মালের অন্তর্ভুক্ত হইবে । শরীকি কারবার £ পুঁজির অংশ দিয়া ভাগে করবার করা । যে কারবারে দুই ব্যক্তির মূলধন থাকে, সেখানে উভয় অংশীদারের একজন অপরজনকে ক্রয়-বিক্রয়ের অনুমতি দিয়া থাকে । উভয়ের মূলধন সমান সমান হইলে লভ্যাংশ উভয়ে সমান সমান ভাগ করিয়া লইবে। মূলধন কমবেশী হইলে মূলধনের অংশ হিসাবে লভ্যাংশ ভাগ করিতে হইবে। মূলধন ফিরাইয়া লওয়ার শর্ত করা দুরস্ত নহে। অধিক পরিশ্রমের জন্য অধিক লভ্যাংশ পাওয়ার শর্ত করাও দুরস্ত আছে। এতত্ডিন্ন আরও তিন প্রকার শরীকি কারবার দেশে প্রচলিত আছে। কিন্তু এইগুলি দুরস্ত নহে; যেমন ঃ প্রথম প্রকার ঃ শ্রমিক ও ব্যবসায়ীদের শরীকি কারবার । শ্রমিক ও ব্যবসায়ী যদি এইরূপ চুক্তি করে-আমরা একত্রে যাহা উপার্জন করিব তাহা সমান ভাগে ভাগ করিয়া লইব'-তবে এইরূপ ছুক্তি জায়েয নহে। কারণ, প্রত্যেকেই নিজ নিজ শ্রমলব্ধ অর্থের মালিক। দ্বিতীয় প্রকার ঃ মুফাওয়াযা অর্থাৎ দুই ব্যক্তি তাহাদের নিজ নিজ সম্বল যাহা কিছু আছে সম্মুখে উপস্থিত করত $ মূলধনের পরিমাণ নির্ধারণ ব্যতীত যদি এইরূপ মুক্তি করে-“ঘাহা কিছু লাভ-লোকসান হয় আমরা উভয়ে তাহা সমান ভাগে ভাগ করিয়া লইব'-তবে এইরূপ চুক্তিও জায়েয নহে। তৃতীয় প্রকার ঃ দুইজনের মধ্যে এক ব্যক্তি অর্থশালী এবং অপর ব্যক্তি পদমর্যাদার অধিকারী । অর্থশালী ব্যক্তি পদমর্যাদার অধিকারী ব্যক্তির কথায় বিক্রয় করিলে যে লাভ হইবে সেই লাভের টাকা উভয়ে সমান ভাগে ভাগ করিয়া লইবে; এইরূপ চুক্তিও দুরস্ত নহে। [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— Page 62 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.