কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

৬৬ সৌভাগ্যের পরশমণি প্রকার বিবাদ-বিসম্বাদের আশংকা না থাকে । যে ইজারা চুক্তি অস্পষ্ট থাকার দরুন ভবিষ্যতে বিবাদ ঘটিবার আশংকা থাকে, এইরূপ ইজারা সিদ্ধ নহে। কুরাষ অর্থাৎ পুঁজি দিয়া অপর কর্তৃক কারবার চালান। ইহার তিনটি অংশ আছে-€ে) পুঁজি, খে) লাভ ও.(গ) কারবারের শ্রেণী । (ক) পুঁজি নগদ হওয়া আবশ্যক; যেমনঃ স্বর্ণ-রৌপ্য ইত্যাদি প্রচলিত মুদ্া। রৌপ্যের পাত, বন্ত্র অথবা অপর জিনিস-পত্র পুঁজিস্বরূপ দেওয়া উচিতৃুদহে। পুঁজির ওজন ও পরিমাণ পরিজ্ঞাত হওয়া আবশ্যক এবং যে ব্যক্তিকে কারবার চালাইবার জন্য নিযুক্ত করা হয় তাহার হাতে পুঁজি দিয়া দিতে হইবে । মূলধনের মালিক নিজের নিকট পুঁজি রাখিবার শর্ত করিলে দুরস্ত হইবে না। খে) কুরায কারবারে যাহা লাভ হইবে ইহার কত অংশ পুঁজিপতি পাইবে এবং কত অংশ কার্যকারক পাইবে তাহা পূর্বেই নির্দিষ্ট করিয়া লইতে হইবে । যথা ঃ আধাআধি, এক-তৃতীয়াংশ ইত্যাদি। যদি এইরূপ শর্ত করা হয় যে, লাভের টাকা হইতে পুঁজিপতি বা কার্যকারক এত টাকা অগে উঠাইয়া লইয়া পরে অবশিষ্ট টাকা তাহাদের মধ্যে অংশ অনুপাতে ভাগ করা হইবে, তবে কারবার দুরস্ত হইবে না। (গে) কুরা কারবার কোন প্রকার বাণিজ্য অর্থাৎ ক্রয়-বিক্রয় শ্রেণীর হওয়া আবশ্যক; কোন প্রকার হস্ত শিল্প হইলে চলিবে না। রুটি-ব্যবসায়ীকে গম মূলধনস্বরূপ দিয়া যদি বলা হয়, “তুমি ইহাদ্বারা রুটি প্রস্তুত কর, যাহা লাভ হইবে তাহা আমরা নির্দিষ্ট হারে ভাগ করিয়া লইব”"-তবে এরূপ কারবার দুরস্ত নহে। অনুরূপ চুক্তিতে তেলীকে তিল বা সরিষা প্রদান করাও দুরস্ত নহে। কারবারে এইরূপ শর্ত আরোপ করাও দুরস্ত নহে যে, অমুক ব্যক্তি ব্যতীত অপর কাহারও নিকট বিক্রয় করিতে বা অমুক ব্যক্তি ব্যতীত অপর কাহারও নিকট হইতে ক্রয় করিতে পারিবে না। যে শর্ত ব্যবসায়কে সন্ীর্ণ করিয়া ফেলে, তদ্রুপ শর্ত আরোপ করা দুরস্ত নহে। ব্যবসায়ের জন্য অপরকে পুঁজি প্রদানের নিয়ম এই যে. পুঁজিপতি বলিবে ঃ “ব্যবসায়ের জন্য আমি তোমাকে এই মূলধন দিলাম; লভ্যাংশ আনরা আধাআধি বন্টন করিয়া লইব।” উত্তরে ব্যবসায়ী বলিবে 8 “আমি শর্ত স্বীকার করিলাম ।” ব্যবসায়ী এইরূপ চুক্তিতে আবদ্ধ হইলে ক্রয়-বিক্রয়ের ব্যাপারে সে পুঁজিপতির প্রতিনিধি হইল। যখন ইচ্ছা তখনই পুঁজিপতি কারবার ভঙ্গ করিতে পারে। পুঁজিপতি কারবার ভঙ্গ করিবার সময় লভ্যাংশসহ সমস্ত মাল নগদ থাকিলে লভ্যাংশ বন্টন করিয়া লইবে। কিন্তু মাল পণ্যদ্রব্য হইলে ও ইহাতে কোন লাভ না হইলে ব্যবসায়ী সমস্ত মাল পুঁজিপতিকে দিয়া দিবে এবং এই পণ্য্রব্য বিক্রয় করা ব্যবসায়ীর কর্তব্য নহে। বিক্রয় করিতে চাহিলেও ইহাতে নিষেধ করা পূঁজিপতির জন্য দুরস্ত আছে। তবে তখন যদি এমন কোন খরিদ্দার পাওয়া যায়, যে লাভ দিয়া সমস্ত পণ্যদ্রব্য ক্রয় করিতে প্রস্তুত আছে, তবে পুঁজিপতি উক্ত দ্রব্য বিক্রয়ে বাধা প্রদান করিতে পারে না । মাল পণ্যদ্রব্য [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।