উপার্জন ও ব্যবসায় ৬৫ দণ্ডায়মান হইলেই তাহার নিজের উপর যুদ্ধ করা ওয়াজিব হইয়া পড়ে । এই একই কারণে বিচারক ও সাক্ষীকে পারিশ্রমিক দেওয়া দুরস্ত নহে। তন্রপ কাহারও পক্ষ হইতে নামায পড়িবে অথবা রোযা রাখিবে-এই উদ্দেশ্যে বেতন দিয়া অন্য কাহাকেও নিযুক্ত করা দুরস্ত নহে। কারণ, এবংবিধ কার্ষে প্রতিনিধিত্ চলে না। কিন্তু মা*যুর ও রোগী যাহার স্বাস্থ্যলাভের আশা নাই, এমন অক্ষম ব্যক্তির পক্ষ হইতে হজ্জ করিবার জন্য বেতন লওয়া দুরস্ত আছে। কুরআন শরীফ ও ধর্মপথে সহায়ক বিদ্যা শিক্ষার জন্য পারিশ্রমিক প্রদানে শিক্ষক নিযুক্ত করাও দুরস্ত আছে। কবর খনন করা, মৃতকে গোসল দেওয়া এবং জানাযা বহন করিয়া কবরের দিকে নেওয়া ফরযে কিফায়া হইলেও এই সমস্ত কার্যে পারিশ্রমিক গ্রহণ করা দুরস্ত আছে। তারাবীহ-নামাষের ইমামতি ও মুয়াযযিনের কার্ষের জন্য বেতন গ্রহণ করা সন্বন্ধে আলিমদের মধ্যে মতভেদ আছে বটে; কিন্তু এই সকল কার্ষের জন্য বেতন গ্রহণ করা একেবারে হারাম নহে । কারণ, নামায পড়ান ও আযানের বিনিময়ে তীহাদিগকে বেতন দেওয়া হয় না; বরং ঠিক সময়মত পরিশ্রম করিয়া নামাযের স্থানে যে তাহারা আগমন করিয়া থাকেন ইহার বিনিময়েই তাহাদিগকে পারিশ্রমিক দেওয়া হইয়া থাকে। মোটকথা, এই সমস্ত কার্ধের জন্য পারিশ্রমিক গ্রহণ করা হারাম না হইলেও ইহা মাক্রূহ ও সন্দেহযুক্ত ।১ পশ্চম শর্ত 8 পরিশ্রম কি পরিমাণ হইবে, পূর্বেই ইহা নির্ণয় করিয়া লওয়া। বোঝা বহনের জন্য বাহন-পশু ভাড়া করিতে হইলে বোঝার মালিক জন্তুটি এবং পশুর মালিক বোঝাটি দেখিয়া লইবে। পশুর মালিক আরও জানিয়া লইবে, বোঝার ওজন কত, প্রত্যহ কি পরিমাণ পথ অতিক্রম করিতে হইবে এবং পশুর পৃষ্ঠে কখন বোঝা উঠান হইবে। কিন্তু এ বিষয়ে কোন প্রচলিত প্রথা সকলের জানা থাকিলে তত বুঝা-পড়া না করিলেও চলিবে । ভূমি ইজারা লইবার সময় ইহাতে কি শস্য বপন করিবে তাহাও বলিয়া লওয়া আবশ্যক । কারণ, চিনা-কাউন বপন করিলে উহা গম অপেক্ষা জমির উর্বরতা অধিক তাস করে। কিন্তু দেশে সচরাচর যে শস্য বপন করা হইয়া থাকে সেই প্রচলিত প্রথা সর্বজনবিদিত থাকিলে শস্যবিশেষের বপন-চুক্তি না করিলেও চলিতে পারে। মোটকথা, প্রত্যেক প্রকার ইজারা কার্ষের চুক্তি উভয় পক্ষের নিকট পরিষ্কাররূপে বোধগম্য ও বিদিত হওয়া আবশ্যক যেন ভবিষ্যতে ইহা লইয়া পক্ষদ্বয়ের মধ্যে কোন ১. হানাফী মাযহাব মতে একান্ত জরুরী অবস্থায় মুয়া্যিন পারিশ্রমিক লইতে পারেন! তারাবীহ নামাযে কুরআন শরীফ শুনাইবার বিনিময়ে বেতন গ্রহ্ণ করা হাফিযগণের জন্য দুরস্ত নহে। বিনা বেতনে হাফিয না পাওয়া গেলে ছোট ছোট সূরা দিয়া নামায পড়াই উত্তম। [1 [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।