প্রথম অধ্যায় পানাহার ইবাদতের পন্থাও ইবাদতের অন্তর্ভুক্ত এবং পথের সম্বলও এক হিসাবে পথের অন্তর্গত । সুতরাং ধর্মপথের যাবতীয় আবশ্যক বন্তুই ধর্মের অন্তর্ভুক্ত । ধর্ম-পথ-যাত্রীর আহারের প্রয়োজন । সকল ধর্ম-পথ-যাত্রীর একমাত্র উদ্দেশ্য আল্লাহ্র দর্শন লাভ। ইল্ম ও সৎকর্ম ইহার বীজ। জ্ঞানলাভ ও কর্মানুষ্ঠান শারীরিক সুস্থতা ব্যতীত সম্ভব নহে এবং পানাহার ব্যতীত শারীরিক সুস্থতা অসন্ভব। সুতরাং ধর্ম পথে চলার জন্যে পানাহার একান্ত আবশ্যক । এই জন্যই পানাহারও ধর্ম-কর্মের অন্তর্ভূক্ত । এই কারণেই আল্লাহ্ বলেন £ ৮১1০1515105 ০৮০৫।। 25195 পাক হালাল খাদ্য আহার কর এবং সৎকর্ম সম্পাদন কর। খাদ্য গ্রহণ ও সতকর্ম, এই উভয়টিকে আল্লাহ্ এই আয়াতে একত্রে বর্ণনা করিয়াছেন। সুতরাং যে ব্যক্তি জ্ঞানার্জন, সৎকর্মানুষ্ঠান ও ধর্ম-পথে চলার শক্তিলাভের উদ্দেশ্যে আহার করে, তাহার পানাহারও ইবাদত বলিয়াই পরিগণিত হয় । এই জন্যই রাসূলে মক্বুল সো) বলেন £ “প্রত্যেক কাজেই মুসলমানের সওয়াব আছে; এমন কি যে গ্রাস সে নিজের মুখে তুলিয়া লয় এবং যে গ্রাস নিজের পরিবার-পরিজনের মুখে প্রদান করে তাহাতেও তাহার সওয়াব হয়।” তিনি এই জন্যই ইহা বলিয়াছেন যে, মুসলমানের প্রত্যেকটি কাজই পরকালের উদ্দেশ্যে হইয়া থাকে । অতএব তাহার পানাহারও ধর্ম-কর্মের অন্তর্গত । পানাহার ধর্মকর্মের অন্তর্গত হওয়ার নিদর্শন ঃ পানাহার ধর্ম-কর্মের অন্তর্গত হওয়ার কতিপয় নিদর্শন আছে; যথা £ (১) লোভের বশবর্তী হইয়া পানাহার না করা। (২) হালাল উপায়ে উপার্জিত বস্তু আবশ্যক পরিমাণে পানাহার করা এবং (৩) পানাহারের নিয়মসমূহ পালন করা । পানাহারের প্রণালী ৪ আহার গ্রহণে কতিপয় সুন্নত কাজ আছে। উহার মধ্যে পালন করিতে হয়। আহারের পূর্বে সাতটি সুন্নত কার্য ৪ (১) হাত-মুখ ধৌত করা । পরকালের নিয়্যতে আহার করিলে ইহা ইবাদতে গণ্য হয় বলিয়া আহারের পূর্বে হাত-মুখ ধৌত [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।