কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

৬৪ সৌভাগ্যের পরশমণি হইতে পারে না। কিন্তু হারাম মিথ্যার আশ্রয় গ্রহণ ও দাগাবাজী এবং উভয় পক্ষে যাহা সত্য তাহা গোপন না করিয়া, আর যেহেতু সাধারণ সালিসীতে মীমাংসা হইবে না কিংবা প্রকৃত অবস্থা অবগত হইলে মীমাংসার প্রতি বলপূর্বক উৎসাহিত করিবার জন্য উভয় পক্ষকে অথবা না ধমকাইয়া এক পক্ষের জন্য পারিশ্রমিকের উপযোগী পরিশ্রম করতঃ উহার পারিশ্রমিক গ্রহণ করা হালাল হইবে । বস্তুত অধিকাংশ সালিসী মিথ্যা, অবিচার ও ধোকাবাজী হইতে মুক্ত নহে বলিয়া সালিসীর পারিশ্রমিক গ্রহণ করা হারাম। এক পক্ষের যথার্থ হক নিশ্চিতরূপে অবগত হইয়াও চক্রান্ত করিয়া হকদারকে স্বীয় ন্যায্য দাবি ত্যাগে অল্পে তুষ্ট করতঃ মীমাংসায় সম্মত করানো সালিসের জন্য দুরস্ত নহে। তবে সালিস যদি বুঝিতে পারে যে, হক-পক্ষ জয়ী হইলে অপর পক্ষের উপর উৎপীড়ন চালাইবে, এমতাবস্থায় কোন প্রকার চক্রান্ত অবলম্বন ও ভীতি প্রদর্শনে তাহার সেই উৎপীড়ন-প্রবৃত্তি নিবারণ করিতে সমর্থ হইলে সালিসের জন্য ইহা করার অনুমতি আছে। যে ব্যক্তি ধর্মপরায়ণ এবং বিশ্বাস রাখে যে, ইহকালে যাহা বলা হইবে পরকালে তাহার নিকট হইতে পুঙ্খানুপুঙ্খরূপে উহার হিসাব গ্রহণ করা হইবে এবং তাহাকে জিজ্ঞাসা করা হইবে-কেন বলিয়াছিলে? কি উদ্দেশ্যে বলিয়াছিলে? সত্য বলিয়াছিলে কি মিথ্যা বলিয়াছিলেঃ এই মোকদ্দমায় তোমার ইচ্ছা সৎ ছিল, না অসৎ ছিল? এমন সালিস, উকিল কিংবা বিচারক কখনও মিথ্যা ও ধোকাবাজির আশ্রয় গ্রহণ করিতে পারে না। কিন্তু যে ব্যক্তি কাহারও ন্যায্য দাবি আদায়ের জন্য উচ্চপদস্থ লোকদের নিকট চেষ্টা ও তদ্বীর করে এবং তজ্জন্য যদি পরিশ্রম করিয়া ইহার পারিশ্রমিক গ্রহণ করে তবে ইহা তাহার জন্য দুরস্ত আছে। তবে ইহাতে শর্ত এই যে, সেক্ষেত্রে কষ্ট ও পরিশ্রমের পরিমাণ যথেষ্ট হওয়া আবশ্যক; কেবল আপন পদমর্যাদার বিনিময়ে কিছু গ্রহণ করা দুরস্ত নহে। যে কার্ষের জন্য চেষ্টা-তদবীর করা দুরস্ত, কেবল তদ্রুপ কার্ষেই চেষ্টা-তদবীর করা যাইতে পারে । কোন অত্যাচারীর জয়, অবৈধ রোজগার কিংবা কোন হারাম কার্ষের জন্য চেষ্টা-তদ্বীর করিলে অথবা সত্য সাক্ষ্য গোপন করিলে পাপী হইতে হইবে এবং এইরূপ কার্ষের পারিশ্রমিক গ্রহণ করাও হারাম । ইজারা সম্পর্কে উপরিউক্ত বিধানাবলী অবগত হওয়া নিতান্ত আবশ্যক কারণ, এইগুলির ব্যতিক্রম করিলে ইজারাদাতা ও ইজারা গ্রহণকারী উভয়কেই পাপী হইতে হইবে। ইজারার বিবরণ বহু বিস্তৃত। কিন্তু উল্লিখিত বর্ণনা হইতে অজ্ঞ ব্যক্তিও কোথায় জটিলতা আছে জানিতে পারিবে এবং কোন্‌ বিষয় আলিমগণের নিকট জিজ্ঞাসা করিয়া লওয়া আবশ্যক তাহা বুঝিতে সমর্থ হইবে। চতুর্থ শর্ত £ যে কার্য সমাধার জন্য পারিশ্রমিক প্রদান করা হয় তাহা ফরয-ওয়াজিব না হওয়া । কারণ, ফরয-ওয়াজিব কার্ষে প্রতিনিধিত্ব চলে না। [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।