উপার্জন ও ব্যবসায় ৬৩ “রশিবাজী' শিক্ষা দেবার জন্য শিক্ষক নিযুক্ত করাও হারাম এবং এই তামাশাও হারাম । যে ব্যক্তি এই তামাশা দেখাইয়া থাকে তাহার জীবন বিনাশের আশংকা রহিয়াছে । সুতরাং তামাশা দেখাইবারকালে কোন দুর্ঘটনায় যদি তাহার মৃত্যু ঘটে তবে তামাশা দর্শনকারীরাও তাহার খুনের অংশী হইবে । কারণ দর্শক না থাকিলে সে কখনও সেই মারাত্মক তামাশা প্রদর্শনে প্রবৃত্ত হইত না এবং নিজের জীবনকে বিপন্ন করিত না। রশিবাজ, বাজিকর প্রভৃতি যাহাদের জীবন নাশের আশংকা আছে-এমন বিপজ্জনক কার্ষে প্রবৃত্ত হয় তাহাদিগকে তদ্রাপ কার্ধ প্রদর্শনের বিনিময়ে কিছু প্রদান করাও পাপের কাজ। এইরূপে ভীড়, গায়ক, অন্যের পরিবর্তে রোদনকারী এবং ব্যঙ্গ কবিকে পারিশ্রমিক দেওয়াও হারাম । রায় প্রদানের বিনিময়ে বিচারককে এবং সাক্ষ্য প্রদানের বিনিময়ে সাক্ষীকে পারিশ্রমিক প্রদান করা হারাম । কিন্তু যে স্থলে অপরের জন্য বিচারকের রায় লিপিবন্ধ করা নিষিদ্ধ নহে, সেক্ষেত্রে রায় লিখিয়া দিয়া পারিশ্রমিক গ্রহণ করা বিচারকের জন্য দুরস্ত আছে। কারণ রায় লিখিয়া দেওয়া বিচারকের প্রতি ওয়াজিব নহে। পক্ষান্তরে অন্যকে লিখিতে নিষেধ করতঃ বিচারক সামান্য সময়ে রায় লিখিয়া দিয়া ইহার বিনিময়ে দশ কিংবা এক দীনার দাবী করা হারাম । কিন্তু অপরের প্রতি লিখিবার অনুমতি থাকিলে বিচারক যদি বলে, আমি স্বহস্তে রায় লিখিয়া দিলে তৎবিনিময়ে দশ দীনার পারিশ্রমিক গ্রহণ করিব, তবে দুরস্ত আছে। অপর কেহ রায় লিপিবদ্ধ করিলে হারাম । কারণ এই সামান্য কাজটুকু যাহা দ্বারা লোকের হক দৃঢ় ও সুসাব্যস্ত হইয়া থাকে, বিনা পারিশ্রমিকে করিয়া দেওয়াই বিচারকের প্রতি ওয়াজিব । ওয়াজিব না হইলেও এই সামান্য কার্ষের পারিশ্রমিক গমের একটি দানার মূল্যের ন্যায় নিতান্ত নগণ্য । তবে আইনের বিচারক বলিয়াই তাহার স্বাক্ষরের মর্যাদা ও মূল্য রহিয়াছে। যে ব্যক্তি পদমর্ধাদাবলে বিচারক নিযুক্ত হয়, বিচার-কার্ষের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা তাহার জন্য দুরস্ত নহে।-বিচারক নিরপেক্ষ ও ন্যায়বিচারক এবং বাদী-বিবাদীর দাবি ন্যায়সঙ্গতভাবে মীমাংসাকারী বলিয়া জানা থাকিলে অথবা তিনি পক্ষপাতমূলকভাবে কোন পক্ষের হক নষ্ট করেন বলিয়া জানা না থাকিলে এইরূপ বিচারকের উকিল মিথ্যাবাদী, শঠ ও সত্যগোপনেচ্ছু না হইয়া বরং মিথ্যা দমনে আগ্রহশীল এবং সত্য প্রকাশ হওয়ার পর নীরব থাকিলে, এমন উকিল উপরিউক্ত বিচারকের উকিল হইয়া পারিশ্রমিক গ্রহণ করিতে পারে; অন্যথায় দুরস্ত নহে। কিন্তু যে বিষয় স্বীকার করিলে কোন হক বিনষ্ট হইয়া যায় তাহা অস্বীকার করা দুরস্ত আছে। বিবদমান দুই পক্ষের মধ্যে মীমাংসা করিয়া ইহার বিনিময়ে উভয় পক্ষ হইতে কিছু কিছু পারিশ্রমিক গ্রহণ করা দুরস্ত নহে। কারণ একই বিবাদে উভয় পক্ষের জয় [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।