কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

৬২ সৌভাগ্যের পরশমণি পরিশ্রমের পরিমাণ অপেক্ষা অধিক ওয়াজিব হইবে না। যে সকল দালাল বা আড়তদার প্রচলিত নিয়ম অনুযায়ী শতকরা পাঁচ টাকা বা মণকরা আট আনা অথবা এইরূপ হিসাবে কিছু গ্রহণ করে তাহা হারাম । কারণ ইহাতে মালের পরিমাণ অনুসারে প্রাপ্তি হিসাব করা হইয়া থাকে, পরিশ্রম অনুসারে ধরা হয় না। অতএব দালালি ও আড়তদারি ব্যবসায়ে লব্ধ অর্থ হারাম । কিন্তু দুইটি উপায়ে তাহারা হারামের হাত হইতে অব্যাহতি পাইতে পারে £ (১) তাহাদিগকে যাহা প্রদান করা হয় তাহা বিনা বাক্য ব্যয়ে গ্রহণ করা। প্রাপ্য সম্বন্ধে কিছু বলিতে হইলে মাল বা মূল্যের পরিমাণ সম্বন্ধে কিছু না বলিয়া বরং পরিশ্রমের পরিমাণ অনুসারে দাবি করা যাইবে পারে । (২) মাল বিক্রয় করিবার পূর্বেই এইরূপ চুক্তি করা যে, এই মাল বিক্রয় করিয়া পারিশ্রমিকস্করূপ এত টাকা গ্রহণ করিব এবং অপর পক্ষও ইহাতে টাকা অথবা মালের উপর প্রতি মণে এত টাকা গ্রহণের চুক্তি দুরস্ত নহে। কারণ গ্রাহক কত মূল্যে কিনিবে তাহা অজ্ঞাত । সুতরাং পরিশ্রমের পরিমাণ অপেক্ষা অধিক দেওয়া আবশ্যক নহে। দ্বিতীয় শর্ত $ লাভের উপরই ইজারা কারবার দুরস্ত; মূল বস্তু ইজারার অন্তর্ভুক্ত নহে । ফলভোগের চুক্তিতে বাগান বা আঙ্গুর বৃক্ষ অথবা দুগ্ধ দোহন করিয়া দেওয়ার চুক্তিতে গাতী ইজারা লওয়া কিংবা অর্ধেক দুধ গ্রহণের চুক্তিতে গাভীর ঘাস খাওয়াইয়া লালন-পালন করা দুরস্ত নহে। কারণ ঘাস, দুগ্ধ, ইত্যাদির পরিমাণ অজ্ঞাত । কিন্তু সন্তানকে দুগ্ধ পান করাইবার নিমিত্ত বেতন প্রদানে দুগ্ধবর্তী স্ত্রীলোক নিযুক্ত করা দুরস্ত আছে। কারণ এ স্থলে সন্তান প্রতিপালনই মূল উদ্দেশ্য এবং দুগ্ধ প্রদান ইহার অধীন ও আনুষঙ্গিক কার্যমাত্র। যেমন লেখকের কালি ও দরজির সুতার পরিমাণ অজ্ঞাত হইলেও উহা দরজি ও লেখকের শ্রমের অধীন ও আনুষঙ্গিক বলিয়া তাহাদের পারিশ্রমিক প্রদান করিলেই চলিবে, উক্ত অধীনস্থ বন্তুদ্ধয়ের মূল্য পৃথকভাবে দেওয়া আবশ্যক নহে। তৃতীয় শর্ত ৪ যে কার্য অন্যের উপর অর্পণ করা সম্ভব এবং দুরস্ত তেমন কার্য নির্বাহের জন্য বেতনের উপর লোক নিযুক্ত করা চলে । যে কঠিন কার্য কোন দুর্বল ও অক্ষম ব্যক্তির পক্ষে অসাধ্য, বেতনের উপর সে ব্যক্তিকে উক্ত কার্ষে নিযুক্ত করা সঙ্গত নহে। খতুবতী স্ত্রীলোককে বেতন প্রদানে মসজিদ ঝাড় দেওযার কার্ষে নিযুক্ত করা দুরস্ত নহে। কারণ খতুবর্তী স্ত্রীলোকের পক্ষে ইহা হারাম। এইরূপ পীড়াহীন দাত উঠাইয়া ফেলার জন্য, সুস্থ হস্ত কর্তনের জন্য এবং ছেলের নাকে বা কানে বালী পরাইবার উদ্দেশ্যে ছিদ্র করিবার জন্য লোক নিযুক্ত করা হারাম । কারণ এই সকল কার্য দুরস্ত নহে এবং এইরূপ. শরীয়তে নিষিদ্ধ কার্যে বেতন গ্রহণ করাও হারাম । “উলকি' বা 'গোদানী' ব্যবসায়ীদের সম্বন্ধেও এই ব্যবস্থা প্রযোজ্য । পুরুষের জন্য রেশমী টুপী বা রেশমী পোশাক সেলাই করিয়া পারিশ্রমিক লওয়া হারাম । এইরূপে [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।