কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

উপার্জন ও ব্যবসায় ৬১ নবম শর্ত ৪ বৃহৎ অতুলনীয় মুক্তা, অপূর্ব সুন্দরী দাসী, অতীব সুন্দর দাস ইত্যাদি নিতান্ত দুর্লভ ও দুষ্প্রাপ্য দ্রব্যের উপর দাদনী কারবার সঙ্গত নহে। দশম শর্ত £ খাদ্য-দ্রব্য পাওয়ার উদ্দেশ্যে খাদ্য-দ্রব্য দাদনে দেওয়া সঙ্গত নহে; যেমন গম, যব, সাওয়ান, কাউন ইত্যাদি খাদ্য-শস্য দাদনে দেওয়া উচিত নহে। ইজারা $ ইহার দুটি অংশ আছে-একটি পারিশ্রমিক ও অপরটি লাভ। ক্রয়-বিক্রয়ের সময় ক্রেতা ও বিক্রেতাকে যেরপ ক্রয়-বিক্রয়সূচক বাক্য উচ্চারণে কার্য সম্পাদন করিতে হয়, ইজারা কারবারেও তদ্রুপ স্পষ্ট বাক্য উচ্চারণে ইজারার কাজ সমাধা করিতে হয়। ক্রয়-বিক্রয়ের মূল্যের ন্যায় ইজারার ক্ষেত্রেও পারিশ্রমিক বা ভাড়ার পরিমাণ নির্দিষ্ট হওয়া আবশ্যক । গৃহ নির্মাণ করিয়া দিবার চুক্তিতে ভাড়া দেওয়া দুরস্ত নহে। কারণ নির্মাণ কিরূপ হইবে তাহা অজ্ঞাত। টাকার অংশ নির্ধারিত করিয়াও যদি বলা হয়, যেমন দশ দিরহাম ব্যয়ে নির্মাণ করিতে হইবে তথাপি দুরস্ত হইবে না। কেননা নির্মাণ কার্য অজ্ঞাত । এইরূপে ছাগের চর্ম খসাইয়া দিলে কসাইকে পারিশ্রমিকরূপে চর্মটি প্রদান করা কিংবা আটা বা ময়দা পিষিবার পারিশ্রমিকস্বরূপ তুষ, ভুসি বা কিছু আটা-ময়দা প্রদান করাও দুরস্ত নহে। শ্রমিকগণ পরিশ্রম করিয়া যে দ্রব্য প্রস্তুত করিবে পারিশ্রমিকস্বরূপ উক্ত দ্রব্যের অংশবিশেষ তাহাদিগকে দেওয়া দুরস্ত নহে। “মাসিক এক দিনার দিবে, এই শর্তে এই দোকানটি তোমাকে ইজারা দিলাম”, এই প্রকার ইজারাও দুরস্ত নহে। কারণ ইহাতে ইজারার সময়ের পরিমাণ জানা গেল না। এক বৎসর কিংবা দুই বৎসরের জন্য সময় নির্ধারিত করিয়া ইজারা দিলে দুরস্ত হইবে। ইজারার দ্বিতীয় অংশ লাভ। যে কার্য শরীয়তে সঙ্গত ও পরিজ্ঞাত এবং সম্পন্ন করিতে পরিশ্রমের প্রয়োজন ও যহাতে প্রতিনিধি নিযুক্ত করিবার সুযোগ আছে, এই প্রকার কার্ষেই ইজারা দুরস্ত। ইজারাতে পাঁচটি শর্ত পালন করিতে হইবে । প্রথম শর্ত ৪ কার্ষের পরিমাণ ও মূল্য নির্ধারিত থাকা এবং উহা সমাধানে কষ্ট ও পরিশ্রম থাকা । সঙ্জিত করিবার জন্য দোকান, শস্য কিংবা কাপড় শুকাইবার জন্য বৃক্ষ অথবা ঘ্বাণ লইবার জন্য ফল ইজারা লওয়া দুরস্ত নহে। কারণ এই সমস্তের কোন নির্দিষ্ট পরিমাণ নাই এবং ইহা গমের একটি মাত্র বীজ বিক্রয়ের ন্যায় অকিঞ্চিতকর । যদি কোন সম্মানী, প্রভাবশালী ও বাক-চতুর ব্যক্তিকে মজুরি নির্ধারণপূর্বক দালাল নিযুক্ত করা হয় এবং তাহার এক কথায়ই মাল কাটতি হইয়া যায় তবে এই ইজারা ও তাহার এই দালালির মজুরি হারাম হইবে । কারণ এই কার্ষে কষ্ট ও পরিশ্রমের প্রয়োজন হয় না। কিন্তু যে আড়তদার বা দালালকে ক্রয়-বিক্রয়কালে অধিক কথাবার্তা বলিতে হয় এবং গ্রাহক সংগ্রহের জন্য দৌড়াদৌড়ি, কষ্ট ও পরিশ্রম স্বীকার করিতে হয় তাহার পক্ষে পারিশ্রমিক গ্রহণ করা দুরস্ত হইবে বটে কিন্তু তাহার পারিশ্রমিক [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।