কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

৬০ সৌভাগ্যের পরশমণি যদি বলে, আমি আমার এই দ্রব্যের বিনিময়ে তোমার নিকট হইতে এই গুণের দ্রব্য ক্রয় করিলাম, তবেও দুরস্ত হইবে । দ্বিতীয় শর্ত £ অধ্থিম প্রদত্ত বস্তু হিসাব ব্যতীত দিবে না; বরং ইহার ওজন ও পরিমাণ ঠিক করিয়া দিবে যেন জানা থাকে যে, কি বস্তু ও কি পরিমাণে দেওয়া হইয়াছে। ফলে আবশ্যক হইলে ফেরত লইতে কোন অসুবিধা হইবে না। তৃতীয় শর্ত ঃ দাদনের চুক্তি যে স্থানে সম্পন্ন হইবে সেই স্থানেই পুঁজি, টাকা বা বস্তু দাদন গ্রহীতার হাতে সমর্পণ করিয়া দিতে হইবে । চতুর্থ শর্ত ঃ যে সকল দ্রব্যের অবস্থা বা গুণ প্রকাশ্যে জানা যায় কেবল সে সকল দ্রব্যেই দাদনের কারবার চলিতে পারে । যেমন, শস্য, তুলা, পশম, রেশম, দুগ্ধ, গোশ্ত ইত্যাদি । কিন্তু যে সকল বস্তু কয়েক প্রকার বস্তুর সমন্যয়ে প্রস্তুত এবং সেই মিশ্রণের পরিমাণ অজ্ঞাত হয় ইহাদের দাদন কারবার দুরস্ত নহে। যেমন, “গালিয়া” নামক সুগন্ধি দ্রব্য যাহা বিভিন্ন বস্তুর মিশ্রণে প্রস্তুত হইয়া থাকে অথবা তুরস্ক দেশীয় ধনু যাহা বিভিন্ন প্রকার ধাতু দ্বারা প্রস্তুত হইয়া থাকে । কিংবা বিভিন্ন প্রকার চর্মে প্রস্তুত জুতা ও বিভিন্ন প্রকার সুতায় প্রস্তুত মোজা বা চাছা-ছোলা তীর ইত্যাদি প্রকার দ্রব্যে দাদনী কারবার বৈধ নহে। কারণ এই সমস্তের সঠিক গুণ ও মিশ্রণের পরিমাণ জানা যায় না। কিন্তু লবণ পানি ইত্যাদি বস্তুর সমৰয়ে প্রস্তুত হইলেও রুটির উপর দাদনী কারবার দুরস্ত আছে। কারণ রুটিতে যে পরিমাণ লবণ ও পানি ব্যবহৃত হয় তাহা উদ্দেশ্যও নহে এবং অজ্ঞাতও নহে। | পঞ্চম শর্ত ঃ দাদনী বস্তু দিবার প্রতিজ্ঞায় নির্দিষ্ট সময়ের উল্লেখ করিতে হইবে । “শস্য পাকিলে দিব' এইরূপ বলিলে দাদন বৈধ হইবে না। কারণ শস্য সর্বদা এক সময়ে পাকে না। নববর্ষ দিবসে বা কোন নির্দিষ্ট মাসে দিবার প্রতিজ্ঞা করিলে দুরস্ত হইবে। ষষ্ঠ শর্ত ৪ কোন জিনিসের উপর দাদন করিলে এমন সময়ের প্রতিজ্ঞা করিতে হইবে যখন উহা ভালরূপে প্রস্তুত হয় । ফল পাকিবার পূর্বে দাদন করিলে দুরস্ত হইবে না। কিন্তু অধিকাংশ ফল পাকিলে দুরস্ত হইবে । কোন দৈব কারণে দাদনী দ্রব্য প্রস্তুতে বিলম্ব ঘটিলে উভয় পক্ষের সম্মতিক্রমে সময় বাড়াইয়া লওয়া যাইতে পারে বা দাদনের চুক্তি ভঙ্গ করত দাদনের দ্রব্য ফেরত লওয়া যাইতে পারে। সপ্তম শর্ত £ দাদনের জিনিস শহরে কি গ্রামে যে স্থানে পৌছাইয়া দেওয়া সম্ভব তাহাই নির্দিষ্ট করিয়া লইতে হইবে, যেন প্রতিজ্ঞা ভ্গ না হয় এবং পরে ইহা লইয়া বিবাদের সৃষ্টি না হয়। অষ্টম শর্ত 8 “এই বাগানের আঙ্গুর' অথবা “এই খেতের গম দিব" দাদনী দ্রব্যকে এইরূপ নির্ধারিত করত সীমাবদ্ধ করা বৈধ নহে। এইরূপে নির্দিষ্ট করিবে না। [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।