কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

উপার্জন ও ব্যবসায় ৫৯ উক্ত শর্তই আছে এবং তত্ব্যতীত সে সামান্য পরিমাণ গমের দাবিও পরিত্যাগ করিবে না, তবে পরকালে এইরূপ দাবি ত্যাগের কোনই মুল্য হইবে না। কারণ এইরূপ সম্পত্তি অর্থাৎ দাবিত্যাগ কেবল মৌখিক, আন্তরিক নহে । যে সম্মতি আন্তরিক নহে তাহা পরকালে কাজে লাগিবে না। কিন্তু একজন যদি বলে £ তুমি আমার উপর দাবি পরিত্যাগ কর বা না কর আমি তোমার উপর দাবি ছাড়িয়া দিলাম এবং বাস্তবে তাহার অন্তরেও ইহা থাকে, তবে এইরূপ দাবি ত্যাগ সিদ্ধ হইবে । এইরূপে বিনা শর্তে অপর পক্ষও আন্তরিকভাবে দাবি পরিত্যাগ করিলে ইহাও সিদ্ধ হইবে । আর তাহাদের কেহই যদি দাৰি পরিত্যাগ না করে এবং উভয় পক্ষের দ্রব্য মূল্যে ও পরিমাণে সমান হয়, তবে দুনিয়ার বিচারে তাহারা ঠেকিবে না এবং পরকালের বিচারেও অব্যাহতি পাইবে । কিন্তু উভয় পক্ষের দ্রব্যে সামান্য কমবেশি হইলেও ইহ-পরকালে উভয় জগতের বিচারেই ঠেকিবার আশংকা আছে। যে খাদ্য-শস্য দ্বারা যে বস্তু প্রস্তুত হয় তাহা সমপরিমাণে হইলেও সেই খাদ্য-শস্যের বিনিময়ে বিক্রয় করা উচিত নহে । সুতরাং গম হইতে প্রস্তুত আটা, রুটি, ছানা, প্রবৃতি গমের পরিবর্তে বিক্রয় করা উচিত নহে। এইরূপ আঙ্গুরের সির্কা ও মধুও এবং দুধের পরিবর্তে পণীর ও মাখন বিক্রয় করা দুরস্ত নহে। আঙ্গুর শুকাইয়া মনাক্কা এবং কাচা খুরমা শুকাইয়া শুক্না খুরমায় পরিণত না হওয়া পর্যস্ত আঙ্গুরের পরিবর্তে আঙ্গুর এবং কাচা খুরমার পরিবর্তে কাচা খুরমা বিক্রয় করা দুরস্ত নহে। ক্রয়-বিক্রয়ের বিবরণ বহু বিস্তৃত। যাহা বর্ণিত হইল তাহা শিখিয়া লওয়া ওয়াজিব। এতদভিন্ন কোন অজ্ঞাত বিষয় উপস্থিত হইলে আলিমগণের নিকট জিজ্ঞাসা করত শরীয়তের বিধান অবগত হইয়া তদনুষায়ী কার্য করিতে হইবে যেন হারামে নিপতিত না হয় এবং কোন ওযর-আপত্তি না থাকে । কারণ ইল্ম অনুযায়ী আমল করা যেমন ফরয, ইল্ম শিক্ষা করাও তেমনি ফরয । দাদন (সলম) £ (দ্রব্য আগ্রম প্রদান করিয়া কিছুকাল পরে মূল্য বা মূল্য অগ্রিম দিয়া কিছু কাল পরে দ্রব্য গ্রহণ করাকে দাদন বলে)। এই শ্রেণীর কারবারে দশটি শর্তের প্রতি লক্ষ্য রাখা আবশ্যক । ্‌ প্রথম শর্ত ৪ দাদনী চুক্তিতে দ্রব্যের পরিমাণ ও রকম পরিষ্কাররূপে বলা ও শোনা আবশ্যক । যেমন, এক পক্ষ বলিবে $ আমি এই স্বর্ণ, রৌপ্য বা বন্ত্র এক গাধার বোঝা পরিমাণ গমের পরিবর্তে দাদনী চুক্তিতে তোমাকে দিলাম । প্রচলিত প্রথা অনুসারে যেরূপ দ্রব্যের মূল্যের পরিবর্তে বিনিময় হইতে পারে তন্মধ্যে কোন রকম গম পাওয়া উদ্দেশ্য, ইহার গুণ ইত্যাদি স্পষ্টরূপে ব্যক্ত করা আবশ্যক যেন দ্বিতীয় পক্ষ পরিষ্কাররূপে বুঝিয়া বলিতে পারে-আমি গ্রহণ করিলাম । দাদন শব্দ উচ্চারণ না করিয়া [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।