৫৮ সৌভাগ্যের পরশমণি গোটা দীনার, টুকরা দীনার বা টুকরা ব্বর্ণের বিনিময়ে বিক্রয় করা উচিত নহে। এইরূপ বিশুদ্ধ দীনারের বিনিময়ে অবিশুদ্ধ দীনার অধিক পরিমাণে লওয়াও সঙ্গত নহে। বরং বিশুদ্ধ অবিশুদ্ধ, গোটা ও টুকরা পরিমাণে সমান সমান হওয়া আবশ্যক। গোটা দীনারের বিনিময়ে বস্তু খরিদ করত সেই বিক্রেতার নিকটই পুনরায় সেই বস্তু অধিক পরিমাণে টুকরা দীনার অথবা টুকরা স্বর্ণের বিনিময়ে বিক্রয় করা দুরস্ত আছে। স্বর্ণ ও রৌপ্য মিশ্রিত মুদ্রার বিনিময়ে খাটি স্বর্ণ ও রৌপ্য মুদ্রার আদান-প্রদান সিদ্ধ নহে। স্বর্ণ ও রৌপ্য মিশ্রিত মুদ্বা দ্বারা অন্য বস্তু ক্রয় করত ইহা খাঁটি স্বর্ণ ও রৌপ্যের বিনিময়ে বিক্রয় করা যাইতে পারে। স্বর্ণ খচিত বা রৌপ্য জড়িত বস্তু অথবা খাদ মিশানো স্বর্ণ-রৌপ্যের সম্বন্ধে এই একই বিধান। মোতির মালায় স্বর্ণ থাকিলে উহা স্বর্ণের বিনিময়ে বিক্রয় করা দুরস্ত নহে। এইরূপ জরিদার বস্ত্র স্বর্ণের বিনিময়ে বিক্রয় করাও দুরন্ত নহে। কিন্তু বস্ত্রখচিত স্বর্ণ প্রদত্ত মূল্যের সমান হইলে এবং জরিদার ব্ত্ দগ্ধ হইয়া গেলে তন্মুধ্যে যে স্বর্ণ পাওয়া যায় উহা মূল্যরূপে প্রদত্ত স্বর্ণের অধিক না হইলে দুরস্ত আছে। দুই শ্রেণীর হইলেও খাদ্যশস্যের পরিবর্তে খাদ্যশস্য ধারে বিক্রয় করা সঙ্গত নহে। বরং একই স্থানে একই সময়ে উভয় বস্তু আদান-প্রদান হওয়া আবশ্যক । একই প্রকার খাদ্য শস্যও, যেমন গমের পরিবর্তে গম ধারে বিক্রয় করা এবং অল্লের বিনিময়ে অধিক লওয়া দুরস্ত নহে; বরং একই স্থানে আদান-প্রদান করিতে হইবে এবং পরিমাণে সমান সমান হইতে হইবে । কেবল সমান সমান হইলেই চলিবে না; বরং প্রত্যেক বন্তুই স্থানীয় প্রচলিত ওজন অনুসারে সমান সমান হইতে হইবে । কসাইকে গোশৃতের পরিবর্তে ছাগল দেওয়া, রুটিওয়ালাকে রুটির বিনিময়ে গম দেওয়া, তেলীকে তৈলের পরিবর্তে তিল, সরিষা বা নারিকেল দেওয়া দুরস্ত নহে। এইরূপ ক্রয়-বিক্রয় শুদ্ধ হইবে না। কিন্তু বিক্রয় না করিয়া রুটি গ্রহণের আশায় গমের মালিক গম প্রদান করতঃ যে রুটি পাইবে তাহা নিজে ভক্ষণ করা দুরস্ত হইবে । তবে সে রুটির মালিক হইবে না এবং অপরের নিকট ইহা বিক্রয়ও করিতে পারিবে না। রুটির মালিক রুটির বিনিময়ে যে গম পাইবে তাহাও সে কেবল নিজের প্রয়োজনে ব্যবহার করিতে পারিবে অপরের নিকট বিক্রয় দুরস্ত হইবে না। এমতাবস্থায় যে ব্যক্তি রুটি নিয়াছে তাহার গম রুটিওয়ালার নিকট এবং রুটিওয়ালার রুটি যে ব্যক্তি নিয়াছে তাহার নিকট বাকি রহিয়া গেল। তাহারা উভয়ে নিজ নিজ দ্রব্য যখন ইচ্ছা তখনই দাবি করিতে পারিবে । তাহাদের পরম্পরে দাবি ছাড়িয়া দিলেও যথেষ্ট হইবে না। কারণ একজন যদি অপরজনকে বলে ঃ তুমি দাবি ছাড়িয়া দিবে এই শর্তে আমি আমার দাবি ছাড়িয়া দিলাম। এইরূপ দাবি ত্যাগ সিদ্ধ নহে। সুস্পষ্টরূপে উক্ত শর্ত না করিয়া যদি বলে ঃ আমি আমার দীবি পরিত্যাগ করিলাম । কিন্তু অপর পক্ষ যদি জানে যে, তাহার অন্তরে [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।