উপার্জন ও ব্যবসায় ৫৭ মেহমানদিগকে আহার করাইলেও দুরস্ত হইবে । কারণ ক্রয়-বিক্রয়সূচক বাক্য উচ্চারণ না করিয়া থাকিলেও বিক্রেতা মূল্য গ্রহণ পূর্বক গমগুলি ক্রেতার নিকট সমর্পণ করা অবস্থার পরিপ্রেক্ষিতে প্রমাণিত হয় যে, সে উহা ক্রেতার জন্য হালাল করিয়া দিয়াছে। যদি গমের মালিক সুস্প্টরূপে এইরূপ বলিয়া দিত যে, আমার এই গম তোমার মেহমানকে খাওয়াইয়া দাও; পরে ক্ষতিপূরণ বা মূল্য দিয়া দিবে। এমতাবস্থায় উহার মেহমানকে আহার করাইয়া পরে ক্ষতিপূরণ দিলেও দুরস্ত হইত এবং ক্ষতিপূরণ দেওয়া অবশ্য বর্তব্য হইত। উপরিউক্ত ক্ষেত্রে বিক্রেতা প্রকাশ্যে তাহা না বলিয়া নিজের কার্যকলাপে সেই অনুমতির লক্ষণ প্রকাশ করিয়া দিয়াছে । সুতরাং তাহাতেও উক্ত গম ব্যবহার করা বা মেহমানকে খাওয়ান ক্রেতার পক্ষে দুরস্ত হইবে । কিন্তু প্রকাশ্যে ক্রয়-বিক্রয়সূচক বাক্য উচ্চারণ না করায় উক্ত গমের উপর ক্রেতার অধিকার না হওয়ার কারণে সে উহা অপরের নিকট বিক্রয় করিতে পারিবে না এবং ক্রেতা উক্ত গম ভক্ষণ করার পূর্বে বিক্রেতার ইচ্ছা করিলে তাহা ফেরত লইতে পারে; যেমন উঠাইয়া লইতে পারে। ক্রয়-বিক্রয়ের সঙ্গে অন্য কোন শর্ত করিলে ক্রয়-বিক্রয় দুরস্ত হয় না। যেমন, ক্রেতা যদি বলে-আমি লাকড়িসমূহ এই শর্তে ক্রয় করিতেছি যে, আমার গৃহে তুমি এইগুলি পৌঁছাইয়া দিবে বা এই গমগ্লি এই শর্তে খরিদ করিতেছি যে, এইগুলি তুমি পিষিয়া দিবে কিংবা তুমি আমাকে কিছু ধার দিবে অথবা এবংবিধ অন্য কোন শর্ত আরোপ করে তবে এই ক্রয়-বিক্রয় দুরস্ত হইবে না । কিন্তু ক্রয়-বিক্রয়ে ছয় প্রকার শর্ত আরোপ করা দুরস্ত আছে £ (১) অমুক দ্রব্য আমার নিকট বন্ধক রাখিলে এই দ্রব্য তোমার নিকট বিক্রয় করিব। (২) অমুক ব্যক্তিকে সাক্ষী রাখিতে হইবে । (৩) অমুক ব্যক্তিকে জামিন রাখিতে হইবে । (৪) এখনই মূল্য দিতে হইবে, এত দীর্ঘ সময়ের জন্য বাকি দিতে পারি না। (৫) তিনদিন বা তদপেক্ষা কম সময়ের মধ্যে এই ক্রয়-বিক্রয় ভঙ্গ করিয়া দেওয়া যাইতে পারিবে; তিনদিনের অধিক সময়ের শর্ত করা দুরস্ত নহে। (৬) গোলাম লেখাপড়া জানিলে বা কোন ব্যবসায় সম্বন্ধে অবগত হইলে ক্রয় করিলাম । এ সকল শর্তে ক্রয়-বিক্রয় নাযায়েষ হইবে না। সুদ ঃ নগদ স্বর্ণ-রৌপ্য ও টাকা-পয়সা এবং শস্যে সুদ হইয়া থাকে। স্বর্ণ-রৌপ্য দুইটি বিষয় হারাম । (১) ধারে বিক্রয করা । কারণ এই স্থানে একই সময়ে এবং হাতে হাতে আদান-প্রদান করতঃ স্থান পরিত্যাগের পূর্বেই বিক্রিত দ্রব্য হস্তগত না হইলে স্বর্ণের বিনিময়ে স্বর্ণ এবং রৌপ্যের বিনিময়ে রৌপ্য ক্রয়-বিক্রয় দুরস্ত নহে এবং (২) স্বর্ণের পরিবর্তে স্বর্ণ এবং রৌপ্যের পরিবর্তে রৌপ্য ক্রয়-বিক্রয় করিলে উহাদের পরিমাণ সমান হইতে হইবে । পরিমাণ কমবেশি হইলে ক্রয়-বিক্রয় দুরস্ত হইবে না। [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।