কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

৫৬ সৌভাগ্যের পরশমণি পড়িয়াছে। হযরত ইমাম আবূ হানীফা (র) এই মতই অবলম্বন করিয়াছেন এবং শাফিঈ মযহাবের কতিপয় আলিমও এই মত গ্রহণ করিয়াছেন । তিনটি কারণে এই মত সমর্থন করা যাইতে পারে ঃ (১) এইরূপ নির্বাক প্রথায় ক্রয়-বিক্রয়ের প্রচলন ব্যাপক হইয়া পড়িয়াছে। (২) সম্ভবত ছোটখাট ক্রয়-বিক্রয়ের এই রীতি সাহাবায়ে কিরাম (রা)-এর যুগেও প্রচলিত ছিল। কারণ ক্রয়-বিক্রয়ের কথা মুখে উচ্চারণের কড়াকড়ি তাহাদের যুগের থাকিলে তাহারা অসুবিধার সন্থুখীন হইতেন এবং সেই কড়াকড়ির কথা তাহারা বর্ণনা করিতেন ও উহা গোপন থাকিত না। (৩) কোন কিছু অভ্যাসে পরিণত হইয়া পড়িলে সে স্থলে কার্যকে কথার স্থলব্তী বলিয়া গণ্য করা অসম্ভব নহে। কাহাকেও উপহারস্বরূপ কিছু প্রদানের এই রীতিই প্রচলিত আছে। যেমন রাসুলুল্লাহ (সা)-কে উপহার প্রদানকালে, “আমি উপহার দিলাম" এবং “আমি গ্রহণ করিলাম" বাক্য উচ্চারণের বাড়াবাড়ি ছিল না। উহার সম্বন্ধে এই রীতি সবযুেই প্রচলিত ছিল৷ দান-উপহার ইত্যাদি বিনিময়বিহীন বিষয়াদিতে প্রচলিত রীতি অনুসারে শুধু গ্রহণ কার্য দ্বারাই যেমন প্রদত্ত দ্রব্য গ্রহণকারীর অধিকারের আসে, অন্রপ ছোটখাট দ্রব্য মূল্যের বিনিময়ে বিনাবাক্য উচ্চারণে ক্রেতার অধিকারভূক্ত হওয়া অসম্ভব নহে। উপহারের ব্যাপারে ছোটখাট ও মূল্যবান পদার্থের মধ্যে কোন প্রকার পার্থক্যের সৃষ্টি হয় নাই। কিন্তু গৃহ, জমি, গোলাম, পশু, মূল্যবান বস্তু ইত্যাদির ব্যাপারে ক্রয়-বিক্রয় প্রকাশ বাক্য উচ্চারণের প্রথা পূর্ব হইতেই প্রচলিত ছিল। এই সমস্ত মূল্যবান বস্তু ক্রয়-বিক্রয়কালে ক্রয়-বিক্রয় প্রকাশক বাক্য স্পষ্টরূপে উচ্চারণ না করিলে পূর্ববর্তী বুযর্গণণের কার্ষের বিরুদ্ধাচরণ করা হইবে এবং বিক্রিত দ্রব্য ক্রেতার অধিকারভূক্ত হইবে না। কিন্তু গোশ্ত, রুটি, ফল ইত্যাদি সামান্য মুল্যের যে সকল দ্রব্য অল্প অল্প পৃথক পৃথক বেচাকেনা হয়, প্রচলিত প্রথা অনুসারে উহাদের ক্রয়-বিক্রয়ের অনুমতি দেওয়ার পক্ষে যুক্তি রহিয়াছে । ছোটখাট দ্রব্য ও মূল্যবান দ্রব্যের মধ্যে শ্রেণী ও স্তরের পার্থক্য আছে। সুতরাং কোন্টি ছোটখাট জিনিস এবং কোন্টি মুল্যবান জিনিস, জানিয়া লওয়া উচিত । যখন এই শ্রেণীবিভাগ করা যায় না বা কঠিন হইয়া পড়ে, তখন সাবধানতা অবলম্বন করাই শ্রেয় অর্থাৎ এইরূপ স্থলে ক্রয়-বিক্রয়ের বাক্য স্পষ্টরূপে উচ্চারণ করাই উত্তম। ক্রয়-বিক্রয় প্রকাশক শব্দ উচ্চারণ ব্যতীত নীরবে মূল্য প্রদানপূর্বক কেহ এক গাধার বোঝা পরিমাণ গম খরিদ করিলে উহা ক্রেতার অধিকারভুক্ত হইবে না। কারণ উহা সামান্য জিনিস নহে। কিন্তু উহা ভক্ষণ ও ব্যবহার করা ক্রেতার জন্য হারাম নহে। কেননা মৌন স্বীকৃতি ও বস্তু প্রদানের কারণে উহার ব্যবহার বৈধ হইয়া পড়ে, যদিও এমতাবস্থায় বস্তু ক্রেতার অধিকারভূক্ত হয় না। উক্তরূপ গম দ্বারা নিমন্ত্রিত [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।