৫৪ সৌভাগ্যের পরশমণি পাওয়া যায় না। বালক-বালিকাদের মাটির খেলনা প্রাণীর মূর্তি হইলে উহার ক্রয়-বিক্রয় হারাম । এইরূপ খেলনা ভাঙ্গিয়া ফেলা ওয়াজিব । বৃক্ষলতা ও ফল-ফুলের আকৃতিবিশিষ্ট খেলনা তৈয়ার করা দুরস্ত (এবং উহাদের ক্রয়-বিক্রয়ও অবৈধ নহে)। প্রাণীর মূর্তিবিশিষ্ট থালা ও বস্তু ক্রয়-বিক্রয় দুরস্ত আছে। কিন্তু এইরূপ বস্তু পরিধান করা দুরস্ত নহে। উহা দ্বারা বালিশ ও বিছানা তৈয়ার করা যাইতে পারে। তৃতীয় শর্ত ঃ পণ্য দ্যব্যের উপর বিক্রেতার মালিকানা স্বতৃ থাকা । কারণ অপরের দ্রব্য মালিকের অনুমতি ব্যতীত বিক্রয় করিলে এই বিক্রয় বৈধ নহে। এমন কি, বিনা অনুমতিতে স্বামীর দ্রব্য স্ত্রী, পুত্রের দ্রব্য পিতা এবং পিতার দ্রব্য পুত্রও বিক্রয় করিতে পারে না। বিক্রয়ের পর মালিকের অনুমতি লইলেই এই বিক্রয় দুরস্ত হইবে না। কারণ বিক্রয়ের পূর্বে অনুমতি গ্রহণ করা আবশ্যক। চতুর্থ শর্ত ঃ বিক্রিত দ্রব্য ক্রেতাকে ছাড়িয়া দেওয়ার উপযুক্ত হওয়া । পলাতক দাস-দাসী, পানির মধ্যস্থিত মাছ, শূন্যে উড়ন্ত পাখী, গর্ভস্থ শাবক এবং অশ্বপৃষ্ঠস্থিত শুক্র ক্রয়-বিক্রয় দুরস্ত নহে। কারণ এইগুলি তৎক্ষণাৎ ক্রেতার হাঁ ছাড়িয়া দেওয়া বিক্রেতার ক্ষমতাধীন নহে। পশুর পৃষ্ঠস্থিত পশম বা বাঁটের দুগ্ধ বেচাকেনাও জায়েয নহে। কারণ বিক্রয়ান্তে ক্রেতাকে সমর্পণ করিয়া দিতে যে সময় লাগিবে সেই সময়ের মধ্যে পশুর লোম বৃদ্ধি পাইবে এবং বাটে নৃতন দুগ্ধ সঞ্চারিত হইয়া পূর্বে সঞ্ারিত দুগ্ধের সহিত মিশ্রিত হইবে । রেহেন গ্রহীতার অনুমতি ব্যতীত রেহেনে আবদ্ধ বন্তু বিক্রয় দুরস্ত নহে। দাসীর গর্ভে সন্তান জন্মিয়া থাকিলে তাহাকে বিক্রয় করা দুরস্ত নহে। কারণ তাহাকে ক্রেতার হস্তে সমর্পণ করা সম্ভব নহে। যে দাসীর সন্তান অল্প বয়স্ক, সন্তান রাখিয়াই সেই দাসীকে বা দাসী রাখিয়া সন্তানকে বিক্রয় করা দুরস্ত নহে। কারণ তাহাদের মধ্যে বিচ্ছেদ ঘটান হারাম । পঞ্চম শর্ত $ বিক্রয় বস্তু, ইহার পরিমাণ এবং অবস্থা ও গুণ জ্ঞাত হওয়া । বিক্রেয় বস্তু অজ্ঞাত হওয়ার মর্ম এইরূপ যে, যেমন কেহ বলিল, এই পালের যে ছাগলটি বা এই গাঠুরি হইতে যে থানটি তোমার মনঃপূত হয় তাহাই তোমার নিকট বিক্রয় করিলাম । এইরূপ ক্রয়-বিক্রয় দুরস্ত নহে। (কোরণ ইহাতে বিক্রেয় বস্তুটি নির্দিষ্টরপে জানা গেল না)। কিন্তু পালের কোন একটি ছাগল বা গাঠুরির কোন এক থান কাপড় আকারে-ইঙ্গিতে নির্দিষ্ট করা হইলে ক্রয়-বিক্রয় শুদ্ধ হইবে। অদ্রপ কেহ যদি বলে, এই ভূমির দশ গজ তোমার নিকট বিক্রয় করিলাম, যে দিক হইতে ইচ্ছা গ্রহণ কর। এইরপ ক্রয়-বিক্রয়ও শুদ্ধ নহে। কারণ শুধু দশ গজ বলিলে জমির আয়তন প্রকাশ পায় না, দৈর্ঘয-প্রস্থসহ জমির নির্দিষ্ট পরিমাণ জানা আবশ্যক । ক্রেতার দর্শন ব্যতীত কোন দ্রব্য ক্রয়-বিক্রয় শুদ্ধ নহে। বিক্রেতা যদি বলে, অসুক ব্যক্তি যত মূল্যে কাপড় বিক্রয় করিয়াছে তত মূল্যে আমি ইহা তোমার নিকট বিক্রয় করিলাম । [0191099,9099125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।