কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

উপার্জন ও ব্যবসায় ৫৩ নহে। সন্দেহযুক্ত বস্তুর অধিকাংশ হালাল ও কম অংশ হারামের হইলে তাহা ক্রয় দুরস্ত হইবে বটে, কিন্তু নিঃসন্দেহ হইবে না। কিন্তু অধিকাংশ হারাম ও সামান্য অংশ হালালের হইলে প্রকাশ্যতঃ ইহার ক্রয়-বিক্রয়কে হারাম বলা না গেলেও ইহা এমন সন্দেহজনক যে, হারামের নিকটবর্তী এবং ইহার বিপদ বড় ভয়ানক। ইয়াহুদী ও খৃষ্টানদের সহিত ক্রয়-বিক্রয় দুরস্ত হইলেও তাহাদিগকে কুরআন শরীফ দেওয়া উচিত নহে এবং মুসলমান দাস-দাসীও তাহাদের নিকট বিক্রয় করিবে না। তাহারা মুসলমানদের সহিত দ্বন্দ লিপ্ত হইলে তাহাদের নিকট যুদ্ধান্ত্রও বিক্রয় করিবে না। এই বিক্রয় প্রকাশ্য শরীয়তমতে অশুদ্ধ এবং বিক্রেতাও পাপী হইবে। ইবাহতীগণ শরীয়তের বিধান অমান্যকারী ধর্মহীন । তাহাদের সহিত কারবার দুরস্ত নহে। তাহাদিগকে হত্যা করা ও তাহাদের ধন ছিনাইয়া লওয়া বৈধ । তাহারা কোন দ্রব্যের মালিক নহে; তাহাদের সহিত বিবাহ দুরস্ত নহে। ইসলাম-ধর্ম ত্যাগী মুরতাদদের প্রতি প্রযোজ্য বিধি তাহাদের উপরও প্রযোজ্য । যাহারা অত্র গ্রন্থের দর্শন খণ্ডের দ্বিতীয় অধ্যায়ে বর্ণিত সপ্তবিধ 'ভ্রম'-এর কোন এক ভ্রমে নিপতিত হইয়া মদ্যপান, যাহাদের সহিত বিবাহ নিষিদ্ধ নহে এমন স্ত্রীলোকের সহিত উঠাবসা এবং নামায না পড়াকে দুরস্ত বলিয়া মনে করে তাহারা যিন্দীক, ধর্মদ্বোহী । তাহাদের সহিত কোন কারবার করা এবং বিবাহ দুরস্ত নহে। পণ্যদ্বব ঃ যাহা ক্রয়-বিক্রয় হইয়া থাকে ইহাকেই পণ্যদ্রব্য বলে। এ বিষয়ে ছয়টি শর্তের প্রতি বিশেষ লক্ষ্য রাখা নিতান্ত আবশ্যক । প্রথম শর্ত £ বিক্রয়ের দ্রব্য পবিত্র হওয়া । কুকুর, শূকর, গোবর, হস্তীর হাড়, মদ্য, মৃত প্রাণীর মাংস ও চর্বি ক্রয়-বিক্রয় দুরস্ত নহে। কিন্তু পবিত্র তৈলে অপবিত্র বস্তু পতিত হইলে উহা ক্রয়-বিক্রয় হারাম নহে। এইরূপ অপবিত্র বস্তু বিক্রয় করা নিষিদ্ধ নহে। মৃগনাভী, রেশম বীজ, রেশম সূতার ক্রয়-বিক্রয়ও দুরস্ত। কারণ উহা অপবিত্র নহে। দ্বিতীয় শর্ত 8 বিক্রয়ের দ্রব্য উপকারী হওয়া । সাপ, বিচ্ছু এবং মাটির নিচে অবস্থানকারী কীট বা প্রাণীসমূহের ক্রয়-বিক্রয় দুরস্ত নহে। সাপুড়িয়াগণ সাপ নাচাইয়া যাহা উপার্জন করে তাহাও দুরস্ত নহে। একটি মাত্র গমের দানা এবং এই প্রকার নগণ্য পদার্থ যাহাতে উল্লেখযোগ্য কোন উপকার নাই, উহার ক্রয়-বিক্রয়ও দুরস্ত নহে। কিন্তু বিড়াল, মৌমাছি, চিতাবাঘ, নেকড়ে বাঘ ইত্যাদি যে সকল জন্তু বা উহাদের চর্ম মানুষের উপকারে আসে, সে সকল প্রাণী ক্রয়-বিক্রয় দুরস্ত আছে। তোতা, মম়ুর, প্রভৃতি সুন্দর সুন্দর পাখী ক্রয়-বিক্রয় দুরস্ত। কারণ, এই শ্রেণীর সুদর্শন পাখী দেখিয়া লোকে আনন্দ পায়। সেতার, বীণা, বেহালা প্রভৃতি বাদ্যযন্ত্র ক্রয়-বিক্রয় দুরস্ত নহে। কারণ এইগুলি হইতে আনন্দ লাভ করা হারাম এবং এইগুলি হইতে কোন উপকার [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।