কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

৫২ সৌভাগ্যের পরশমণি অনভিজ্ঞ ব্যবসায়ীদিগকে দুর্বী মারিতেন এবং বলিতেন ঃ ক্রয়-বিক্রয়ের মাস্য়ালা শিক্ষা না করিয়া যেন কেহই এই বাজারে কারবার না করে। অন্যথায় ইচ্ছায় হউক বা ভুলে হউক লোকে সুদে নিপতিত হইয়া পড়িবে । ক্রয়-বিক্রয়ের তিনটি অংশ ৪ (১) ক্রেতা ও বিক্রেতা, (২) পণ্যদ্রব্য, (৩) ক্রয়-বিক্রয়ের চুক্তি বাক্যে স্থিরীকৃত হওয়া । ক্রেতা ও বিক্রেতা $ পঞ্চবিধ লোকের নিকট ক্রয়-বিক্রয় দুরস্ত নহে । যথাঃ €১) নাবালেগ ছেলে, (২) পাগল, (৩) ক্রীত দাস-দাসী, (৪) অন্ধ ও (৫) হারামখোর । ইমাম শাফিঈ (র)-র মতে নাবালেগ ব্যক্তি অভিভাবকের অনুমতিক্রমে ক্রয়-বিক্রয় করিলেও ইহা দুরস্ত নহে এবং পাগলের ক্রয়-বিক্রয়েও এই একই বিধান । নাবালেগ বা পাগলের নিকট হইতে কোন দ্রব্য ক্রয় করিলে যদি ইহা ক্রেতার হাতে নষ্ট হয় তবে ক্রেতাকেই ইহার ক্ষতিপূরণ করিতে হইবে । পক্ষান্তরে নাবালেগ বা পাগলের নিকট কোন দ্রব্য বিক্রয় করিলে এবং ক্রেতার হাতে উহা নষ্ট হইলে বিক্রেতা কোন ক্ষতিপূরণ পাইবে না। কারণ বিক্রেতা স্বয়ং উহা দিয়া নিজেই দ্রব্যটি নষ্ট করিয়াছে। ক্রীত দাস-দাসীও প্রভুর অনুমতি ব্যতীত কোন ক্রয়-বিক্রয় করিলে তাহা দুরস্ত হইবে না। কসাই, রুটি বিক্রেতা, মুদী প্রভৃতি ব্যবসায়ী দাস-দাসীর প্রভুর অনুমতি ব্যতীত তাহাদের নিকট ক্রয়-বিক্রয় করিলে এই ক্রয়-বিক্রয়ও জায়েয হইবে না। কিন্তু যদি কোন ন্যায় বিচারক সংবাদ প্রদান করে অথবা শহরে এই কথা প্রচারিত থাকে যে, উক্ত দাস-দাসীর প্রভু তাহাদিগকে ক্রয়-বিক্রয়ের অনুমতি দিয়াছে, তজ্জন্য কোন ক্ষতিপূরণ দিতে হইবে না। পক্ষান্তরে প্রভুর অনুমতি ব্যতীত এইরূপ দাস-দাসীর নিকট কিছু বিক্রয় করিলে তাহার আযাদ না হওয়া পর্যন্ত তাহাদের নিকট কোন ক্ষতিপূরণ দাবি করা যাইবে না। অন্ধ ব্যক্তিকৃত কারবার অশুদ্ধ । কিন্তু অন্ধ উহার ক্ষতিপূরণ তাহারই দেয়া হইবে । কারণ সে শরীয়তের বিধানাবদ্ধ ও স্বাধীন। হারাম ভক্ষণকারী যেমন; তুকাঁ (সেইকালে তুকীগণ অমুসলমান ছিল; তাহারা মৃত জীবজন্তু ইত্যাদি খাইত এবং মদ্যপান করিত। এখন তাহারা মুসলমান; সুতরাং বর্তমানে তাহাদের সহিত ক্রয়-বিক্রয় অবৈধ নহে)। অত্যাচারী, চোর, সুদদাতা, মদ্য বিক্রেতা, ডাকাত, গায়ক, শোকগাথা গাহিয়া উপার্জনকারী, মিথ্যা সাক্ষ্যদাতা, যায় যে, এইরূপ লোক হইতে ক্রয়ের বস্তু তাহার নিজস্ব সম্পদ, হারাম উপায়ে অর্জিত নহে, তবে উহা ক্রয় করা হারাম নহে, বরং দুরস্ত। কিন্তু যদি সঠিকভাবে জানা যায় যে, ক্রীতদ্রব্য তাহার নিজস্ব নহে; বরং হারাম উপায়ে অর্জিত; তবে তাহা ক্রয় দুরস্ত [0101999০919 ৮/৬/%.1770991119.001

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।