কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

উপার্জন ও ব্যবসায় ৫১ অতীতকালের জনৈক বযুর্গের ৩৬০ জন বন্ধু ছিল। তিনি সর্বদা ইবাদতে লিপ্ত থাকিতেন এবং এক-এক রজনীতে এক-এক বন্ধুর গৃহে মেহ্মানস্বরূপ থাকিতেন। তাহাকে উপার্জনের আবিল্য হইতে মুক্ত রাখাকে তীহার বন্ধুগণ ইবাদত বলিয়া গণ্য করিত । নেক কার্যের দ্বারা সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখার উদ্দেশ্যেই তৎকালে এই রীতি প্রচলিত ছিল। অপর এক বুযর্গের ৩০ জন বন্ধু ছিল। সারা মাস তিনি এক-এক রজনীতে এক-এক বন্ধুর বাড়িতে থাকিতেন। কিন্তু যমানার অবস্থা যদি এইরূপ হয় যে, প্রার্থনার অপমান ভোগ করা ব্যতীত শুধু সওয়াবের আশায় স্বতঃপ্রবৃত্ত হইয়া লোক দান না করে, তবে নিজের জীবিকা নির্বাহের জন্য উপার্জন করা উত্তম । কারণ ভিক্ষা করা মন্দ কার্য, বিশেষ প্রয়োজনে ইহা হালাল হইয়া থাকে। কিন্তু যে ব্যক্তি উচ্চ মরতবার অধিকারী এবং যাহার দ্বারা লোকের প্রভূত মঙ্গল সাধিত হয়, এমতাবস্থায় জীবিকা অবেষণে তাহাকে কিছুটা অপমান সহ্য করিতে হইলেও উপার্জনে লিপ্ত না হওয়াই তাহার জন্য উত্তম । অপরপক্ষে যে ব্যক্তি হইতে বাহ্য ইবাদত ব্যতীত কোন আধ্যাত্মিক শিক্ষা ও উপকার পাওয়া যায় না, উপার্জনে লিপ্ত হওয়াই তাহার জন্য উত্তম। আর যে ব্যক্তি উপার্জনের কার্ষে লিপ্ত থাকা সত্তেও মনকে আল্লাহ্‌র স্মরণে নিবদ্ধ রাখিতে পারেন তাহার জন্যও উপার্জনে লিপ্ত হওয়াই উত্তম । কারণ আল্লাহ্‌র স্মরণই সকল ইবাদতের মূল উদ্দেশ্য এবং উপার্জনে রত থাকা সত্ত্বেও তিনি আল্লাহ্‌র সহিত অন্তরকে সংযুক্ত রাখিতে পারেন। ছিতীয় অনুচ্ছেদ শরীয়ত সম্মত উপার্জনের জ্ঞান ্‌ ব্যবসায়-বাণিজ্য বিষয়ক অনুচ্ছেদটি অতি বিস্তৃত। ফিকাহ্‌-শান্ত্রসমূহে এ. বিষয়ে বিশদভাবে আলোচনা করা হইয়াছে। এ স্থলে মানুষের অবগতির জন্য শুধু এতটুকু বর্ণিত হইবে যাহা অধিকাংশ সময় দরকার পড়ে এবং তদতিরিক্ত জটিল বিষয় উপস্থিত হইলে আলিমদের নিকট জিজ্ঞাসা করিয়া লইতে পারে । এ স্থলে যাহা বর্ণিত হইবে তাহাও জানা না থাকিলে লোকে হারাম ও সুদে নিপতিত হইয়া পড়িবে এবং ইহাও বুঝিবে না যে, এ বিষয়ে কাহারও নিকট জানিয়া লওয়া আবশ্যক । উপার্জনের শ্রেণী বিভাগ £ মোটামুটি ছয় প্রকার কারবারে উপার্জন হইয়া থাকে । যথা £ (১) ক্রয়-বিক্রয়, (২) সুদ, (৩) দাদন, (8) ইজারা, €৫) পুঁজি দিয়া অপর কর্তৃক কারবার চালান ও (৬) নির্দিষ্ট অংশে শরীক হইয়া কারবার করা। নিম্নে এই সমস্তের শর্তসমূহ বর্ণিত হইতেছে। ক্রয়-বিক্রয় ৪ ক্রয়-বিক্রয়ের মাস্য়ালা জানা ফরয। কারণ প্রত্যেককেই ক্রয়-বিক্রয় করিতে হয়৷ হযরত উমর (রা) বাজারে যাইয়া ক্রয়-বিক্রয়ের মাস্য়ালায় [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।