৫০ সৌভাগ্যের পরশমণি হযরত আওযাঈ রে) হযরত ইব্রাহীম আদৃহাম রে)-কে লাক্ড়ির বোঝা স্বন্ধে লইয়া যাইতে দেখিয়া জিজ্ঞাসা করিলেন £ আপনি আর কতকাল এইরূপ করিয়া জীবিকা নির্বাহ করিবেন £ আপনার মুসলমান ভ্রাতৃবৃন্দ আপনার এই কষ্ট দূর করিতে সক্ষম। হযরত ইবরাহীম আদৃহাম (র) বলিলেন ঃ চুপ থাক। হাদীস শরীফে আছে “হালাল জীবিকা অন্বেষণে যে ব্যক্তি নীচ স্থানে দপ্ডায়মান হয়, বেহেশতে তাহার জন্য স্থান সুনিশ্চিত হইয়া পড়ে। এ স্থলে কেহ যদি প্রশ্ন করে যে, রাসূলুল্লাহ্ সো) বলেন £ ৩৯৪1 ০4৩ ০৪৯৯৮এ। ০৮৯ ০৫৪ ০৮৭ ৮০৯০1 ঞ]| ৯০1 ৬৯৯ ০১০ ১৯৪1৩ চি এ১১ ৮৯ ০৯০০1 | ১2211 412 সঞ্চয় করিতে এবং ব্যবসায়ী শ্রেণীর অন্তর্ভুক্ত হইতে আল্লাহ আমাকে নির্দেশ প্রদান করেন নাই; বরং প্রশংসা সহকারে স্বীয় প্রভুর তস্বীহ পাঠ করিতে ও সিজদাকারীগণের দলভুক্ত থাকিতে এবং মৃত্যুকাল পর্যন্ত স্বীয় প্রভুর ইবাদত করিতে আল্লাহ আমাকে নির্দেশ প্রদান করিয়াছেন । ূ এই হাদীস দ্বারা তো ইহাই প্রমাণিত হয় যে, সর্বদা ইবাদতে লিপ্ত থাকা উপার্জন অপেক্ষা উৎকৃষ্ট । ইহার উত্তর এই, যে ব্যক্তি নিজের ও স্বীয় পরিবারবর্ণের নিমিত্ত যথেষ্ট ধনের অধিকারী, সর্বসম্মত মতে সর্বদা ইবাদতে লিপ্ত থাকাই তাহার জন্য উপার্জনে লিপ্ত হওয়া অপেক্ষা উৎকৃষ্ট । কিন্তু আবশ্যকের অতিরিক্ত উপার্জনে লিপ্ত হওয়াতে কোনই ফযীলত নাই। বরং ইহাতে অনিষ্ট সাধিত হয় এবং ইহাই সংসারাসক্তি। আর এইরূপ অনাবশ্যক উপার্জনই যাবতীয় পাপের অগ্রণী । অপরপক্ষে যে ব্যক্তি নির্ধন; কিন্তু হালাল অর্থে তাহার জীবিকা নির্বাহ হইতেছে তাহার জন্য উপার্জন প্রবৃত্ত না হওয়াই উত্তম। এই বিধান চারি শ্রেণীর লোকের পক্ষে প্রযোজ্য 8 (১) যাহারা জনসাধারণের হিতকর ধময়ি বা পার্থিব জ্ঞানে লিপ্ত, যেমন শরীয়তের ইল্ম বা চিকিৎসা বিদ্যা । (২) যাহারা শরীয়তের বিচার-কার্ষে নিযুক্ত আছেন, যাহাদের হাতে ওয়াকৃফ সম্পত্তির ভার ন্যস্ত আছে অথবা যাহারা মানবের কোন মঙ্গলজনক কার্যে নিযুক্ত রহিয়াছেন। (৩) যাহার অন্তরে সুফীগণের অবস্থা এবং অন্তর্দৃষ্টির পথ-উন্মুক্ত হইয়াছে। (8) যাহারা সুফীদের জন্য ওয়াক্ফকৃত খান্কায় অবস্থান করত আল্লাহ্র ইবাদত ও ওষীফা পাঠে নিমগ্ন থাকেন। অপর লোকের নিকট হইতে যদি এই শ্রেণীর লোকদের জীবিকা পৌছিতে থাকে এবং যমানাও এইরূপ হয় যে, বিনা প্রার্থনায় ও অনুগহের খোঁটা না দিয়া কেবল স্বতঃপ্রবৃত্ত হইয়া লোকে তাহাদিগকে সাহায্য করারূপ সওয়াবের কার্ষে অনুপ্রাণিত হয়, তবে উক্ত চারি শ্রেণীর লোকের জন্য উপার্জনে লিপ্ত না হওয়াই উত্তম । [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।