কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

উপার্জন ও ব্যবসায় ৪৯ রাসূলুল্লাহ সো) বলেন ঃ যে ব্যক্তি নিজেকে পরমুখাপেক্ষী না করিবার উদ্দেশ্যে কিংবা স্বীয় প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের প্রতি মঙ্গল সাধনের উদ্দেশ্যে পৃথিবীতে হালাল উপ্পার্জন করে, কিয়ামত দিবস তাহার মুখমণ্ডল পূর্ণিমার চন্দ্রের ন্যায় উজ্জ্বল ও জ্যোতির্ময় হইবে । তিনি বলেন ঃ সৎ ব্যবসায়িগণ কিয়ামত-দিবস সিদ্দীক-শহীদগণের দলে উঠিবে। তিনি বলেন ঃ ব্যবসায়ী মুসলমানকে আন্লাহ ভালবাসেন । তিনি বলেন £ শরীয়তের আদেশ-নিষেধ মানিয়া চলিলে ব্যবসায়ীদের উপার্জন সর্বাধিক হালাল। তিনি বলেন 3 বাণিজ্য কর । কারণ ধনের দশ ভাগের.নয় ভাগ শুধু বাণিজ্যে রহিয়াছে। তিনি বলেন £ যে ব্যক্তি নিজের জন্য ভিক্ষার দ্বার উন্মুক্ত করে আল্লাহ্‌ তাহার জন্য দরিদ্রতার সত্তর দরজা খুলিয়া দেন। হযরত ঈসা (আ) এক ব্যক্তিকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন ৪ তুমি কি কাজ কর? সে ব্যক্তি বলিল $ ইবাদত করি। তিনি জিজ্ঞাসা করিলেন £ আহার কোথা হইতে পাও ? সে ব্যক্তি বলিল £ আমার ভাই আছেন; তিনি আমার খাদ্য সংগ্রহ করিয়া দিয়া থাকেন। হযরত ঈসা আ) বলিলেন £ তোমার ভাই তোমা অপেক্ষা অধিক ইবাদতকারী । হযরত উমর (রা) বলেন £ উপার্জন ত্যাগ করিও না এবং আল্লাহ্‌ জীবিকা দান করিবেন বলিয়া অকর্মণ্য হইয়া বসিয়া থাকিও না । কারণ আল্লাহ আসমান হইতে স্বর্ণ-রৌপ্য নিক্ষেপ করেন না। অর্থাৎ তিনি আস্মান হইতে স্বর্ণ-রৌপ্য নিক্ষেপে সক্ষম বটে কিন্তু কোন উসীলায় জীবিকা প্রদান করাই তাহার সাধারণ নীতি । লুকমান হাকীম স্বীয় পুত্রকে উপদেশ প্রদানে বলেন ঃ হে বৎস! উপার্জন ছাড়িও না। কারণ যে ব্যক্তি পরমুখাপেক্ষী হয় তাহার ধর্ম সংকীর্ণ হইয়া পড়ে, বুদ্ধি দুর্বল ও মানবতা বিনষ্ট হয় এবং লোকে তাহাকে ঘৃণার চক্ষে দেখে । এক বুযর্ণকে লোকে জিজ্ঞাসা করিল £ আবিদ শ্রেষ্ঠ, না আমানতদার ব্যবসায়ী £ তিনি বলিলেন ঃ আমানতদার ব্যবসায়ী শ্রেষ্ঠ । কারণ তিনি সর্বদা শয়তানের সহিত জিহাদে লিপ্ত। শয়তান দীড়ি-পাল্লা ও আদান-প্রদানের অন্তরালে সর্বদা ব্যবসায়ীর পশ্চাতে লাগিয়া থাকে এবং তিনি তাহার বিরুদ্ধাচরণ করিয়া থাকেন। হযরত উমর (রা) বলেন £ পরিবারবর্গের জীবিকা সংগ্রহের উদ্দেশ্যে বাজারে গমন করত হালাল উপার্জনকালে আমার মৃত্যু ঘটিলে আমার নিকট এই মৃত্যু অন্য সকল স্থানের মৃত্যু অপেক্ষা অধিক পছন্দনীয় । হযরত ইমাম আহমদ বিন হাম্বল (র)-কে লোকে জিজ্ঞাসা করিল £ যে ব্যক্তি ইবাদতের জন্য মসজিদে অবস্থান করে এবং বলে, আল্লাহ্‌ আমাকে জীবিকা প্রদান করিবেন, আপনি এই ব্যক্তি সন্বন্ধে কি বলেন ? তিনি উত্তরে বলিলেন ঃ সে ব্যক্তি মূর্খ, শরীয়ত সম্বন্ধে অবগত নহে। কারণ রাসূলুল্লাহ (সা) বলেন ঃ আমার রিযক বন্পমের ছায়াতলে অর্থাৎ জিহাদের মধ্যে আল্লাহ আমার জীবিকা রাখিয়াছেন। ৪ 772 [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।