তৃতীয় অধ্যায় উপার্জন ও ব্যবসায় পৃথিবী পরকালের পথে একটি পান্থশালা। জীবন ধারণের জন্য মানুষের পানাহারের আবশ্যক এবং উপার্জন ব্যতীত পানাহারের সমগ্রী পাওয়া সম্ভব নহে। সুতরাং উপার্জনের নিয়মাবলী জানিয়া লওয়া আবশ্যক; কারণ দুনিয়া অর্জনে যে ব্যক্তি দেহ-মন সম্পূর্ণরূপে লিপ্ত রাখে সে নিতান্ত হতভাগা । যে ব্যক্তি আল্লাহ্র উপর তাওয়াকুল (নির্ভর) করত £ সর্বদা কেবল পরকালের পাথেয় সংগ্রহে নিজেকে মশৃগ্ডল করিয়া রাখেন, তিনি অতি সৌভাগ্যবান । কিন্তু এতদুভয়ের মধ্যে মধ্যপন্থা এই যে, মানুষ পার্থিব সম্পদও উপার্জন করিবে এবং তৎসঙ্গে পরকালের সম্বল সংগ্রহেও লিপ্ত থাকিবে । কিন্তু পরকালের সম্বল সংগ্রহ হইবে মুখ্য উদ্দেশ্য এবং একমাত্র পরকালের সম্বল নিরুদ্ধেগে সংগ্রহের সুযোগ লাভের উদ্দেশ্যেই পার্থিব সম্পদ উপার্জন করিবে । সুতরাং উপার্জন সম্বন্ধে শরীয়তের যে বিধানসমূহ ও নিয়মাবলী অবগত হওয়া একান্ত আবশ্যক উহা এ স্থলে পাচটি অনুচ্ছেদে বর্ণিত হইবে। প্রথম অনুচ্ছেদ উপার্জনের ফযীলত ও সওয়াব নিজেকে ও নিজের পরিবারবর্গকে পরমুখাপেক্ষী করিয়া না রাখা এবং হালাল জীবিকা উপার্জনপূর্বক তাহাদের ভরণ-পোষণের ব্যয় নির্বাহ করা ধর্ম-যুদ্ধের সমতুল্য এবং বহু ইবাদত অপেক্ষা উৎকৃষ্ট। একদা রাসূলুল্লাহ (সো) উপবিষ্ট ছিলেন। এমন সময় এক বলিষ্ঠ যুবক অতি প্রত্যুষে অপর পার্থ ধরিয়া এক দোকানে চলিয়া গেল। সাহাবা (রা)-গণ বলিলেন £ আফসোস, এই ব্যক্তি যদি আল্লাহ্র পথে (লিগ হওয়ার জন্য) এত প্রত্যুষে উঠিত! রাসূলুল্লাহ (সা) বলিলেন ঃ এইরূপ বলিও না। কারণ এই ব্যক্তি যদি নিজকে বা নিজের মাতাপিতা অথবা নিজের স্ত্রী-পুত্রদিগকে পরমুখাপেক্ষী না করার উদ্দেশ্যে গমন করিয়া থাকে তাহা হইলেও সে আল্লাহর পথে আছে। আর বাহাদুরী, অহংকার এবং অতিরিক্ত ধনার্জনের উদ্দেশ্যে গমন করিয়া থাকিলে সে শয়তানের পথে রহিয়াছে। [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।