কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

বিবাহ ৪৭ স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য ঃ উপরে স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য বর্ণিত হইয়াছে। কিন্তু স্বামীর প্রতি স্ত্রীর বিরাট কর্তব্য রহিয়াছে। কারণ, প্রকৃতপক্ষে স্ত্রীকে স্বামীর আনুগত্য করিতে হইবে । হাদীস শরীফে বর্ণিত আছে, “আল্লাহ্‌ ব্যতীত অপর কাহাকেও সিজদা করিবার বিধান থাকিলে নিজ নিজ স্বামীকে সিজ্দা করার জন্য প্রত্যেক স্ত্রীকে নির্দেশ প্রদান করা হইত |” নিম্নলিখিত বিষয়গুলি স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্যের অন্তর্ভুক্ত । স্ত্রী স্বামীর গৃহে অবস্থান করিবে, স্বামীর বিনা অনুমতিতে গৃহের বাহির হইবে না। দরজা-জানালায় দীড়াইবে না এবং ছাদের উপর যাইবে না। প্রতিবেশীদের সঙ্গে বেশি আলাপ-আলোচনা ও বন্ধুত্ব করিবে না। অকারণে প্রতিবেশিদের গৃহে যাইবে না। স্বামীর সুনাম ব্যতীত কখনও দুর্নাম করিবে না। স্বামীর সহিত নিঃসন্কৃচিত সহবাস ও আনুগত্য কাহারও নিকট প্রকাশ করিবে না। প্রত্যেক কার্ষে স্বামীর উদ্দেশ্য ও সন্তোষের প্রতি লোলুপ দৃষ্টি রাখিবে। স্বামীর ধনের খেয়ানত করিবে না। স্বামীর প্রতি সর্বদা কোমলতা প্রদর্শন করিবে । স্বামীর কোন বন্ধু দ্বারে উপস্থিত হইলে এমনভাবে উত্তর দিবে যেন তোমাকে বন্ধুর স্ত্রী বলিয়া সে ব্যক্তি চিনিতে না পারে। স্বামীর সকল বন্ধু-বান্ধব হইতে পর্দা করিবে যেন তাহারা তোমাকে চিনিতে না পারে । অবস্থানুযায়ী যাহা জোটে তাহাতেই স্বামীর সহিত সন্তুষ্ট থাকিবে, অতিরিক্ত চাহিবে না। স্বীয় আত্মীয়-স্বজনের প্রতি কর্তব্য অপেক্ষা স্বামীর প্রতি তোমার কর্তব্যকে বড় বলিয়া মনে করিবে । সর্বদা নিজেকে এমন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখিবে যেরূপ সাজসজ্জা সহবাসের জন্য প্রয়োজনীয় । যে কাজ স্বহস্তে করিতে পার তাহা নিজেই সমাধা করিবে । স্বামীর সম্মুখ নিজের রূপ ও সৌন্দর্যের অহংকার করিবে না। স্বামীর সদ্যবহার ও অনুগ্রহের প্রতি কখনও অকৃতজ্ঞতা প্রকাশ করিবে না। “তুমি আমার সহিত কি সদ্যবহার করিয়াছ?” এইরূপ কখনও বলিবে না। সর্বদা অকারণে ক্রয়-বিক্রয় ও তালাকের প্রশ্ন উত্থাপন করিবে না। রাসূলুল্লাহ (সা) বলেন ঃ আমি দোষখের দিকে দৃষ্টিপাত করিয়া তথায় বহু সংখ্যক সত্রীলোক দেখিতে পাইলাম । কারণ জিজ্ঞাসা করিয়া জানিতে পারিলাম, নিজ নিজ স্বামীর প্রতি অভিশাপ, ভর্সনা ও অকৃতজ্ঞতা করার জন্য তাহাদের এই দুর্দশা ঘটিয়াছে। ৫ 1) 01681199129 1181901090170102)5107811.01% [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।