কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ 271
📝 Text 📖 PDF

৪৬ সৌভাগ্যের পরশমণি কন্যা সন্তানের ফযীলত ৪ কন্যা সন্তান জন্মিলে অসন্তুষ্ট এবং পুত্র সন্তান জন্মিলে খুব আনন্দিত হওয়া উচিত নহে । কারণ কোন্‌ সন্তানে মঙ্গল হইবে তাহা লোকে জানে না। কন্যা সন্তান অতি শুভ এবং কন্যা সন্তান জন্গ্রহণে অধিক সওয়াব মিলে। রাসূলুল্লাহ (সা) বলেন ঃ যাহার তিনটি কন্যা বা তিনটি বোন আছে এবং তাহাদের জন্য তাহাকে পরিশ্রম করিতে হইতেছে, তাহার এই অনুগ্রহকৃত পরিশ্রমের বিনিময়ে আল্লাহ্‌ তাহার উপর অনুগ্রহ করিবেন । এক ব্যক্তি নিবেদন করিল ঃ হে আল্লাহ্‌র রাসূল! যদি দুইজন থাকে? রাসূলুল্লাহ (সা) বলিলেন ঃ দুইজন হইলেও । তখন এক ব্যক্তি নিবেদন করিল ৪ একজনই যদি থাকে? রাসূলুল্লাহ (সা) বলিলেন ঃ তাহা হইলেও । অন্যত্র রাসূলুল্লাহ (সা) বলেন £ যাহার একটি কন্যা আছে সে দুঃখগ্রস্ত, যাহার দুই কন্যা আছে সে ভারী বোঝাগ্রস্ত, যাহার তিন কন্যা আছে, হে মুসলমানগণ! তোমরা তাহাকে সহানুভূতি ও সাহায্য কর। সে আমার এই দুইটি অঙ্গুলির ন্যায় বেহেশতে আমার সঙ্গে থাকিবে । অর্থাৎ সে আমার নিকট অবস্থান করিবে । রাসূলুল্লাহ (সা) আরও বলেন £ যে ব্যক্তি বাজার হইতে ফল খরিদ করিয়া গৃহে আনয়ন করে তাহার সওয়াব সদকা তুল্য । প্রথমে কন্যাকে প্রদান করিয়া পরে পুত্রকে দেওয়া উচিত। যে ব্যক্তি কন্যাকে সন্তুষ্ট করিবে সে আল্লাহর ভয়ে রোদনকারীর ন্যায় এবং যে ব্যক্তি আল্লাহ্‌র ভয়ে রোদন করে তাহার জন্য দোযখের অগ্নি হারাম হইয়া যায়। দ্বাদশ $ সাধ্যপক্ষে স্ত্রীকে তালাক দিবে না। কারণ, তালাক মুবাহ্‌ হইলেও আল্লাহ্‌র নিকট নিতান্ত অপছন্দনীয় এবং তালাক শব্দ উচ্চারণ-মাত্রই স্ত্রী নিতান্ত বেদনা পাইয়া থাকে। অযথা কাহাকেও বেদনা দেওয়া কিরূপে সঙ্গত হইতে পারে ? কিন্তু নিতান্ত প্রয়োজনীয় হইয়া পড়িলে তালাক দেওয়া যাইতে পারে। একবারে এক তালাকের অধিক প্রদান করা উচিত নহে। একবারে তিন তালাক দেওয়া মাক্রূহ। হায়েয অবস্থায় তালাক দেওয়া হারাম । আবার হায়েষের পর পবিভ্রাবস্থায় সহবাস করিয়া থাকিলেও তালাক দেওয়া হারাম । তালাক দেওয়া আবশ্যক হইয়া উঠিলেও দয়াপরবশ হইয়া তালাক দিতে বিলম্ব করিবে । ক্রোধ ও ঘৃণার বশবর্তী হইয়া তালাক দিবে না। তালাকের পর স্ত্রীকে উপহার দিবে; তাহাতে সে কিছুটা সান্ত্বনা লাভ করিবে স্ত্রীর গোপনীয় বিষয় কাহারও নিকট প্রকাশ করিবে না এবং কি দোষে তাহাকে তালাক দিতেছ তাহাও কাহারও নিকট বলিবে না। তালাক দিতে উদ্যত এক ব্যক্তিকে লোকে জিজ্ঞাসা করিল $ তুমি তালাক দিতেছ কেন? সে ব্যক্তি বলিলঃ আমি আমার স্ত্রীর গুপ্ত বিষয় ব্যক্ত করিতে পারি না। তালাক দেওয়ার পর আবার লোকে তাহাকে জিজ্ঞাসা করিল ঃ তুমি তালাক দিলে কেন ? সে ব্যক্তি বলিল ঃ বেগানা নারীর গোপনীয় বিষয় ব্যক্ত করায় আমার কি প্রয়োজন ? [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— Page 41 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.