বিবাহ ৪৫ আবু হুরায়রা (রা) এবং হযরত মু“আবিয়া (রা) হইতে বর্ণিত আছে যে, চান্দ্র মাসের প্রথম, পঞ্চদশ এবং শেষ তারিখের রাত্রে স্ত্রীসহবাস করা মাকরূহ ৷ কারণ এই কয়েক রাত্রে সহবাস-কালে শয়তান উপস্থিত থাকে । হায়েয অবস্থায় স্ত্রী সহবাস হইতে দৃঢ়ভাবে আত্মরক্ষা করিবে । কিন্তু হায়েয অবস্থায় স্ত্রীর সহিত নগ্নদেহে শয়ন করা নিষিদ্ধ নহে। হায়েয বন্ধ হইলেও গোসলের পূর্বে সহবাস করা উচিত নহে। একবার সহবাসের পর পুনরায় সহবাসের ইচ্ছা করিলে উভয়েই নিজ নিজ অঙ্গ ধৌত করিয়া লইবে। অপবিত্র অবস্থায় কিছু খাইবার ইচ্ছা করিলে উযু করিয়া লইবে। শয়ন করিতে চাহিলেও উযু করিয়া শয়ন করিবে । উবু দ্বারা সহবাসজনিত নাপাকী দূর হইবে না বটে তথাপি আহার ও নিদ্রার জন্য উযু করিয়া লওয়া সুন্নত। স্ত্রীসহবাসের পর গোসলের পূর্বে ক্ষৌরকার্য করিবে না ও নখ কাটিবে না। কারণ এইরূপ অপবিত্র অবস্থায় চুল, নখ কাটিয়া ফেলা ভাল নহে। স্ত্রীর জরায়ুতে শুক্র পৌছাইবার চেষ্টা করিবে; বাহিরে ফেলিবে না। কিন্তু শুক্রপাতের উপক্রমেই বাহিরে আনিয়া ফেলা হারাম নহে। এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-এর নিকট নিবেদন করিল £ এক ক্রীতদাসী আমার খিদমত করিয়া থাকে । সে গর্ভবতী হইয়া কাজে অক্ষম হইয়া পড়ে আমি ইহা চাহি না। রাসূলুল্লাহ সো) বলিলেন ঃ সহবাসকালে শুক্রপাতের উপক্রম হইলে পুরুতাঙ্গ বাহিরে আনিয়া শুক্রপাত করিবে । কিন্তু ভাগ্যে সন্তান থাকিলে সন্তান আপনা-আপনিই জন্মিবে ৷ কিছুকাল পর সেই লোক আগমন করত বলিল ঃ হে আল্লাহ্র রাসূল! (সে দাসীর গর্ভে) একটি সন্তান জন্নিয়াছে। হযরত জাবির (রা) বলেন ঃ রঃ ৩১ 01815 4১৯১০ আমরা জন্মনিরোধের জন্য বাহিরে শুক্রপাত করিতাম, তখন কুরআন অবতীর্ণ হইত; কেন্তু বাহিরে শুক্রপাত করা আমাদের প্রতি নিষিদ্ধ হয় নাই)। একাদশ £ সন্তান ভূমিষ্ঠ হওয়ামাত্র তাহার ডান কানে আযান ও বাম কানে ইকামত বলিবে ৷ হাদীস শরীফে আছে যে, এইরূপ করিলে সন্তান শিশু রোগ হইতে নিরাপদ থাকিবে । সন্তানের উৎকৃষ্ট নাম রাখিবে। হাদীস শরীফে আছে, আবদুন্াহ, আবদুর রহমান এবং এবংবিধ নাম আল্লাহ্র নিকট সর্বোৎকৃষ্ট । গর্ভব্রষ্ট সন্তানেরও নাম রাখা সুন্নত । আকীকা সুন্নতে মুআককাদা (হানাফী মযহাব মতে সুন্নতে যাইদা)। কন্যা সন্তানের জন্য একটি এবং পুত্র সন্তানের জন্য দুইটি ছাগ যবেহ করিয়া আকীকা করা উচিত। দুইটি না থাকিলে একটি করিলেও চলিবে । হযরত আয়েশা (রা) বলেন যে, আকীকার ছাগের হাড় ভাঙ্গা উচিত নহে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তাহার মুখে কোন মিষ্দ্রব্য দেওয়া ও সপ্তম দিনে তাহার চুল কাটাইয়া সেই চুলের সমান ওজনে স্বর্ণ বা রৌপ্য সদকা করা সুন্নত। [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।