বিবাহ ৪৩ মোটকথা, হালাল উপার্জন দ্বারা পরিবারবর্গের ভরণ-পোষণ করিবে । কারণ হারাম মাল দ্বারা পরিবারবর্গের ভরণ-পোষণ করা বিশ্বাসঘাতকতা ও নিতান্ত অবিচারের কাজ । তদপেক্ষা বিশ্বাসঘাতকতা ও অবিচার আর হইতে পারে না। সপ্তম £ স্বামী স্ত্রীকে নামায, পাক-পবিভ্রতা, হায়েয-নিফাস, ইত্যাদি বিষয়ক প্রয়োজনীয় ধর্ম-শিক্ষা প্রদান করিবে। স্বামী শিক্ষা না দিলে গৃহের বাহিরে যাইয়া আলিমের নিকট জিজ্ঞাসা করিয়া লওয়া স্ত্রীর উপর ফরয । স্বামী শিক্ষা দিলে তাহার অনুমতি ব্যতীত বাহিরে যাওয়া এবং পরপুরুষের নিকট জিজ্ঞাসা করা স্ত্রীর জন্য দুরস্ত নহে। স্ত্রীকে ধর্মবিষয়ক শিক্ষা প্রদানে ক্রটি করিলে স্বামী তজ্জন্য গুণাহগার হইবে । কারণ আল্লাহ বলেন ঃ 715 144519175551155 15551 32301 কও তোমরা তোমাদের নিজদিগকে এবং তোমাদের পরিবারবর্গকে দোযখের অগ্নি হইতে রক্ষা কর। ইহাও স্ত্রীলোকদিগকে শিখাইয়া দেওয়া আবশ্যক যে, সূর্যাস্তের পূর্ব হায়েয বন্ধ হইলে সেই দিনের আসরের নামাযেরও কাযা আদায় করিতে হইবে । অধিকাংশ স্ত্রীলোকই এই মাস্য়ালা অবগত নহে। অস্টম $ একাধিক স্ত্রী থাকিলে সকলের প্রতি সমান ব্যবহার করা স্বামীর কর্তব্য । তাহার অর্ধেক শরীর বাঁকা হইয়া যাইবে । উপহার প্রদানে ও রাত্রি যাপনে সকলের প্রতি সমান দৃষ্টি রাখিবে। কিন্তু ভালবাসা ও সহবাস বিষয়ে সমতা রক্ষা করা ওয়াজিব নহে। কারণ ভালবাসা ও সন্তোগেচ্ছার উপর কাহারও হাত নাই । রাসূলুল্লাহ (সা) এক-এক রাত্রি এক-এক স্ত্রীর সহিত যাপন করিতেন। কিন্তু তিনি হযরত আয়েশা (রা)-কে সর্বাধিক ভালবাসিতেন এবং বলিতেন ঃ ইয়া আল্লাহ । যে বিষয় আমার ক্ষমতা আছে তাহাতে সমতা রক্ষার চেস্টা করিতেছি; কিন্তু হদয়ের উপর আমার অধিকার নাই। কোন স্ত্রীর প্রতি বিরক্ত হইয়া উঠিলে এবং তাহার সহিত সহবাসের ইচ্ছা না হইলে তাহাকে তালাক দিয়া দেওয়া উচিত, আবদ্ধ করিয়া রাখা সঙ্গত নহে। নবম ৪ স্ত্রী স্বীয় অক্ষমতাবশত ঃ স্বামীর আদেশ পালন করিতে না পারিলে ভালবাসা প্রদর্শনে ও নম্র ব্যবহারে তাহার দ্বারা আদেশ পালন করাইয়া লওয়া উচিত। নম্র ব্যবহারেও আদেশ পালনে বাধ্য না হইলে স্বামী তাহাকে রাগ দেখাইবে এবং শয়নকালে তাহার দিকে পৃষ্ঠ দিয়া শয়ন করিবে । ইহাতেও অনুগত না হইলে তিন রাত্রি নিজে পৃথক বিছানায় শয়ন করিবে । এই ব্যবস্থাও ফলপ্রদ না হইলে তাহাকে [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।