৪২ সৌভাগ্যের পরশমণি গোলামকে দিয়াছিলেন দেখিয়াও প্রহার করিয়াছিলেন । হযরত উমর (রা) বলেন £ নারীদিগকে আড়ম্বরপূর্ণ পোশাক পরিধান করিতে দিও না। তাহা হইলে তাহারা গৃহের বাহির হইবে না। কারণ, আড়ম্বরপূর্ণ পোশাক পরিধান করিতে দিলেই গৃহের বাহিরে যাইবার আকাঙ্কা তাহাদের হৃদয়ে জাগ্রত হইবে। রাসূলুল্লাহ (সা)-এর যমানায় সত্রীলোকদের জন্য মস্জিদে নামাযের জামায়াতে পশ্চাতের সারিতে দাণ্তায়মান হওয়ার অনুমতি ছিল । সাহাবী (রা)-গণ তাহাদের যমানায় তাহাদিগকে মস্জিদে গমন করিতে নিষেধ করেন। হযরত আয়েশা (রো) বলেন ঃ স্ত্রীলোকদের বর্তমান অবস্থা যদি রাসূলুল্লাহ (সা) দেখিতেন তবে তিনি তাহাদিগকে মস্জিদে যাইতে নিষেধ করিতেন। বর্তমান যুগে নারীদিগকে মস্জিদে ও সভায় গমনে এবং পর-পুরুষদিগকে দর্শনে নিবৃত্ত রাখা একান্ত আবশ্যক। কিন্তু অতি বৃদ্ধ মহিলা পুরাতন চাদরে বা বোরকায় দেহ আবৃত করিয়া গমন করিলে কোন দোষ নাই । অধিকাংশ সময় স্ত্রীলোকদের উপর সভায় ও প্রদর্শনীর ক্ষেত্রে বিপদ উপস্থিত হয়। সুতরাং যে স্থানে বিপদের আশংকা আছে তথায় স্ত্রীলোকদিগকে যাইতে দেওয়া দুরস্ত নহে। জনৈক অন্ধ পুরুষ রাসূলুল্লাহ (সা)-এর গৃহে গমন করেন । হযরত আয়েশা (রা) ও অন্য স্ত্রীলোকগণ যাহারা তথায় করিলেন না; বরং তাহারা বলিলেন, এই ব্যক্তি অন্ধ । ইহাতে রাসূলুল্লাহ (সা) বর্লিলেন ঃ এই ব্যক্তি অন্ধ হইলে তোমরাও কি অন্ধঃ ষষ্ঠ ঃ স্বামী স্ত্রীর ভরণ-পোষণ উত্তমরূপে করিবে, সঙ্কীর্ণতাও করিবে না এবং অপব্যয়ও করিবে না। বুঝিয়া লইবে যে, স্ত্রীকে জীবিকা প্রদানের সওয়াব সদ্কা খয়রাতের সওয়াব অপেক্ষা অধিক । রাসূলুল্লাহ (সা) বলেন ঃ যদি কোন ব্যক্তি এক দীনার জিহাদে ব্যয় করে, এক দীনার দ্বারা গোলাম খরিদ করিয়া আযাদ করিয়া দেয়, এক দীনার কোন মিস্কীনকে দান করে এবং এক দীনার স্বীয় স্ত্রীকে দান করে তবে এই শেষোক্ত দীনারের সওয়াব সর্বাধিক হইবে । কোন উত্তম খাদ্য স্বামীর একাকী খাওয়া উচিত নহে। কোন কারণে তদ্রপ খাদ্য একাকী খাইয়া থাকিলে তাহা গোপন রাখিবে। যে খাদ্য নিজ গৃহে প্রস্তুত করিতে সক্ষম না হও স্ত্রীর নিকট ইহার উল্লেখ করিবে না। ইব্ন সিরীন (র) বলেন £ সপ্তাহে একবার হালুয়া তৈয়ার করিবে অথবা মিঠাই প্রস্তুত করিবে । অকম্মাৎ মিষ্টান্ন ভোজন বন্ধ করিয়া দেওয়া অমানুষিকতার কাজ। কোন মেহমান উপস্থিত না থাকিলে স্বীয় স্ত্রীর সহিত আহার করিবে । কারণ, হাদীস শরীফে আছে, যে গৃহের লোকেরা একসঙ্গে আহার করে, আল্লাহ্ তাহাদের প্রতি রহমত অবতীর্ণ করেন এবং ফেরেশৃতাগণ তাহাদের মাগফিরাত কামনা করিয়া থাকে। [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।