বিবাহ ৪১ মধ্যে এক প্রকার দুর্বলতা আছে; ধৈর্যাবলম্বনই ইহার প্রতিকার । তাহাদের মধ্যে বক্রতাও আছে; শীসনই ইহার ওঁষধ। বিচক্ষণ চিকিৎসকের ন্যায় সর্বদা স্ত্রীর গতিবিধির উপর তীক্ষু দৃষ্টি রাখা পুরুষের কর্তব্য । প্রতিকারের উপযোগী কোন বিষয় দেখিতে পাইলে তৎক্ষণাৎ ইহার প্রতিকার করিবে । কিন্তু সর্বক্ষণ অতিশয় ধৈর্য ও সহিষ্কুতার সহিত কাজ করিতে হইবে । কারণ হাদীস শরীফে বর্ণিত আছে, নারী চাহিলে ভাঙ্গিয়া যাইবে । পঞ্চম £ লজ্জাশীলতার ব্যাপারে যথাসাধ্য সংযত হইবে এবং মধ্যম পন্থা বর্জন করিবে না। বিপদ ও অশুভ ঘটনার উত্তব হইতে পারে এমন কার্য হইতে স্ত্রীকে বারণ করিবে । যথাসম্ভব তাহাকে গৃহের বাহিরে যাইতে দিবে না। গৃহের ছাদে উঠিতে ও বাহিরে দরজায় দাঁড়াইতে দিবে না। এইরূপ স্থানে দন্ডায়মান হইলে তাহার দৃষ্টি পরপুরুষের উপর এবং পরপুরুষের দৃষ্টি তাহার উপর পড়িতে পারে । জানালার ছিদ্র দিয়া পরপুরুষের ক্রিয়া-কৌতুক দেখিবার অনুমতি স্ত্রীলোককে কখনও দিবে না। কারণ, চক্ষু হইতে যাবতীয় পাপের সৃষ্টি হইয়া থাকে। গৃহাভ্যন্তরে উপবিস্ট থাকিলে উহা সৃষ্টি হয় না; বরং জানালার ফাক, ছাদ ও দ্বারদেশ দিয়াই পাপ প্রবেশ করে। সুতরাং স্ত্রীলোকের জন্য তামাশা দেখাকে সামান্য কার্য বলিয়া অবহেলা করিবে না। বিনা কারণে স্ত্রীর প্রতি কুধারণা পোষণ করা, তাহার দুর্নাম করা এবং সীমাতিরিক্ত লজ্জা রাখা উচিত নহে। স্ত্রীর প্রত্যেক কার্যের রহস্য উদ্ঘাটনেও বাড়াবাড়ি করিবে না। একবার রাসূলুল্লাহ্ সা) শাম দেশের নিকটবর্তাঁ এলাকা হইতে প্রত্যাগমন করত সঙ্গী-সাথিগণকে বলিলেনঃ অদ্য রাতে কেহই অতর্কিত নিজে গৃহে প্রবেশ করিও না। রজনী প্রভাত হওয়া পর্যন্ত এখানেই অবস্থান কর। দুইজন এই আদেশ লংঘন করতঃ রাব্রিকালেই নিজ নিজ গৃহে গমন করিয়াছিল । কিন্তু প্রতিকূলতার জন্য মনোবাসনা পূর্ণ করিতে পারিল না। হযরত আলী (রা) বলেনঃ লজ্জাশীলতার ব্যাপারে স্ত্রীলোকদের প্রতি সীমার অতিরিক্ত বাড়াবাড়ি করিও না। কারণ সমাজে ইহা প্রকাশ পাইলে লোকে ঠান্টা-ব্দুপ করিবে । বড় লঙ্জাশীলতা এই যে, পরপুরুষের প্রতি তাহাদের দৃষ্টি পতিত হইতে দিবে না। একদা রাসূলুল্লাহ (সা) হযরত ফাতিমা (রা)-কে জিজ্ঞাসা করিলেন £ সত্রীলোকদের পক্ষে উত্তম কি? হযরত ফাতিমা (রা) বলিলেন £ ইহাই উত্তম যে, কোন পরপুরুষ তাহাদিগকে এবং তাহারা কোন পরপুরুষকে দেখিতে না পায় । স্বীয় দুহিতার নিকট হইতে এই উত্তর শুনিয়া রাসূলুল্লাহ সো) অত্যন্ত সন্তুষ্ট হইলেন এবং তাঁহাকে গলায় লাগাইয়া বলিলেন 8 -:%:- ২. “তুমি আমারই কলিজার টুকরা । একদা হযরত মুআয (রো) স্বীয় স্ত্রীকে জানালা দিয়া উকি মারিতে দেখিয়া প্রহার করিয়াছিলেন। অপর একদিন একটি সেব ফলের এক টুকরা নিজে খাইয়া অপর টুকরা [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।