বিবাহ ৩৯ দ্বতীয় ঃ স্ত্রীর সহিত সর্বদা সত্ভাব বজায় রাখিবে। ইহার অর্থ এই নহে যে, তাহাকে শাসনেই রাখিবে না। বরং শাসনে রাখিবে এবং তাহার ক্রোধ সহ্য করিবে । তাহার অন্যায় আবদার ও অকৃতজ্ঞতা সূচক ব্যবহারেও ধৈর্য ধারণ করিবে । হাদীস শরীফে আছে, স্ত্রীলোককে দুর্বলতা ও সতর (ঢাকিয়া রাখার উপযুক্ত বস্তু) দ্বারা সৃজন করা হইয়াছে! নীরবতা তাহাদের দুর্বলতার প্রতিকার এবং গৃহে আবদ্ধ রাখাই তাহাদের আবরণীয় অবস্থার জন্য মঙ্গলজনক । রাসূলুল্লাহ্ (সা) বলেনঃ যে ব্যক্তি স্বীয় স্ত্রীর কর্কশ স্বভাব সহ্য করিবে সে হযরত আইহ্্ুব (আ) তদীয় বিপদরাশি সহ্য করতঃ যেরূপ সওয়াব পাইয়াছেন তদ্ধীপ সওয়াব পাইবে । শোনা গিয়াছে যে, রাসূলুল্লাহ্ সো) ওফাতের সময় তিনটি কথা ধীরে ধীরে বলিতেছিলেন £ (১) নামায কায়েম কর, (২) আন্মাহ্র বান্দাগণের সহিত সদ্যবহার কর, (৩) স্ত্রীলোকদের সম্পর্কে আল্লাহ্কে ভয় কর। তাহারা তোমাদের হস্তে বন্দিনী। তাহাদের সহিত উত্তমরূপে জীবন যাপন কর । রাসূলুল্লাহ্ (সা) সত্রীগণের ক্রোধে ধৈর্য ধারণ করিতেন । একদা হযরত উমর (রো)-এর স্ত্রী সরোষে তাহার কথার প্রতিউন্তর দিলে হযরত উমর (রা) বলেন ঃ হে দুর্মুখী! তুমি আমার কথার প্রতিউত্তর করিতেছ! তাহার স্ত্রী বলিলেন ঃ হ্যা। রাসূলুল্লাহ (সা) তোমা অপেক্ষা বহুগুণে শ্রেষ্ঠ, তাহার পত্বীগণও তাহার কথার প্রতিউত্তর দিয়া থাকেন। হযরত উমর (রা) বলিলেন £ তাহা হইলে হাফসা (রা) যদি বিনীত না হইয়া থাকে তবে তাহার জন্য আফুসোস । অতঃপর তিনি স্বীয় দুহিতা রাসূলুল্লাহ (সো)-এর অন্যতম পত্বী হযরত হাফ্সা (রা)-কে দেখিয়া বলিলেন £ সাবধান, রাসূলুল্লাহ্ সো)-এর কথার প্রতিউত্তর করিও না। হযরত আবুবকর (রা)-এর কন্যার অনুকরণ করিও না। রাসূলুল্লাহ্ (সা) তাহাকে ভালবাসেন এবং তিনি তাহার কৌতুক ও রসিকতা সহ্য করিয়া থাকেন। রাসূলুল্লাহ্ সো) বলেন ঃ তোমাদের মধ্যে সে-ই উত্তম যে স্বীয় স্ত্রীর সহিত সদ্যবহার করে এবং আমি আমার পত্বীগণের সহিত তোমাদের সকলের অপেক্ষা ভাল ব্যবহার করিয়া থাকি। তৃতীয় ঃ স্ত্রীর সহিত রসালাপ এবং ক্রীড়া-কৌতুক করিবে; নীরস ও রুক্ষ হইয়া থাকিবে না এবং তাহার বুদ্ধির অনুরূপ তাহার সহিত আচার-ব্যবহার করিবে । স্বীয় পত্বীর সহিত রাসূলুল্লাহ্ (সা) যেরূপ ক্রীড়া-কৌতুক করিয়াছেন তন্্রপ কেহই করিতে পারে নাই। এমনকি, তিনি হযরত আয়েশা (রা)-র সঙ্গে দৌড়েরও প্রতিযোগিতা করিয়াছিলেন। একবার রাসূলুল্লাহ্ (সা) জয়ী হইলেন। দ্বিতীয়বার দৌড় প্রতিযোগিতার সুযোগ ঘটিল। এইবার হযরত আয়েশা (রা) জরী হইলেন। তখন [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।