কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

৩৮ সৌভাগ্যের পরশমণি কুমারী বিবাহ করিলে না কেন? তাহা হইলে সে তোমার সহিত ও তুমি তাহার সহিত খেলা করিতে পারিতে। ৭. ধার্ষিকতা ও পরহিযগারীর পরিপ্রেক্ষিতে পাত্রী কুলীন হওয়া ঃ কারণ পরিবেশগত নীচতার মধ্যে লালিতা স্ত্রীলোক সাধারণত অসৎ- স্বভাবের হইয়া থাকে এবং মাতার এই স্কভাবের প্রভাব হয়তো সন্তানানাদির উপরও প্রতিফলিত হয়। ৮. পাত্রী নিকট সম্পর্কের আত্মীয় না হওয়া 8 কেননা হাদীস শরীফে আছে, আত্মীয় স্ত্রীর গর্ভে দুর্বল সন্তান জন্মিয়া থাকে! ইহার কারণ হয়ত এই যে, ঘনিষ্ঠ মহিলার প্রতি কামস্পৃহা কম হইয়া থাকে। বিবাহের পূর্বে পাত্রীর মধ্যে উল্লিখিত গুণসমূহ যাচাই করিয়া দেখা আবশ্যক । পাত্রের গুণসমূহ $ ওলী বা পিতা কন্যার ভবিষ্যত মঙ্গল ও উন্নতির দিকে লক্ষ্য রাখিয়া শিষ্ট ও সতস্কভাবসম্পন্ন পাত্রের হস্তে কন্যা সম্প্রদান করিবে । কুক্ষস্বভাব, কুৎসিত এবং স্ত্রীর ভরণ-পোষণ করিতে অক্ষম এমন ব্যক্তির নিকট কন্যা বিবাহ দিবে না। বংশমর্যাদা, আর্থিক অবস্থা, ধর্মপরায়ণতা, প্রভৃতি বিষয়ে পাত্রীকুলের সমকক্ষ না হইলে অন্রপ পাত্রে কন্যাদান সঙ্গত নহে। তন্রপ পাপাচারী ও ব্যভিচারীর নিকটও কন্যা বিবাহ দেওয়া সঙ্গত নহে । রাসূলুল্রাহ্‌ (সা) বলেন ঃ যে ব্যক্তি স্বীয় কন্যাকে পাপাচারীর সহিত বিবাহ দেয় তাহার আত্মীয়তার বন্ধন ছিন্র হইয়া যাইবে । দাম্পত্য জীবন যাপন প্রণালী ঃ পূর্বেই বলা হইয়াছে যে, বিবাহ ধর্মের মৌলিক কার্যাবলীর অন্যতম। সুতরাং দাম্পত্য জীবনে ধর্মের বিধানাবলী মানিয়া চলা দম্পতিযুগলের অবশ্য কর্তব্য । অন্যথায় মানবের বিবাহ এবং ইতর প্রাণীর বংশবৃদ্ধি প্রক্রিয়ার মধ্যে কোন পার্থক্যই থাকিবে না। সুতরাং দাম্পত্য জীবনে বারটি নিয়ম পালন করিয়া চলা উচিত। প্রথম $ ওলীমা। বিবাহের পর বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীকে সাধ্যানুযায়ী ভোজ দেওয়াকে ওলীমা বলে (ইহা সুন্নাতে মুআক্কাদাহ, হানাফী ময্হাবমতে সুন্নাতে-যাইদাহ)। হযরত আবদুর রহমান বিন “আউফ (রা) বিবাহ করিলে রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ঃ ৯৮1১3 একটি ছাগল যবেহ করিয়া হইলেও ওলীমার যিয়াফত কর। ছাগল যবেহ করিতে অসমর্থ হইলে বন্ধু-বান্ধবদের সম্মুখে যে খাদ্য উপস্থিত করিবে তাহাই ওলীমা বলিয়া গণ্য হইবে । রাসূলুল্লাহ্‌ (সা) যখন হযরত সাফিয়্যা (র)-কে বিবাহ করেন তখন কেবল খুরমা ও যবের ছাতু দ্বারা ওলীমা করিয়াছিলেন। অতএব, বিবাহের প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে সাধ্যানুষায়ী ওলীমা কর। বিলম্বের কারণ ঘটিলেও ইহাতে এক সপ্তাহের অধিক বিলম্ব করিবে না। [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।