বিবাহ ৩৭ তিনি বলিলেন ঃ তাহাকে তালাক দাও। সে ব্যক্তি নিবেদন করিল £ হুযূর, আমি তাহাকে অত্যন্ত ভালবাসি । হুযূর বলিলেন £ তবে তালাক দিও না । তালাক দিলে পরে বিপদে পড়িবে । হাদীস শরীফে আছে, যে ব্যক্তি রূপ ও অর্থের জন্য স্ত্রী গ্রহণ করে সে উভয়টি হইতেই বঞ্চিত থাকিবে এবং ধর্মের জন্য বিবাহ করিলে তাহার উক্ত উভয় উদ্দেশ্যই সফল হইবে । ২. সতস্বভাব ঃ রুক্ষ স্বভাবের নারী অকৃতজ্ঞ ও ঝগড়াটে হইয়া থাকে এবং স্বামীর উপর অন্যায় কর্তৃত চালায়। এমন স্ত্রীর সহিত সংসার যাত্রা নির্বাহ করিলে জীবন দুর্বিষহ হইয়া উঠে এবং ধর্মকর্মে বিশেষ ব্যাঘাত ঘটে । ৩. সৌন্দর্য 8 ইহা অনুরাগ ও ভালবাসার কারণ হইয়া থাকে । এই জন্যই বিবাহের পূর্বে পাত্রী দেখিয়া লওয়া সুন্নত । রাসূলুল্লাহ সো) বলেন ঃ আন্সার মহিলাদের নয়নে কিছু জিনিস আছে। অতএব, যে ব্যক্তি তাহাদিগকে বিবাহ করিতে ইচ্ছা করে তাহাদিগকে বিবাহের পূর্বে দেখিয়া লওয়া তাহার উচিত। বুযর্গগণ বলেন ঃ পূর্বে পাত্রী না দেখিয়া বিবাহ করিলে পরিণামে অনুতাপ ও দুঃখ করিতে হয়। রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন যে, “ধর্মের জন্য বিবাহ করা উচিত, সৌন্দর্যের জন্য নহে। ইহার অর্থ এই যে, শুধু সৌন্দর্যের বিবাহ করিবে না। ইহাতে এমন বোঝায় না যে, সৌন্দর্যের কামনাই করিবে না। যদি কেহ একমাত্র সন্তানলাভ ও রাসূলুল্লাহ (সা)-এর সুন্নত পালনের গণ্য হইবে। ইমাম আহমদ বিন হাম্বল (র) জনৈকা কানা মহিলাকে বিবাহ করিয়াছিলেন এবং তাহার বোন অতিশয় রূপসী হওয়া সত্তেও তিনি তৎ্প্রতি অনুরক্ত হন নাই। কারণ, তিনি শুনিয়াছিলেন যে, কানা মহিলাটি তাহার রূপসী বোন হইতে বুদ্ধিমত্তায় অধিক উৎকৃষ্ট । ৪. মাহর কম হওয়া ঃ রাসূলুল্লাহ্ (সা) বলেন ৪ “ন্ত্রীলোকদের মধ্যে সে-ই উত্তম যাহার মাহর অল্প; অথচ তাহার রূপ ও গুণ অধিক ।” অধিক পরিমাণে মাহর নির্ধারণ করা মাকরূহ। রাসূলুল্লাহ্ (সা) কোন কোন স্ত্রীর মাহর দশ দিরহাম নির্ধারিত করিয়াছিলেন এবং স্বীয় কন্যাগণের মাহর চল্সিশ দিরহামের অধিক নির্ধারণ করেন নাই। ৫. বন্ধ্যা না হওয়া ৪ রাসূলুল্লাহ্ (সা) বলেন £ বন্ধ্যা স্ত্রীলোক অপেক্ষা গৃহের কোণে পতিত খেজুর পাতার পুরাতন চাটাই উৎকৃষ্ট । ৬. পাত্রী কুমারী হওয়া ঃ কারণ, কুমারী স্ত্রী সহিত প্রগাঢ় ভালবাসা জন্নিয়া থাকে এবং যে স্ত্রীলোক একবার অপর স্বামীর সঙ্গ-সুখ ভোগ করিয়া আসিয়াছে প্রায়ই দেখা যায় যে, তাহার অন্তর পূর্ব স্বামীর দিকে ঝুঁকিয়া থাকে । হযরত জাবির (রা) এক বিধবা মহিলাকে বিবাহ করিয়াছেন শুনিয়া রাসূলুল্লাহ্ (সা) তাঁহাকে বলিলেন £ তুমি [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।