৩৬ সৌভাগ্যের পরশমণি ব্যভিচারের কোন আশঙ্কা নাই । (৯) মনিবের পক্ষে নিজের ক্রীতদাসীকে বিবাহ করা হারাম; উক্ত দাসীর সে একক মালিক হউক বা অপরের সহিত অংশবিশেষের মালিক হউক উভয় অবস্থায়ই নিজ দাসীকে বিবাহ করা হারাম । (১০) নিকট আত্মীয়তার কারণে যে সকল স্ত্রীলোক পুরুষের জন্য হারাম বলিয়া অভিহিত হইয়াছে; যথা-মা, নানী, কন্যা, ইত্যাদি । €১১) স্তন্য-দুগ্ধ পানজনিত কারণে যে সকল স্ত্রীলোক পানকারীর পক্ষে হারাম হইয়াছে । যেমন ঃ দুধ মা, দুধ ভগ্মী। (১২) যে স্ত্রীলোকের কন্যা, মা, দাদীকে পূর্বে বিবাহ করতঃ সহবাস করিয়াছে অথবা যে স্ত্রীলোক একবার স্বীয় পুত্র বা পিতার বিবাহাধীনে ছিল। (১৩) চারিজন স্ত্রী বিদ্যমান থাকিতে তদুপরি অপর একজনকে বিবাহ করতঃ সংখ্যায় পাচজন পূর্ণ করা হারাম । (১৪) যে নারীর বোন, ফুফু বা খালাকে পূর্ধে বিবাহ করা হইয়াছে তাহাদের সহিত সেই নারীকে বিবাহ-বন্ধনে একত্র করা হারাম । কারণ দুই বোন, ফুফু, ভাতিজী এবং খালা, ভগ্মীকন্যাকে একত্রে বিবাহাধীনে রাখা দুরস্ত নহে । (১৫) দুইজন স্ত্রীলোকের মধ্যে যদি এমন একটি আত্মীয়তা থাকে যে, তাহাদের একজনকে পুরুষ ধরিয়া লইলে তাহাদের উভয়ের বিবাহ হারাম হয় তবে তদ্রপ দুইজন স্ত্রীলোককে বিবাহ বন্ধনে একত্র করা দুরস্ত নহে। (১৬) যে স্ত্রীকে তিন তালাক দেওয়া হইয়াছে বা (১৭) যে বিবাহিতা সহবাসের পর তালাক না দেয়া পর্য্ত পূর্ব স্বামীর সহিত তাহার বিবাহ দুরস্ত নহে। (১৮) স্বামী স্ত্রীকে ব্যভিচারের অপবাদ দেওয়ার ফলে কাষীর নির্দেশানুযায়ী একে স্বামীর জন্য হালাল নহে। (১৯) পুরুষ নারীর মুহরিম হইলে অথবা পুরুষ এবং স্ত্রীলোক হজ্জ বা উম্রার ইহরাম অবস্থায় থাকিলে তাহাদের মধ্যে বিবাহ দুরস্ত নহে। (২০) ইয়াতীম নাবালিকাকে বিবাহ করা সঙ্গত নহে; পরিণত বয়স্ক হইলে দুরস্ত আছে। পাত্রীর গুণসমূহ £ বিবাহের পূর্বে পাত্রীর আটটি গুণ দেখিয়া লওয়া সুন্নত । ১. ধর্মপরায়ণতা ঃ এই গুণই সর্বপ্রধান। কারণ, স্ত্রী যদি ধর্মপরায়ণা না হয় এবং স্বামীর ধন-সম্পত্তিতে বিশ্বাসঘাতকতা করে তবে তাহাকে দুর্তাবনাগ্রস্ত থাকিতে হইবে। স্ত্রী স্বীয় সতীত্ রক্ষায় বিশ্বাসঘাতকতা কৰিলে স্বামী নীরব থাকিলে তাহার সম্মানের হানি হয় এবং ধর্ম-নাশ ঘটে; সমাজে লঙ্জিত ও দুর্নামের ভাগী হইতে হয়। আবার নীরব না থাকিলে জীবন বিষময় হইয়া উঠে এবং তালাক দিলে হয়ত স্ত্রীর প্রতি আন্তরিক অনুরাগের দরুন দারুণ যাতনা ভোগ করিতে হয়। সুন্দরী স্ত্রী অসতী হইলে ভীষণ বিপদ । অসতী স্ত্রীর প্রতি মন অতি নিবিষ্ট না থাকিলে তাহাকে তালাক দেওয়াই উত্তম। এক ব্যক্তি স্বীয় অসতীত্ সম্পর্কে রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট অভিযোগ করিলে [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।