কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

1স্বাহ ৩৫ বিবাহ কার্ষের শর্ত পাঁচটি ৪ প্রথম শর্ত ঃ ওলী বা অভিভাবক । নাবালক বর ও নাবালিকা কন্যার বিবাহ ওলী ছাড়া জায়েব হইবে না। ওলী না থাকিলে দেশের সুলতান. বা তাহার প্রতিনিধি ওলীর কাজ করিবে । দ্বিতীয় শর্ত ৫ সম্মতি অর্থাৎ কনের সম্মতি গ্রহণ । কিন্তু নাবালিকা কন্যাকে তাহার পিতা বা পিতামহ বিবাহ দিলে তাহার সম্মতি শর্ত নহে । তথাপি বিবাহ সম্বন্ধে তাহাকে খবর দেওয়া উত্তম । খবর পাইয়া সে নীরব থাকিলেই যথেষ্ট । তৃতীয় শর্ত ন্যুনপক্ষে দুইজন ন্যায় পরায়ণ ও ধার্মিক সাক্ষীর বিবাহ মজলিসে উপস্থিতি । কিন্তু শুধু দুইজন সাক্ষীর উপস্থিতিকেই যথেষ্ট মনে না করিয়া বরং বিবাহ মজলিসে কতিপয় মুত্তাকী ও পরহিযগার ব্যক্তির সমাবেশ করাই সর্বোৎকৃষ্ট । কিন্তু দুইজন পুরুষ সাক্ষীর উপস্থিতিতে বিবাহ কার্য সম্পন্ন হইলে এবং সাক্ষীদ্বয় পাপাচারী (ফাসিক) কিনা, ইহা -নারী-পুরুষ সকলেরই অজ্ঞাত থাকিলেও বিবাহ দুরস্ত হইবে । চতুর্থ শর্ত $ ইজাব ও কবুল অর্থাৎ বিবাহের প্রস্তাব ও সম্মৃতিসূচক উক্তি। বিবাহ শব্দটি যেমন স্পষ্টভাবে উচ্চারণ করা হয় তদ্রপ বর ও কনের পক্ষ হইতে তাহাদের ওলী বা উকিলকে বিবাহের প্রস্তাব ও সম্মতিসূচক উক্তিও স্পষ্টভাবে বলিতে হইবে । এই গুলি মাতৃভাষায় বলা যাইতে পারে। সুন্নত তরীকা এই বিবাহের খুতবার পর ওলী বলিবেন, “বিস্মিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ্‌, অমুক স্ত্রীলোকটিকে এত টাকা মাহরানায় তোমার নিকট বিবাহ দিলাম।” তৎপর বর বলিবে, “বিস্মিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ্‌, এই বিবাহ আমি এত টাকা মাহরানায় কবুল করিলাম ।” বিবাহের পূর্বে কনে দেখিয়া লওয়া ভাল। কারণ, পূর্বে দেখিয়া পছন্দ করার পর বিবাহ হইলে দাম্পত্য জীবনে ভালবাসা জন্বিবার খুব আশা করা যায়। সন্তানলাভ এবং মন ও চক্ষুকে মন্দ কার্য হইতে বাঁচাইয়া রখিবার উদ্দেশ্যে বিবাহ করিবে; কেবল কামভাব চরিতার্থ করিবার জন্য বিবাহ করিবে না। পঞ্চম শর্ত ঃ স্ত্রীলোকটি এমন অবস্থায় হওয়া আবশ্যক যাহাতে তাহাকে বিবাহ করা বৈধ হয়। প্রায় বিশ প্রকার স্ত্রীলোককে বিবাহ করা হারাম (১) অন্যের সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় । (২) পূর্ব স্বামীর মৃত্যু ৰা তালাকের পর ইদ্দত পালনাবস্থায়। (৩) ইসলাম ধর্ম পরিত্যাগপূর্বক অন্য ধর্ম অবলম্বনের অবস্থায় । (৪) মূর্তিপূজক মহিলা । €৫) যিন্দীক অর্থাৎ পরকাল, আল্লাহ্‌ ও রাসূলের প্রতি যাহার ঈমান নাই । (৬) যে রমণী শরীয়তবিরুদ্ধ কাজকে ভাল মনে করে অর্থাৎ যে পরপুরুষের সঙ্গে অবাধ মেলামেশা করে ও নামায না পড়াকে বৈধমনে করে এবং বলে- ইহাই আমার জন্য ঠিক ও পরকালে তজ্জন্য কোন শান্তি হইবে না। (৭) খৃষ্টান বা ইহুদী নারী অর্থাৎ রাসূলুল্লাহ (সা) -এর নবুওত লাভের পর খৃষ্টান বায়াহুদী হইয়াছে এমন পিতামাতার ঘরে যে নারী জনুগ্রহণ করিয়াছে। (৮) স্বাধীন নারীকে মাহর প্রদানের সামর্থ্য থাকা সত্তেও এমন ক্রীতাদাসীকে বিবাহ করা হারাম যাহাকে বিবাহ না করিলে তৎসঙ্গে [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।