৩৪ সৌভাগ্যের পরশমণি “আল্লাহ্ বলিয়াছেন ৪ ২১9১০] ১4215 এ3]| 4১০ ০415 সদ্যবহার ওয়াজিব । আল্লাহ্ তা'আলার এই নির্দেশ শুনিয়া আমি ভীত হইয়া পড়িয়াছি।” হযরত ইবরাহীম আদহাম (র) বলিয়াছেন, “আমি বিবাহ করিব কেন? আমার বিবাহেরও কোন প্রয়োজন নাই, স্ত্রীর হক আদায় করারও কোন প্রয়োজন নাই।” তৃতীয় £ মানুষ পরিবার-পরিজনের খাওয়া-পরার চিন্তায় ডুবিয়া যায় এবং পরকাল ও আল্লাহ্র চিন্তা ভুলিয়া যায়। যাহা আল্লাহ্র ইবাদত ও আল্লাহ্র স্মরণ হইতে মানুষকে সরাইয়া রাখে তাহা মানুষের ধ্বংসের কারণ । আল্লাহ্ বলেন ঃ 74111 ১২৩ ১5 585401 35401551 55 %1555। 021 চর হে মুমিনগণ! তোমাদের অর্থ-সম্পদ এবং তোমাদের সন্তান-সন্ততি যেন তোমাদিগকে আল্লাহ্র যিক্র হইতে দূরে সরাইয়া না রাখে। বিবাহের পরও হযরত রাসূলুল্লাহ (সা) আল্লাহ্র ধ্যানে মগ্ন থাকিতে পারিয়াছেন, পরিবার-পরিজনের ভরণ-পোষণের কথা তাহাকে চিন্তা করিতে হয় নাই। কিন্তু যদি কোন মানুষ বুঝিতে পারে যে, বিবাহ করিলে সে আল্লাহর ধ্যানে মগ্ন থাকিতে পারিবে না; বরং বিবাহ না করিলেই আল্লাহ্র যিকর ও ইবাদতে মশগুল থাকিতে পারিবে- হারাম কাজ হইতেও বিরত থাকিতে পারিবে, তবে তাহার পক্ষে বিবাহ না করাই উত্তম । বিবাহ না করিলে যাহার জিনায় জড়াইয়া পড়ার আশঙ্কা আছে তাহার পক্ষে কিন্তু বিবাহ করাই উত্তম । অপরদিকে যে মানুষের হালাল রী অর্জনের ক্ষমতা আছে, যে নিজের উত্তম স্বভাব প্রকৃতি, আদব-কায়দা, বিনয়, দয়া, প্রভৃতি গুণ অক্ষুণ্ন রাখিতে পারিবে বলিয়া বিশ্বাস করে, যাহার আরও বিশ্বাস আছে যে, বিবাহ করিলে সর্বদা আল্লাহ্র ইবাদত ও যিকর করার সুযোগ পাইবে তাহার জন্য বিবাহ করা অতিশয় উত্তম কাজ । -1 41 আল্লাহই ভাল জানেন। ছিতীয় অনুচ্ছেদ বিবাহকার্ষ ও উহার পদ্ধতি দুলহা এবং দুলহিন বের ও কনে)-এই উভয় পক্ষের বিবাহ কার্ষে কয়েকটি অবশ্য করণীয় বিষয়ের প্রতি লক্ষ্য করা কর্তব্য । বিবাহে যে সমস্ত শর্ত পালন করিতে হয় এবং কন্যার যেসব গুণ আগে ভাগে যাচাই করিয়া দেখা উচিত, নিচে তাহা বর্ণনা করা হইল। [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।