বিবাহ ৩৩ বিশেষত এ যুগে ইহা কঠিন হইয়া পড়িয়াছে। পরিবার-পরিজনের ব্যয় নির্বাহের জন্য হয়ত সন্দেহজনক, এমনকি হারাম মালও অর্জন করিতে হইবে । পরিশেষে ইহাই তাহার স্বীয় ধর্ম-জীবনের ধ্বংস সাধন ও তাহার পরিবার-পরিজনের বিনাশের কারণ হইয়া দীড়াইবে। আর কোন নেক কার্যই এই ধ্বংস ও বিনাশের ক্ষতিপূরণ করিতে সমর্থ হইবে না। হাদীস শরীফে আছে £ “এক ব্যক্তির নেক কার্য পরিমাণে পাহাড় সম হইবে । অথচ তাহাকে যখন দাড়িপাল্লার সম্মুখে আনিয়া প্রশ্ন করা হইবে, তুমি তোমার পরিবার-পরিজনের খাওয়া পরা কিভাবে প্রদান করিয়াছঃ তখন সে উত্তর দিতে পারিবে না, বিপদে পড়িবে, তাহার সমস্ত নেক কাজ নষ্ট হইয়া যাইবে । তারপর গায়েবী আওয়াজ হইবে £ “এই ব্যক্তির সমস্ত নেক কাজ তাহার পরিবার-পরিজন নষ্ট করিয়া ফেলিয়াছে, এখন সে বিপদে পড়িয়াছে।” হাদীস শরীফে এইরূপ বর্ণনা আছে ঃ “কিয়ামতের দিন সকল কিছুর আগে মানুষের স্বীয় পরিবার-পরিজনের সঙ্গে বিবাদ বাধিবে। পরিবার-পরিজন বলিবে, “ইয়া আল্লাহ্! আমাদিগকে এই ব্যক্তি হারাম জিনিস খাওয়াইয়াছে, কিন্তু আমরা জানিতাম না। আমাদিগকে তাহার যে বিদ্যা শিক্ষা দেওয়া উচিত ছিল, তাহা শিক্ষা দেয় নাই, ফলে আমরা ধময়ি জ্ঞানে অজ্ঞ ও অন্ধ ছিলাম ।” এ কারণেই যে ব্যক্তি উত্তরাধিকার সূত্রে হালাল দ্রব্য পায় নাই বা হালাল দ্রব্য কামাই করে না, তাহার বিবাহ করা উচিত নয়। কিন্তু সে যদি স্থির নিশ্চিত হয় যে, বিবাহ না করিলে ব্যভিচারের (জিনার) মহাপাপে জড়িত হইয়া পড়িবে, তবে তাহাকে অবশ্যই বিবাহ করিতে হইবে । বিবাহের ফলে সন্তান ও পরিবার বাড়িয়া গেলে তাহাদের প্রতি কর্তব্যাদি ঠিকমত সম্পাদন করা সম্ভব হয় না, কখনও কখনও ক্রুটি-বিচ্যুতি ঘটিয়া যায়। এইরূপ অবস্থায় যে ব্যক্তি পরিবার-পরিজনের রুষ্ট ব্যবহার হাসিমুখে সহ্য করিতে পারে এবং যে ব্যক্তি সাধ্যমত তাহাদের অভাব অভিযোগ দূর করার জন্য নিয়মমাফিক পরিশ্রম করিয়া যায়, তাহার জন্য বিবাহ করায় বিপদ নাই। অবশ্য এইভাবে সকল দিক রক্ষা করিয়া চলা সহজ কাজ নহে। দ্বিতীয় £ মানুষ কখনো কখনো ধৈর্য হারাইয়া ফেলে এবং পরিবার-পরিজনের উপর অত্যাচার করে, যার ফলে সে পাপে পতিত হয়। হাদীসে বর্ণিত আছে ঃ যে ব্যক্তি স্ত্রী-পুত্র পরিবার-পরিজন ফেলিয়া পালাইয়া যায়, সে পলাতক দাসের মত অপরাধী । ফিরিয়া না আসা পর্যন্ত তাহার নামায-রোযা কিছুই আল্লাহর নিকট কবুল হয় না। ভার লওয়া অনুচিত। কেন বিবাহ করিতেছেন না-হ্যরত বিশরে হাফী রে)-কে এই প্রশ্ন করা হইলে তিনি বলিয়াছিলেন £ ৩ ৮ [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।