২৭৬ সৌভাগ্যের পরশমণি হযরত আবদুল্লাহ ইবৃনে মাসউদ (রা) হইতে বর্ণিত আছে যে, একদা রাসূলুল্লাহ (সা) কিছু ধন বিতরণ করিতেছিলেন, এমন সময় এক ব্যক্তি বলিয়া উঠিল 8 এই: বিতরণ আল্লাহর উদ্দেশ্যে হইতেছে না অর্থাৎ ইহাতে ন্যায়বিচার রক্ষিত হইতেছে না। হযরত আবদুল্লাহ ইব্নে মাসউদ (রা) লোকটির এই উক্তি রাসূলুল্লাহ্ (সা)-র গোচরীভূত করিলে তিনি রাগা্িত হইলেন এবং তাহার পবিত্র বদন মণ্ডল রক্তিমবর্ণ ধারণ করিল, তথাপি তিনি ইহার অধিক আর কিছুই বলিলেন না ৪ আমার ভাই হেযরত) মুসা (আ) -এর উপর আল্লাহ্র রহমত বর্ষিত হউক । কারণ, লোকে তাহাকে ইহা অপেক্ষা অনেক বেশি কষ্ট দিয়াছিল এবং তিনি উহা অকাতরে সহ্য করিয়াছিলেন। বিচারক ও শাসনকর্তাগণের উপদেশ গ্রহণের জন্য উপরিউক্ত উপাখ্যানসমূহ এবং হাদীস-বাণীগুলিই যথেষ্ট । কারণ, তাহাদের অন্তরের আসল ঈমান বিদ্যমান থাকিলে এইগুলিই তাহাদের উপর প্রভাব বিস্তার করিবে । আর যদি দেখা যায় যে, এই সমস্ত উপাখ্যান ও হাদীস-বাণী তাহাদের অন্তরে কোনই প্রভাব বিস্তার করে না তবে বুঝিতে হইবে যে, তাহাদের হৃদয়ে ঈমানের লেশমাত্রও নাই: কেবল ঈমানের মৌখিক স্বীকৃতিই অবশিষ্ট আছে। ঈমানের বিষয়গুলির মৌখিক স্বীকৃতি এক কথা এবং অন্তরের সহিত সংশ্লিষ্ট প্রকৃত ঈমান ভিন্ন জিনিস। যে সকল শাসক ও কর্মচারী প্রতি বৎসর সহস্র সহস্র মুদ্রা হারাম উপায়ে আদায় করতঃ অপরাপর লোককে প্রদান করে, আবার এ সমস্ত অর্থের দায়িত্ আদায়কারীদের ক্কন্ধেই থাকিয়া যায় এবং বুঝিতে পারি না যে, তাহাদের অন্তরে যথার্থ ঈমান কিরূপে থাকিতে পারে । অথচ এই সমস্ত অর্থ দ্বারা অপর লোকেরাই লাভবান হইয়াছে । কেবল সংসারাসক্ত অবিবেচক বেঈমান লোকেরাই এইরূপ কার্য করিতে পারে। ০0411 71 ১১১০৩ ৪০1১০০০7121 441ও 09 [07 075865915 1191051006075102271911001 ইফাবা (উ)__২০০৩-_-২০০৪/প্র ৫৭৩০/৭২৫০ [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ২৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।