প্রজাপালন ও রাজ্যশাসন ২৭৫ রাসূলুল্লাহ্ (সা) বলেন £ এমন লোকও আছে যে সহিষ্কুতা ও ক্ষমার গুণে সারা বৎসর রোযা রাখা ও সারারাত্র দণ্ডায়মান হইয়া নামায পড়ার মর্ধাদা লাভ করে । আর এমন লোকও আছে যাহাদের নাম উৎগীড়কদের তালিকাভুক্ত হইয়া থাকে, অথচ নিজ পরিবারবর্গ ব্যতীত অপর কাহারও উপর তাহাদের শাসন-ক্ষমতা ছিল না। হুযুর (সা) বলেন ঃ দোযখের একটি দরজা আছে; যে ব্যক্তি শরীয়ত বিরোধী ক্রোধ করে, সে ব্যতীত অপর কেহই এই দরজা দিয়া দোযখে প্রবেশ করিবে না। বর্ণিত আছে যে, শয়তান হযরত মুসা (আ)-এর সম্মুখে উপস্থিত হইয়া বলিতে লাগিল ঃ আমি আপনাকে তিনটি বিষয় শিক্ষা দিব। ইহার বিনিময়ে আপনি আমার উদ্দেশ্য সিদ্ধির জন্য আল্লাহ্র নিকট প্রার্থনা করিবেন। হযরত মুসা (আ) বলিলেন £ এই তিনটি বিষয় কি ? শয়তান বলিল £ (১) উষ্ণ স্বভাব ও ক্রোধ বর্জন করুন। কারণ, উষ্ণ ও হালকা স্বভাব বিশিষ্ট ব্যক্তিকে লইয়া এইরূপে খেলা করিয়া থাকি যেমন বালকেরা বল লইয়া খেলা করিয়া থাকে । (২) স্ত্রীলোক হইতে দূরে থাকুন । কারণ, মানুষের জন্য আমি যত ফাদ পাতিয়াছি তন্ধ্যে স্ত্রীলোক ব্যতীত অন্য কোন ফাদের উপরই আমার আস্থা নাই। (৩) কৃপণতা হইতে আত্মরক্ষা করুন। কারণ, কৃপণের ইহ-পরকাল উভয় আমি ধ্বংস করিয়া ফেলি। রাসূলুল্লাহ (সা)-বলেন ৪ যে ব্যক্তি অপরের প্রতি ক্রোধ দমন করে, আল্লাহ্ তা'আলা তাহার অন্তরকে শান্তি ও ঈমান দ্বারা ভরপুর করিয়া দেন এবং যে ব্যক্তি আল্লাহ্র নিকট হীনতা প্রকাশার্থে আড়ম্বরপূর্ণ পোশাক পরিধান করে না, আন্মাহ্ তাহাকে মর্যাদার পোশাকে অলংকৃত করিয়া থাকেন। হুযুর (সা) বলেন, যে ব্যক্তি (অন্যের উপর) ক্রুদ্ধ হয় এবং নিজের উপর আল্লাহ্র ক্রোধ ভুলিয়া যায়, তাহার জন্য আফসোস । এক ব্যক্তি হুযুর (সা)-এর নিকট আবেদন করিল £ আমাকে এমন একটি কাজ শিখাইয়া দিন যদ্বারা আমি বেহেশতে প্রবেশ করিতে পারি । হুযূর (সা) বলিলেন ক্রুদ্ধ হইও নাঁ। তাহা হইলে তোমার জন্য বেহেশত রহিয়াছে। সে ব্যক্তি আরও উপদেশ প্রার্থনা করিলে হুযুর (সো) বলিলেন ঃ কাহারও নিকট কিছু চাহিও না। তাহা হইলে তোমার জন্য বেহেশত । সে ব্যক্তি আরও উপদেশ প্রার্থনা করিলে হুযূর (সা) বলিলেন £ আসরের নামাযের পর সত্তরবার আস্তাগফিরুল্লাহ্ পড়িবে তবে করুণাময় আল্লাহ্ তোমার সম্তর বৎসরের গুনাহ ক্ষমা করিয়া দিবেন। সে ব্যক্তি বলিল ৪ আমার সত্তর বৎসরের গুনাহ নাই। হুযূর (সা) বলিলেন £ তোমার আম্মার গুনাহ মার্জিত হইবে । সে ব্যক্তি নিবেদন করিল $ আমার আম্মারও এত গুনাহ নাই। হুযুর সো) বলিলেন ঃ তোমার আব্বার গুনাহ্ মার্জিত হইবে । সে ব্যক্তি নিবেদন করিল £ আমার আব্বারও এত গুনাহ্ নাই । হুযুর (সা) বলিলেন ঃ তোমার মুসলমান ভাইগণের গুণাহ আল্লাহ মার্জনা করিবেন । [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ২৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।