৩২ সৌভাগ্যের পরশমণি এই কষ্ট উৎকৃষ্ট ইবাদতে গণ্য । হাদীস শরীফে আছে ঃ স্ত্রীকে জীবিকা প্রদান করা দান অপেক্ষা উৎকৃষ্ট। বৃযর্গগণ বলেন $ “পরিবার -পরিজনের জন্য বৈধভাবে উপার্জন করা আবৃদালগণের কাজ ।” হযরত ইবনে মুবারক রে) কয়েকজন বুযর্গের সহিত জিহাদে লিপ্ত ছিলেন। জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করিলেন ঃ জিহাদ অপেক্ষা উৎকৃষ্ট কার্য আছে কি? বুযর্গগণ উত্তরে বলিলেন £ জিহাদ অপেক্ষা উৎকৃষ্ট কোন কার্য আছে বলিয়া আমরা জানি না। হযরত ইবনে মুবারক (র) বলিলেন ঃ “জিহাদ অপেক্ষা উৎকৃষ্ট কার্য আছে, আমি জানি। পরিবার -পরিজনবিশিষ্ট ব্যক্তি যদি তাহাদিগকে সৌজন্য ও কল্যাণের সহিত লালন-পালন করে এবং রাত্রে নিদ্রা হইতে জাগ্তত হইয়া সন্তানদিগকে নগ্রদেহে দেখিলে তাহাদের দেহ আবৃত করিয়া দেয় তবে তাহার এই কার্য জিহাদ অপেক্ষা উৎকৃষ্ট হইবে ।” হযরত বিশরে হাফী (র) বলেন “ইমাম আহমদ বিন হাম্বল (র)-এর তিনটি বিশেষ গুণ আছে যাহা আমার মধ্যে নাই। তন্মধ্যে একটি এই যে, তিনি নিজের জন্য ও তদীয় পরিবার-পরিজনের নিমিত্ত হালাল জীবিকা উপার্জন করিয়া থাকেন; কিন্তু আমি কেবল আমার নিজের জন্য উপার্জন করিয়া থাকি ।” হাদীস শরীফে আছে ঃ “সমস্ত গুনাহর মধ্যে এমন একটি গুনাহ আছে একমাত্র পরিবার- একটি কাহিনী ঃ এক বুযর্ণের পত্বী বিয়োগ ঘটে। দ্বিতীয় বিবাহের জন্য লোকেরা তাহাকে অনুরোধ করে । কিন্তু বিবাহে তাহার আগ্রহ ছিল না। এবং তিনি বলিতেন ঃ একাকী থাকিলে মনের একাগ্রতা বৃদ্ধি পায়। এক রাতে তিনি স্বপ্নে দেখিলেন £ আকাশের দরজা উন্মুক্ত হইয়াছে এবং একদল পুরুষ অগ্রপশ্চাতে বহির্গত হইয়া আকাশের দিকে যাইতেছেন। তাহারা তাহার নিকট আসিলে একজন বলিলেন ঃ এই লোকটিই কি সেই হতভাগ্য ব্যক্তি? দ্বিতীয় জন বলিলেন ঃ হ্যা। তৃতীয় ব্যক্তি বলিলেন $ এই লোকটিই কি সেই হতভাগ্য ব্যক্তি? চতুর্থ ব্যক্তি বলিলেন ঃ হ্যা, সে-ই বটে। সেই বুযর্গ তাহাদের প্রতাপে ভীত হইয়া কিছুই জিজ্ঞাসা করিতে সাহস পাইলেন না। তাহাদের সকলের পশ্চাতে এক বালক ছিল । তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন ঃ তাহারা হতভাগ্য কাহাকে বলিলেন? বালকটি উত্তর দিল £ তোমাকেই ত বলিয়াছেন। কারণ, ইতিপূর্বে তোমার কার্যাবলী মুজাহিদগণের কার্যাবলীর সহিত আসমানে নীত হইত । কিন্তু জানি না, তোমার কোন্ ক্রটির ফলে এক সপ্তাহ যাবত তোমাকে মুজাহিদ শ্রেণী হইতে বহিষ্কৃত করা হইয়াছে। সেই বুযর্গ যেন পুনরায় মুজাহিদ শ্রেণীর অন্তর্ভুক্ত হইতে পারেন এই নিয়্যতে জাগ্রত হইয়াই দ্বিতীয় বিবাহ করিলেন। উপরিউক্ত উপকারলাভের উদ্দেশ্যেই বিবাহের বাসনা জাগ্রত হওয়া উচিত। বিবাহের অপকার ঃ বিবাহে তিনটি অপকারের আশঙ্কা রহিয়াছে । প্রথম $ বিবাহের ফলে পরিবারবর্গের জন্য হালাল জীবিকা অর্জন সম্ভব হইয়া উঠিবে না; [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।