২৭৪ সৌভাগ্যের পরশমণি বলিলেন $ সেই ব্যক্তিই শক্তিশালী ও বাহাদুর যে ব্যক্তি স্বীয় ক্রোধকে পরাস্ত করে; যে ব্যক্তি অপরকে পরাস্ত করে সে বাহাদুর নহে। হুযুর (সা) বলেন যে, তিনটি বিষয় আয়ত্তে আনিতে পারিলে মানুষের ঈমান পূর্ণতা লাভ করে ঃ 6১) ক্রোধের সময় অন্যায় কার্ষের ইচ্ছা না করা, (২) আনন্দের সময় কাহারও হক ভুলিয়া না যাওয়া এবং (৩) ক্ষমতা হাতে পাইলে নিজের প্রাপ্য হক অপেক্ষা অধিক গ্রহণ না করা । হযরত উমর (রা) বলেন ঃ ক্রোধের সময়ে কাহাকেও না দেখা পর্যস্ত তাহার সতস্কভাবের উপর বিশ্বাস করিও না এবং লোভের সময়ে যাচাই না করা পর্যন্ত কাহারও ধার্মিকতার উপর আস্থা স্থাপন করিও না। হযরত আলী ইবৃন হযরত হুসায়ন (রা) একদা মসজিদে গমন করিতেছিলেন, এমন সময় এক ব্যক্তি তাহাকে গালি দিতে লাগিল । পরিচারকগণ তাহাকে প্রহার করিতে ইচ্ছা করিলে তিনি তাহাদিগকে বারণ করিয়া বলিলেন ঃ প্রিয় ভ্রাতঃ আমার যে দোষ তোমার অজ্ঞাত রহিয়াছে তাহা তুমি যাহা প্রকাশ করিতেছ তদপেক্ষা অধিক । আচ্ছা, তোমার এমন কোন অভাব আছে কি যাহা আমি পুরণ করিতে পারি ? ইহা শুনিয়া লোকটি অত্যন্ত লজ্জিত হইল । তিনি স্বীয় পরিহিত বন্ত্র খুলিয়া লোকটিকে উপহার দিলেন এবং তাহাকে সহম্ত্র দিরহাম দান করিবার জন্য স্বীয় পরিচারককে নির্দেশ দিলেন। লোকটি এই কথা বলিতে বলিতে চলিয়া গেল £ আমি সাক্ষ্য দিতেছি যে, এই মহাত্মা বাস্তবিকই মহান রাসূল (সা)-এর উপযুক্ত বংশধর । এই মহাপুরুষের সম্বন্ধেই আরও কয়েকটি কাহিনী বর্ণিত আছে। একদা তিনি স্বীয় পরিচারককে দুইবার আহ্বান করিলেন । কিন্তু সে উত্তর দিল না। তিনি বলিলেন ঃ তুমি কি শুনিতে পাও না ? সে বলিল ঃ আমি শুনিয়াছি। তিনি বলিলেন ঃ তবে উত্তর দিলে না কেন? সে উত্তর করিল £ আপনার সতস্বভাবের দরুন আমি নির্ভয় ছিলাম যে, আপনি আমাকে শাস্তি দিবেন না। তিনি বলিলেন £ আল্লাহ্ তা'আলাকে অশেষ ধন্যবাদ দিতেছি যে, আমার পরিচারক আমা হইতে নির্ভয় রহিয়াছে। এই মহাপুরুষের অপর এক গোলাম ছিল। একদিন সে তাহার ছাগলের পা ভাঙ্গিয়া দিল । তিনি জিজ্ঞাসা করিলেন ৫ কেমন করিয়া তুমি এইরূপ কাজ করিলে ? সে বলিল ঃ$ আপনাকে রাগাবিত করিবার জন্য আমি ইচ্ছা করিয়াই ইহা করিয়াছি। তিনি বলিলেন ঃ যে শয়তান তোমাকে এইরূপ কুমন্ত্রণা দিয়াছে আমি এখন তাহাকেই রাগািত করিতেছি । এই বলিয়া তিনি তৎক্ষণাৎ গোলামটিকে আযাদ করিয়া দিলেন। একদা এক ব্যক্তি তাহাকে গালি দিল । তিনি তাহাকে বলিলেন £ হে যুবক! আমার ও দোযখের মধ্যে এই ঘাটিটিই রহিয়াছে। আমি যদি এই ঘাটি অতিক্রম করিতে পারি তবে যাহা কিছু তুমি বলিলে তজ্জন্য আমি আদৌ পরওয়া করি না । আর যদি অতিক্রম করিতে না পারি তবে তুমি যাহা বলিলে তদপেক্ষাও আমি নিকৃষ্টতর। [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ২৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।