প্রজাপালন ও রাজ্যশাসন ২৭৩ দশম নিয়ম £ অহংকার যেন শাসনকর্তার উপর প্রাধান্যলাভ না করে। কারণ, অহংকারের দরুণই ক্রোধ প্রাধান্যলাভ করে এবং মানুষ প্রতিশোধ গ্রহণে উদ্বুদ্ধ হয় ও তাহাকে বিপথে লইয়া যায় । ক্রোধের আপদসমূহ ও উহার প্রতিকারের উপায় বিনাশন খণ্ডে ক্রোধ অধ্যায়ে বর্ণিত হইবে । শাসনকর্তার মধ্যে ক্রোধের সথগনর হইলে সর্ববিধ কার্যে ক্ষমা করিবার আগ্রহ জন্মাইতে চেষ্টা করা তাহার কর্তব্য। করুণা ও ধৈর্যকে নিজের অভ্যাসগত পেশা করিয়া লওয়া এবং এইরূপ উপলব্ধি করা আবশ্যক যে, আমি যদি করুণা ও ধৈর্যকে স্বীয় অভ্যাসগত পেশা করিয়া লইতে পারি তবে আমি আন্বিয়া (আ), সাহাবা (রা) এবং ওলি রে) গণের ন্যায় হইতে পারিব। ক্রোধের বশীভূত হইয়া কার্য করিতে থাকিলে হিংস্র জন্তু ও চতুষ্পদ পশুতুল্য তুকীঁ, গোয়ার পাহলোয়ান ও নির্বোধ লোকদের শ্রেণীভুক্ত হইয়া পড়িব। কথিত আছে খলীফা আবু জাফর এক অপরাধীকে হত্যার আদেশ দিলেন । হযরত মুবারক ইব্ন ফুযালা রে) সেখানে উপস্থিত ছিলেন। তিনি বলিলেন ৫ হে আমীরুল মুমিনীন! প্রথমে রাসূলুল্লাহ্ (সা) -এর একখানা হাদীস শ্রবণ কর। খলীফা নিবেদন করিলেন ঃ বর্ণনা করুন। হযরত মুবারক (র) বলিলেন ঃ হযরত হাসান বসরী রে) হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ্ সো) বলেন ঃ কিয়ামত দিবস যখন সকলকে এক ময়দানে সমবেত করা হইবে তখন এক ঘোষণাকারী ঘোষণা করিবে, যাহার সাহস হয় আল্লাহ্ তা'আলার সম্মুখে দণ্ডায়মান হও । যে ব্যক্তি কাহারও অপরাধ ক্ষমা করিয়াছে তাহাকে ব্যতীত অপর কেহই দণ্ডায়মান হইবে না। ইহা শুনিয়া খলীফা বলিলেন £ এই অপরাধীকে ছড়িয়া দাও। আমি তাহার অপরাধ ক্ষমা করিয়া দিলাম । শাসনকর্তাগণের সম্মুখে কেহ ধৃষ্টতা প্রদর্শন করিলেই অধিকাংশ সময় তাহারা ক্রুদ্ধ হইয়া থাকেন; এমন কি তাহাকে হত্যা করিয়া ফেলিতেও উদ্যত হন। এই সময় হযরত ইয়াহইয়া (আ)-এর প্রতি হযরত ঈসা (আ)-এর উপদেশ তাহাদের স্মরণ করা উচিত। তিনি হযরত ইয়াহইয়া (আ)-কে বলিয়াছিলেন ঃ কেহ তোমাকে কিছু বলিলে তাহা যদি সত্য হয় তবে তাহার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর এবং তাহা মিথ্যা হইলে আরও অধিক কৃতজ্ঞতা প্রকাশ কর। কারণ বিনাপরিশ্রমে তোমার আমলনামায় একটি নেকী বৃদ্ধি পাইল । অর্থাৎ যে ব্যক্তি মিথ্যা বলিল তাহার ইবাদত হইতে প্রাপ্ত নেকী ফেরেশতা তোমার আমলনামায় লিপিবদ্ধ করিয়া দিবে । রাসূলুল্লাহ্ (সা) -এর সমীপে লোকে বলিল ঃ অমুক ব্যক্তি খুব শক্তিশালী । হুযূর (সা) জিজ্ঞাসা করিলেন $ লোকটি কেমন ? তাহারা নিবেদন করিল'ঃ ইয়া রাসূলুল্লাহ্ (সা) সে ব্যক্তি যাহার সহিতই কুস্তি লড়ে তাহাকেই পরাস্ত করে এবং সকলের সহিতই কুস্তিতে বিজয়ী হয়। হুযুর (সা) [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ২৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।