২৭২ সৌভাগ্যের পরশমণি করিবে £ সুবিচাররূপ সূর্য প্রথমতঃ মানুষের অন্তরাকাশে উদিত হয়। তৎপর ইহার আলো স্বীয় পরিবারবর্গ ও বিশেষ লোকদের উপর পতিত হয়। অতঃপর উহার কিরণ প্রজাবৃন্দের উপর পতিত হইয়া থাকে । যে ব্যক্তি সূর্য ব্যতীত আলোক রশির প্রত্যাশা করে, সে অসম্ভব আশা করিয়া থাকে । পূর্ণ বিবেক-বুদ্ধি হইতে সুবিচার উৎপন্ন হইয়া থাকে । যাবতীয় বিষয় বাস্তবে যে অবস্থায় বিদ্যমান আছে, উহাদিগকে ঠিক তদ্রপই দেখা, উহাদের গৃঢ় তত্ব ও আভ্যন্তরীণ অবস্থার প্রতি লক্ষ্য করা এবং বাহ্য চাকচিক্যে বিমোহিত না হওয়াই বিবেক-বুদ্ধির পূর্ণতা প্রাপ্তির নিদর্শন । মানুষ দুনিয়ার উদ্দেশ্যেই সুবিচার হইতে বিরত থাকে। সুতরাং ভাবিয়া দেখা উচিত, সে দুনিয়া হইতে কি পাইতে চায়। যদি দেখা যায় যে, উত্তম খাদ্য ভোজন করাই তাহার উদ্দেশ্য, তবে বুঝিবে সে মানুষের আকৃতিতে চতুষ্পদ জন্তু বিশেষ । কারণ, কেবল আহারের লোভে মত্ত থাকা চতুষ্পদ জন্তুর কার্য । আর কেহ যদি উত্তম পৌশাক-পরিচ্ছদ পরিধানের নিমিত্তে সুবিচার হইতে বিরত থাকিয়া অসুদপায় অবলম্বন করে, তবে বুঝিবে সে পুরুষের আকৃতিতে একজন নারী। কারণ, সাজসজ্জা ও সুন্দর বেশ-ভূষা লইয়া ব্যস্ত থাকা নারীদের কাজ । শত্রুর প্রতি স্বীয় ক্রোধ চরিতার্থ করিবার উদ্দেশ্যে কেহ অন্যায় ও অবিচার করিলে বুঝিবে, সে মানুষের আকৃতিতে একটি হিংস্্ জন্তু। কারণ, ক্রোধের বশীভূত হইয়া শত্রুকে আক্রমণ করা হিংস্র জন্তুর কাজ । লোকে তাহার সেবা করিবে এই আশায় পক্ষপাতিত্ করিয়া সুবিচার না করিলে বুঝিবে সে বুদ্ধিমানের বেশে একজন নিতান্ত নির্বোধ। কারণ, বৃদ্ধিমান হইলে সে বুঝিত যে, সমস্ত সেবাকারী উদরপূর্তি, কুপ্রবৃত্তি ও কামভাব চরিতার্থ করিবার উদ্দেশ্যেই অপরের গোলামি করিয়া থাকে । কেননা, একদিনের মজুরি বন্ধ করিয়া দিলেই দেখিবে তাহারা তোমার ব্রিসীমানার মধ্যেও নাই । সুতরাং স্বীয় প্রবৃত্তির ফাদে আট্কা পড়িয়াই তাহারা পরের সেবা ও দাসত্ব করিয়া থাকে এবং তাহারা যে পরের দাসত্ব করিতেছে দেখিতে পাও, ইহা প্রকৃতপক্ষে তাহাদের নিজেদের প্রবৃত্তির দাসতৃ। ইহার প্রমাণ এই যে, তাহারা যদি লোক মুখেও শুনিতে পায় যে, শাসন-ক্ষমতা অপর কাহারও হস্তে চলিয়া যাইতেছে, তবে তাহারা তোমার প্রতি বিমুখ হইয়া তৎক্ষণাৎ ভাবী শীসনকর্তার দ্বারে ধর্না দিয়া তাহার নৈকট্যলাভের চেষ্টা করিতে থাকিবে এবং যেখানে ধন প্রাপ্তির সম্ভাবনা রহিয়াছে সেখানেই গোলামি ও সেবা করিবে । অতএব প্রকৃতপক্ষে ইহা সেবা করা নহে, সেবার প্রহসন মাত্র। সুতরাং যে ব্যক্তি যাবতীয় বিষয়ের প্রাণ ও গৃঢ়ু তত্তের প্রতি লক্ষ্য করে, সে ব্যক্তিই বুদ্ধিমান । যাবতীয় বিষয়ের গৃঢ়তত্্ব সম্বন্ধে উপরে বর্ণিত হইয়াছে। যে ব্যক্তি ইহা বুঝে না, তাহার বুদ্ধি নাই এবং যাহার বুদ্ধি নাই সে ন্যায়বিচারক হইতে পারে না, ফলে তাহার স্থান হয় দোযখে। এই জন্যই বুদ্ধি সর্ববিধ সৌভাগ্যের শীর্ষস্থানীয় । [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ২৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।