প্রজাপালন ও রাজ্যশীসন ২৭১ হযরত উমর (রা) প্রাদেশিক শাসনকর্তা হযরত আবু মুসা আশআরী রো)-কে এই মর্মে পত্র লিখিলেন £ অতঃপর জানাইতেছি, যে গভর্নরের শাসনে প্রজাগণ নেককার হয়, তিনি বড়ই সৌভাগ্যবান। আর যে গভর্নরের শাসনে থাকিয়া প্রজাগণ দুষ্ট ও অসাধু হয়, সে বড়ই হতভাগ্য । সাবধান, আনন্দে আত্মহারা হইবে না যে, তোমার অধীনস্থ কর্মচারীগণও তন্ত্রপ ন্যায়বিচার ও সাধুতার সহিত প্রজাপালন করিবে । তাহা হইলে তুমি এমন চতুষ্পদ জন্তুতুল্য হইবে যে ঘাস দেখিলেই খুব খাইতে আরঙ্ু করে; ফলে ইহা মোটা-তাজা হইয়া উঠে এবং এই মোটা-তাজা হওয়াই ইহার ধ্বংসের কারণ হইয়া পড়ে। অর্থাৎ পশ্ড মোটা-তাজা হইলেই ইহাকে যবেহ করিয়া লোকে খাইয়া ফেলে। তাওরীত কিতাবে বর্ণিত আছে যে, বাদশাহের কর্মচারী দ্বারা অত্যাচার অনুষ্ঠিত হইতেছে দেখিয়া বাদশাহ্ নীরব থাকিলে স্বয়ং বাদশাহই যেন এই অত্যাচার করিল। এইরূপ অত্যাচারের জন্য বাদশাহ ধৃত হইবে । যে ব্যক্তি ক্ষণস্থায়ী দুনিয়ার বিনিময়ে নিজের ধর্ম ও চিরস্থায়ী পরকাল বিনষ্ট করে, তাহার ন্যায় ক্ষতিগ্রস্ত ও নির্বোধ আর কেহই নাই-এই কথা শাসনকর্তার জানিয়া রাখা আবশ্যক । সকল কর্মচারী ও.চাকর-নওকর দুনিয়া অর্জনের জন্য চাকুরী করিয়া থাকে এবং অত্যাচারকে তাহারা রাষ্ট্রপ্রধানের নিকট সুন্দররূপে সাজাইয়া দেখায় । ফলে তাহারা তাহাকে দোযখের দিকে ধাবিত করে এবং তাহাদের মতলব উদ্ধার করিয়া লয়। যে ব্যক্তি কয়েকটি মুদ্বা অর্জনের জন্য তোমার ধ্বংস সাধনের চেষ্টা করে-তাহার অপেক্ষা বড় শত্রু তোমার আর কে হইতে পারে ? মোটকথা, যে শাসনকর্তা স্বীয় কর্মচারী, চাকর-নওকর, স্ত্রী, সন্তান -সন্ততি ও ভূত্যদিগকে সুবিধা ও ন্যায়নীতির উপর প্রতিষ্ঠিত রাখিতে পারেন না তিনি কখনই স্বীয় প্রজাবৃন্দের প্রতিও সুবিচার করিতে পারেন না। যে ব্যক্তি সর্বা্ে নিজ করিতে পারেন। দেহরাজ্যের সুশাসন প্রতিষ্ঠার অর্থ হইল অত্যাচার, ক্রোধ ও কুপ্রবৃত্তিকে বিবেক-বুদ্ধির উপর প্রাধান্য না দেওয়া । যাহাতে বিবেক-বুদ্ধি ধর্মের বশীভূত হইয়া পড়ে এবং বুদ্ধি ও ধর্মকে রিপুসমূহের বশীভূত না করা । অধিকাংশ লোক বুদ্ধিকে ক্রোধ ও কুপ্রবৃত্তির গোলাম করিয়া রাখে। এমন কি তাহারা ক্রোধ ও কুপ্রবৃত্তির উদ্দেশ্য সাধনের জন্য বাহানা অবতারণা করিয়া বলে, ইহাই বিবেক-বুদ্ধির নির্দেশ। বস্তৃত ৪ ইহা কখনও বুদ্ধির নির্দেশ নহে। কারণ, বুদ্ধি ফেরেশতার উপকরণের উৎস এবং আল্লাহ তা'আলার সেনাবাহিনীর অন্তর্ভুক্ত । অপরপক্ষে কুপ্রবৃত্তি ও ক্রোধ শয়তানের সেনাবাহিনীর অন্তর্গত । অতএব, নাউ'মুবিল্লাহ্, যে ব্যক্তি আল্লাহ্র সৈন্যকে শয়তানের সৈন্যের হস্তে বন্দী করিয়া রাখিবে সে অন্যের প্রতি কি সুবিচার [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ২৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।