কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

২৭০ সৌভাগ্যের পরশমণি মালিক পবিত্র নিয়্যতে উল্লিখিত বুযর্ণ আলিমের ইফতারের বস্তু হইতে আহারের বরকতেই এমন পুত্রলাভ করিয়াছিলেন । খলীফা হযরত উমর ইব্নে আবদুল আযীয (ে)-কে লোকে জিজ্ঞাসা করিল ঃ আপনি তওবা করেন কেন ? তিনি বলিলেন £ একদা আমি এক গোলামকে প্রহার করিতেছিলাম এমন সময় সে বলিতে লাগিল হুযুর! সেই রাত্রির কথা স্মরণ করুন যাহার অবসান ঘটিলেই কিয়ামত হইবে । তাহার এই কথা আমার অন্তরে বসিয়া গিয়াছে। খলীফা হারুনুর -রশীদ নগ্নপদে অনাবৃত মস্তকে উত্তপ্ত বালুকা ও প্রান্তরের উপর দণ্ডায়মান হইয়া হস্ত উত্তোলনপূর্বক উচ্চস্বরে প্রার্থনা করিতেছিলেন ঃ হে করুণাময় আল্লাহ্‌! তুমি তো সীমাহীন দয়ার সিন্ধু, আর আমি সেই পাপী যাহার কার্য প্রতি মূহুর্তে পাপ করা, আর প্রতি মুহুর্তেই তুমি তাহা ক্ষমা করিয়া থাক । আমার প্রতি দয়া কর। এক বুযর্গ এই দৃশ্য দেখিয়া বলিলেন £ দেখ, ইহলোকের প্রবল" পরাক্রান্ত বাদশাহ উভয়লোকের সর্বশক্তিমান বাদশাহের নিকট কেমন কাতরকণ্ঠে বিলাপ করিতেছেন । হযরত উমর ইব্নে আবুল আযীয (রে) হযরত আবু হাযেম (র)-র নিকট কিছু উপদেশ প্রার্থনা করিলে তিনি বলিলেন £ মাটিতে. শয়ন করিবে, মৃত্যুকে শিয়রে রাখিবে এবং তোমার যে বদ্ধমূল ধারণা কখন মৃত্যু আসিয়া পড়ে, এই ধারণা সর্বদা তোমার অন্তরে জাগ্রত রাখিবে। আর যে বস্তু তুমি পছন্দ কর না, তাহা হইতে দূরে থাকিবে । কারণ, মৃত্যু খুব নিকটে থাকাই সম্ভব । অতএব, উপরিউক্ত কাহিনীসমূহ সর্বদা নিজের চক্ষুর সম্মুখে রাখা বিচারক ও শাসকের কর্তব্য এবং যে সমস্ত উপদেশ অন্যান্য শাসকের জন্য উপরে বর্ণিত হইয়াছে উহা হইতে উপদেশ গ্রহণ করা প্রত্যেক শাসক ও বিচারকের কর্তব্য । আর কোন আলিমের সাক্ষাত পাইলেই তাহার নিকট হইতে উপদেশ প্রার্থনা করা উচিত। আবার আলিমেরও কর্তব্য কোন শাসক ও বিচারককে দেখামাত্র তদ্রুপ উপদেশ প্রদান করা এবং সত্য গোপন না করা। তোষণ-নীতি অবলম্বন পূর্বক যে ব্যক্তি শাসকদের ংকার বাড়াইয়া তোলে এবং তাহাদের নিকট সত্য কথা গোপন রাখে, এই শাসকের ছারা দুনিয়াতে যে সমস্ত অত্যাচার ও অবিচার অনুষ্ঠিত হইবে, সে ব্যক্তিও এই অত্যাচার ও অবিচারের অংশী হইবে । নবম নিয়ম £ শাসনকর্তা কেবল স্বয়ং অত্যাচার হইতে বিরত থাকিয়াই ক্ষান্ত থাকিবেন না; বরং নিজের চাকর-নওকর, কর্মচারী ও প্রতিনিধিগণকেও সংশোধন করিবেন এবং তাহাদের অত্যাচার -উৎ্পীড়নে শীসনকর্তী কখনই সন্তুষ্ট থাকিবেন না। কারণ, তাহারা যে অত্যাচার ও অবিচার করিবে, তজ্জন্যও শাসনকর্তাকে আল্লাহ্‌র দরবারে জবাবদিহী করিতে হইবে । [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ২৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।