কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

প্রজাপালন ও রাজ্যশাসন ২৬৯ মযলুম ব্যক্তি যদি আমার দ্বারে উপস্থিত হয় তবে আমি তাহার অভিযোগ শুনিতে পাইব না। কিন্তু আমার দৃষ্টিশক্তি বিদ্যমান আছে। রাজ্যে ঘোষণা করিয়া দাও যেন বিচার প্রার্থী ব্যক্তি লাল বর্ণের বন্ত্র পরিধান করে। তদবধি বাদ্শাহ প্রত্যহ হস্তী পৃষ্টে আরোহণ করতঃ নগর প্রদক্ষিণে বাহির হইতেন এবং লাল বর্ণের বন্ত্র পরিহিত লোক দেখিবামাত্র তাহাকে ডাকিয়া আনিয়া তাহার অভিযোগের যথাযথ বিচার করিয়া দিতেন। তৎপর দরবেশ বলিলেন £ হে খলীফা! এই বাদশাহ কাফির ছিলেন এবং আন্মাহ্‌র বান্দাগণের প্রতি তাহার এইরূপ দয়া ছিল। তুমি মুসলমান এবং রাসূলুল্লাহ্‌ (সা)-এর পরিবারস্থ লোক। অতএব, ভাবিয়া দেখ, প্রজাদের প্রতি তোমার কি পরিমাণ দয়া হওয়া আবশ্যক। হযরত আবু কলাবাহ্‌ (র) খলীফা হযরত উমর ইব্নে আবদুল আযীয (র)-র দরবারে গমন করিলে খলীফা নিবেদন করিলেন £ আমাকে কিছু উপদেশ প্রদান করুন। তিনি বলিলেন ঃ হযরত আদম (আ)-র সময় হইতে আজ পর্যন্ত যত খলীফা ছিলেন সকলেই মৃত্যু-মুখে পতিত হইয়াছেন; কেবল তুমি জীবিত আছ। খলীফা বলিলেন £ আরও কিছু উপদেশ প্রদান করুন। তিনি বলিলেন £ এখন যে খলীফা সর্বাগ্রে পরলোক গমন করিবে, সে খলীফা তুমি। খলীফা আরও উপদেশ প্রার্থনা করিলে তিনি বলিলেন £ আল্লাহ্‌ যদি তোমার সঙ্গে থাকেন তবে কিসের ভয় £ আর তিনি তোমার সঙ্গে না থাকিলে তুমি কাহার নিকট আশ্রয় গ্রহণ করিবে ? খলীফা বলিলেন £ এতটুকু উপদেশই আমার জন্য যথেষ্ট । খলীফা সুলায়মান আবদুল মালিক একদা চিন্তা করিতে লাগিলেন £ আমি এত সুখ-শান্তি উপভোগ করিয়াছি যে, কিয়ামত-দিবস আমার কি অবস্থা হয়, তাহাই ভাবিবার বিষয় । তৎকালীন বুযর্গ আলিম হযরত আবূ হাযেম (র)-এর নিকট তিনি লোক পাঠীইয়া প্রার্থনা জানাইলেন £ আপনি ষে বস্তু দ্বারা ইফৃতার করিয়া থাকেন তাহা হইতে সামান্য কিছু আমার জন্য পাঠাইতে মর্যা ফরমাইবেন। গমের কিছু ভূসি ভাজিয়া তিনি খলীফাকে পাঠাইয়া দিলেন এবং তাহাকে সেই লোক মারফত জানাইলেন ঃ রাত্রিকালে আমি ইহাই খাইয়া থাকি। ইহা দেখিয়া খলীফা সুলায়মান খুব রোদন করিলেন। ইহাতে তাহার হৃদয় অত্যন্ত অভিভূত হইয়া পড়িল এবং তিনি উপযু্পরি তিনটি রোযা রাখিলেন ও এই সময়ের মধ্যে কিছুই আহার করিলেন না। তৃতীয় দিবসে সেই ভাজা ভূসি দ্বারাই ইফতার করিলেন। উক্ত রাত্রিতে খলীফা সুলায়মান আবদুল মালিক স্বীয় স্ত্রীর সহিত সহবাস করিলে আবদুল আযীয জন্গ্রহণ করেন এবং তাহার ওরসেই ওমর ইব্নে আবদুল আযীয রে) জনুগ্রহণ করেন যিনি প্রজাপালন ও ন্যায়বিচারে আমীরুল মুমিনীন হযরত উমর (রা) পদাংক অনুসরণ করিয়া বিশ্ববিখ্যাত হইয়া রহিয়াছেন। বুযুর্গগণ বলেন যে, খলীফা সুলায়মান আবদুল [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ২৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।