২৬৮ সৌভাগ্যের পরশমণি খট্খটি দিতে বলিলেন। আববাস দরজায় খট্খটি দিয়া বলিলেন £ আমীরুল মুমিনীন আসিয়াছেন; দরজা খুলুন। হযরত ফুযায়ল রে) গৃহের ভিতর হইতে বলিলেন ঃ আমার নিকট তাহার কি প্রয়োজন ? আব্বাস বলিলেন ঃ আমীরুল মুমিনীনের মর্যাদা রক্ষা করুন। তখন তিনি দরজা খুলিলেন £ তখন রাত্রিকাল ছিল; কিন্তু তিনি প্রদীপ নির্বাপিত করিয়া দিলেন। মুসাফাহা করিবার জন্য হারুনুর -রশীদ অন্ধকারেই স্থীয় হস্ত প্রসারিত করিলেন । হযরত ফুযায়লও স্বীয় হস্ত প্রসারিত করিলেন । উভয় হস্ত মিলিত হইলে হযরত ফুযায়ল (র) বলিলেন £ এমন কোমল হস্ত দোযখ হইতে রক্ষা না পাইলে বড়ই আফসোসের বিষয় । তৎপর তিনি বলিলেন £ হে আমীরুল মুমিনীন! কিয়ামত দিবস আল্লাহ্র নিকট জবাবদিহীর জন্য প্রস্তুত থাকুন। কারণ, সেই দিন তোমাকে প্রত্যেক মুসলমানের সহিত এক একবার দীড় করাইয়া তাহাদের সম্বন্ধে তোমার বিচার করিবেন । ইহা শুনিয়া খলীফা কাদিতে লাগিলেন। আব্বাস বলিলেন £ হে মহাত্মন! চুপ করুন; আপনি তো খলীফাকে মারিয়াই ফেলিলেন। হযরত ফুযায়ল (র) বলিলেন ঃ হে হামান! তুমি এবং তোমার সঙ্গীরাই খলীফাকে ধ্বংস করিয়া রাখিয়াছ। অথচ আমাকে বলিতেছ যে, আমি তাহাকে মারিয়া ফেলিয়াছি। করিয়াছেন। এইজন্যই তিনি তোমাকে 'হামান' নামে সম্বোধন করিলেন। তৎপর হযরত ফুযায়ল (র)-র সম্মুখে সহস্র স্বর্ণ-মুদ্রা হাদিয়াস্বরূপ স্থাপনপূর্বক খলীফা বলিলেন ঃ হুযূর! এই মুদ্রাগ্ুলি হালাল। উত্তরাধিকারসূত্রে উহা আম্মার মাহর হইতে প্রাপ্ত হইয়াছি। হযরত ফুযায়ল (র) বলিলেন ঃ আমি তোমাকে বলিয়া দিতেছি যে, তোমার নিকট যে সমস্ত ধন-সম্পদ রহিয়াছে তাহা হইতে তোমার হাত গুটাইয়া ফেল এবং তন্মধ্যে যাহার যতটুকু অধিকার আছে, তাহাকে ততটুকু প্রদান কর। কিন্তু তুমি আমাকে দিতেছ! অনন্তর তাহার দরবার হইতে খলীফা বাহির হইয়া পড়িলেন। খলীফা হযরত উমর ইব্নে আবদুল আযীয (র) একদা হযরত ইব্ন কাআব করযীকে বলিলেন £ সুবিচার কাহাকে বলে, আমাকে বুঝাইয়া দিন। তিনি বলিলেন £ তোমা অপেক্ষা বয়ঃকনিষ্ঠ মুসলমানগণের নিকট পিতৃতুল্য থাকিবে, তোমার সমবয়ঙ্কদিগকে ভ্রাতৃবৎ জ্ঞান করিবে এবং প্রত্যেক অপরাধীকে তাহার অপরাধের পরিমাণ ও তাহার ক্ষমতার উপযোগী শাস্তি দিবে! সাবধান, ক্রোধের বশবর্তী হইয়া কাহাকেও অতিরিক্ত শাস্তি প্রদান করিও না। অন্যথায় তোমার স্থান দোযখে হইবে । এক দরবেশ এক খলীফার দরবারে গমন করিলে খলীফা নিবেদন করিলেন, আমাকে কিছু উপদেশ প্রদান করুন৷ তিনি বলিলেন $ আমি চীন শহরে গিয়াছিলাম। তথাকার বাদৃশাহ বধির হইয়া পড়িয়াছিলেন। তিনি বলিতেন £ আমি যে শুনিতে পাই না তজ্জন্য আমি রোদন করি না: বরং আমি এইজন্য রোদন করিতেছি যে, কোন [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ২৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।