কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

প্রজাপালন ও রাজ্যশাসন ২৬৭ হযরত উমর ফারুক (রা)-র আসনে বসাইয়াছেন। আল্লাহ্‌ যেমন তাহার নিকট হইতে সত্য ও অসত্যের পার্থক্যকরণ চাহিয়াছিলেন, তোমার নিকট হইতেও তিনি তদ্রুপ আশা করেন। আল্লাহ্‌ তোমাকে হযরত উস্মান যুন্-নূরায়ন (রা)-র আসনে স্থান দান করিয়াছেন। এখন তিনি তোমার নিকট হইতে তাহার ন্যায় লঙ্জাশীলতা ও বদান্যতা আশা করেন। আল্লাহ্‌ তোমাকে হযরত আলী (রা)-র স্থানে আসন.দান করিয়াছেন। এখন তিনি তোমার নিকট হইতে তাহার ইল্ম ও সুবিচার প্রত্যাশা করেন। খলীফা আরও উপদেশ প্রার্থনা করিলে তিনি বলিলেন ঃ আল্লাহ্‌ তা'আলা “দোযখ' নামক একটি স্থান প্রস্তুত করিয়া রাখিয়াছেন এবং তোমাকে ইহার দারোয়ান নিযুক্ত করিয়াছেন ও তোমাকে তিনটি বস্তু দান করিয়াছেন £ (১) সরকারী কোষাগারের ধন, (২) তলওয়ার ও (৩) বেত্রদণ্ড। আর এই তিনটির সাহায্যে প্রজাবৃন্দকে দোষখ হইতে রক্ষা করিবার নির্দেশ তিনি তোমাকে প্রদান করিয়াছেন। অভাবপ্রস্ত তোমার নিকট আসিলে তাহাকে সেই ধন হইতে বঞ্চিত রাখিও না; যে ব্যক্তি আল্লাহ্র নাফরমানী করে, তাহাকে বেক্রদণ্ড দ্বারা শাস্তি প্রদান করিবে এবং অন্যায়ভাবে কেহ কাহাকেও হত্যা করিলে নিহত ব্যক্তির ওলীর অনুমতিক্রমে হত্যাকারীকে তলওয়ার দ্বারা হত্যা করিবে । এইরূপ না করিলে তোমাকেই সর্বাগ্রে দোযখে প্রবেশ করিতে হইবে৷ অপরাপর লোক তোমার পিছনে দোযখে প্রবেশ করিবে । খলীফা আরও উপদেশ প্রার্থনা করিলে তিনি বলিলেন $ তুমি একটি ঝরণাস্করূপ এবং তোমার কর্মচারীবৃন্দ ইহা হইতে উদ্ভূত নদী-নালা সদৃশ । ঝরণাটি স্বয়ং নির্মল থাকিলে ইহা হইতে নিঃসৃত নদী-নালার মলিনতা কোন ক্ষতি করিতে পারে না কিন্তু স্বয়ং ঝরণাটি.মলিন ও অপরিষ্কার হইয়া পড়িলে নদী-নালাসমূহ পরিষ্কার থাকিবে এইরূপ আশা করা উচিত নহে। ফুষায়ল ইয়া (র)-র সাক্ষাত করিতে গেলেন। তাহারা যখন তীহার গৃহদ্ধারে পৌছিলেন তখন তিনি এই আয়াত পাঠ করিতেছিলেন £ 15০51 ১১31047৮125 01০1115৯৮5৯ 9231 ০০০৯৫ ০৮০৫৯ ৮০ ৭55 45 1600০532৯13 প1৬০০ ০৯০ | 1১1. তাহারা যে মন্দ কার্য করিতেছে, তাহারা কি ধারণা করে যে, আমি তাহাদিগকে সেই সমস্ত লোকের সমকক্ষ রাখিব যাহারা ঈমান আনয়ন করিয়াছে এবং নেককার্য করিয়াছে, যাহার ফলে তাহাদের জীবন ও মৃত্যু সমান হইয়া পড়িবে ? তাহারা ইহা অন্যায় দাবি করিতেছে । এই আয়াত শুনিয়া হারুনুর -রশীদ বলিলেন £ আমরা উপদেশ গ্রহণ করিতে চাহিলে এই আয়াতই আমাদের জন্য যথেষ্ট। খলীফা অতঃপর আব্বাসকে দ্বারে [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ২৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।