কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

২৬৬ সৌভাগ্যের পরশমণি আমীর আছেন। তিনি অল্পক্ষণ হয় বাহিরে গিয়াছেন। দূত বাহিরে যাইয়া দেখিতে পাইল যে, হযরত উমর (রা) মুক্ত প্রান্তরে রৌদ্ৰে দুর্বা শিয়রে দিয়া নিদ্রিত রহিয়াছেন এবং নূরানী চেহারা হইতে ঘাম বাহির হইয়া মাটি ভিজিয়া গিয়াছে। ইহা দেখিয়া দূত বিস্ময়ে অভিভূত হইয়া পড়িল। নিখিল বিশ্বের সমস্ত রাজা -বাদশাহ্‌ যাহার প্রতাপে ভীত ও সন্ত্রস্ত রহিয়াছে, তাহার এই অবস্থা! তৎপর দূত নিবেদন করিল ৪ হে, আমীরুল মুমিনীন ! আপনি ন্যায়বিচার করিয়াছেন। এইজন্যই আপনি নিঃশংকচিত্তে নিদ্রা যাইতেছেন। আর আমাদের রাজা-বাদ্‌্শাহগণ অত্যাচার করে । সুতরাং তাহারা উদ্দিগ্ন ও সন্ত্স্ত থাকিতে বাধ্য । আমি সাক্ষ্য দিতেছি যে, আপনাদের ধর্ম সত্য । দূতরূপে আগমন না করিয়া থাকিলে আমি এখনই ইসলাম ধর্ম গ্রহণ করিতাম। পুনরায় আসিয়া ইসলাম ধর্মে দীক্ষিত হইব। মোটকথা, শাসনকার্ধের বিপদসমূহের সামান্য বর্ণনা উপরে প্রদত্ত হইল। এ বিষয়ের জ্ঞান বহু বিস্তৃত। শাসনকর্তার কর্তব্য, সর্বদা ধর্মপরায়ণ অভিজ্ঞ আলিমগণের সংসর্গ লাভ করা, তাহাদের নিকট হইতে সুবিচারের সহিত প্রজাপালন ও রাজ্য-শাসনের পদ্ধতি অবগত হওয়া এবং সর্বদা তদনুযায়ী আমল করিবার জন্য সচেষ্ট থাকা । তাহা হইলে তাহারা অব্যাহতি পাইতে পারে। আর ধোকাবাজ আলিমগণের সংসর্গ তাহাদের বর্জন করা উচিত। কারণ, ধোকাবাজ আলিম শয়তানস্বরূপ | অষ্টম নিয়ম ৪ সর্বদা ধর্মপ্রাণ অভিজ্ঞ আমিলের সাক্ষাতলাভের জন্য উদগ্রীব থাকা এবং তাহাদের উপদেশ অতি মনোযোগের সহিত শ্রবণ করা ও সংসারাসক্ত লোতী আলিমের সংসর্গ সতর্কতার সহিত বর্জন করিয়া চলা; কারণ সংসারাসক্ত আলিম শাসনকর্তাকে প্রতারিত করিবে, তাহার প্রশংসা করিবে এবং তাহার মন যোগাইয়া চলিবে যেন তাহার হস্তস্থিত মৃতদেহ অর্থাৎ পার্থিব ভোগ-বিলাসের সামগ্রী হইতে চাতুরী-বাহানা করিয়া কিছু লাভ করিতে পারে। যে আলিম রাজা-বাদ্‌শাহের নিকট হইতে কোন কিছুর প্রত্যাশা করেন না, দোষ-ক্রটি দেখিলে তাহাদিগকে ভর্সনা করিতে ভয় করেন না এবং সর্বদা ন্যায়-নীতি পালন করিয়া চলেন তিনিই ধর্ম-পরায়ণ আলিম। হযরত শফীক বলখী (র) খলীফা হারুনুর-রশীদের নিকট উপস্থিত হইলে খলীফা তাহাকে জিজ্ঞাসা করিলেন হে শফীক! আপনি কি সংসারবিরাগী দরবেশ ? তিনি বলিলেন £ আমি শফীক, দরবেশ নহি। খলীফা বলিলেন £ আমাকে কিছু উপদেশ প্রদান করুন। তিনি বলিলেন 8 আল্লাহ্‌ তোমাকে হযরত আবূ বকর সিদ্দীক রো)-এর আসনে আসন দান করিয়াছেন। এখন তিনি তোমার নিকট হইতে তাহার ন্যায় বিশ্বস্ততা, সত্যনিষ্ঠতা ও অকপটতা দেখিতে ইচ্ছা করেন। আল্লাহ্‌ তা'আলা তোমাকে [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ২৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।