কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

প্রজাপালন ও রাজ্যশীসন ২৬৫ দোযখে পতিত হইবে এবং সত্তর বৎসর ধরিয়া পড়িতে পড়িতে দোযখের গভীরতম গহ্বরে যাইয়া ঠেকিবে । উহাই তাহাদের বাসস্থান হইবে । হাদীস শরীফে বর্ণিত আছে যে, হযরত দাউদ (আ) ছদ্মবেশে বাহির হইতেন এবং যাহার সহিত সাক্ষাত হইত তাহাকেই জিজ্ঞাসা করিতেন £ ভ্রাতঃ বল তো দাউদের স্বভাব কিরূপ ? একদা হযরত জিবাঈল (আ) মানুষের আকৃতি ধারণ করতঃ তাহার সম্মুখে আগমন করিলে তিনি তাহাকেও তদ্রুপ জিজ্ঞাসা করিলেন । তিনি উত্তরে বলিলেন £ দাউদ (আ) যদি বায়তুল মাল হইতে নিজের ভরণ-পোষণ গ্রহণ না করিয়া নিজের অর্জিত ধনে গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করেন তবে তিনি ভাল লোকই বটে । ইহা শুনিয়া হযরত দাউদ (আ) স্বীয় ইবাদতখানায় গমন করিলেন এবং রোদন করিতে করিতে মুনাজাত করিতে লাগিলেন £ ইয়া আল্লাহ্‌! আমাকে এমন কোন শিল্পকর্ম শিক্ষা দিন যদ্বারা আমি স্বহস্তে উপার্জিত ধনে জীবিকা নির্বাহ করিতে পারি । আল্লাহ্‌ তাহাকে লৌহ-বর্ম নির্মাণকার্য শিখাইয়া দিলেন । হযরত উমর (রা) চৌকিদারের পরিবর্তে স্বয়ং রাব্রিকালে শহরে টহল দিতেন যেন কোন স্থানে কোন প্রকার ঝগড়া-ফাসাদ দেখিতে পাইলে উহা নিবারণ করিতে পারেন এবং তিনি বলিতেন £ লোকে যদি চর্মরোগ বিশিষ্ট একটি ছাগকে ফোরাত নদীর তীরে একাকী অসহায় অবস্থায় ফেলিয়া আসে এবং দেহে তৈল মর্দন না করার দরুন ছাগটি কষ্ট পায়, তবে আমার আশঙ্কা হয় কিয়ামত দিবস তজ্জন্যও আমাকে জবাবদিহী-করিতে হইবে । যদিও উমর (রা) প্রজাপালন বিষয়ে এত সামান্য ব্যাপারের প্রতিও এমন কঠোর সাবধানতা অবলম্বন করিতেন এবং তাহার সুবিচার এত উচ্চস্তরের ছিল যে, কেহই তাহার সমকক্ষ হইতে পারে নাই। তথাপি তাহার ইন্তিকালের পর হযরত আবদুরাহ্‌ ইবনে আমর ইবৃনে আস (রা) বলেন £ আমি হযরত উমর(রো) কে স্বপ্নে দেখিবার জন্য আল্লাহ্‌র নিকট প্রার্থনা করিতাম । বার বতসর পর স্বপ্নে দেখিলাম, তিনি যেন এইমাত্র গোসল করিয়া লুঙ্গি পরিধান পূর্বক আমার নিকট আগমন করিয়াছেন। আমি নিবেদন করিলাম 3 ইয়া আমীরুল মুমিনীন! আল্লাহ্‌ তা'আলা আপনার সহিত কিরূপ ব্যবহার করিলেন ? তিনি জিজ্ঞাসা করিলেন £ হে আবদুল্লাহ্‌! আমি তোমার নিকট হইতে আসিয়াছি কতদিন হইল ? আমি বলিলাম £ বার বৎসর। তিনি বলিলেন £ এতদিন আমি হিসাব -নিকাশে ব্যস্ত ছিলাম! আল্লাহ্‌ তা'আলা আমার প্রতি রহমত না করিলে আমার সর্বনাশ হইত। অথচ হযরত উমর (রা)-এর নিকট শাসনকার্ধের উপকরণের মধ্যে একটি দুর্বা ব্যতীত আর কিছুই ছিল না। পারস্য সম্রাট হযরত উমর (রা)-এর আকৃতি প্রকৃতি দেখিবার জন্য দূত প্রেরণ করিলেন। দূত মদীনা শরীফ পৌছিয়া মুসলমানগণকে জিজ্ঞাসা করিল £ আপনাদের বাদশাহ কোথায় ? তাহারা বলিলেন 8 আমাদের বাদশাহ নাই । আমাদের একজন [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ২৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।