কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

২৬৪ সৌভাগ্যের পরশমণি বাঁধিয়া তাহাকে আনয়ন করা হইবে। সে যদি নেককার হইয়া থাকে, অর্থাৎ তাহার কর্তব্য যথাযথভাবে পালন করিয়া থাকে তবে-তাহাকে অব্যাহতি দেওয়া হইবে। অন্যথায় আরও একটি শিকল দ্বারা তাহাকে বাঁধিয়া দেওয়া হইবে। হযরত উমর (রা) বলেন যে, মহাবিচারক আল্লাহ্‌র পক্ষ হইতে দুনিয়ার শাসকবৃন্দের যে দুর্গাতি ঘটিবে তাহা বড়ই আফসোসের বিষয় । কিন্তু যাহারা সুবিচার করিয়াছে, নিজের দায়িত্ব যথাযথরূপে পালন করিয়াছে, লোভের বশীভূত হইয়া কোন রায় প্রদান করে নাই, আত্মীয়-স্বজনের পক্ষপাতিত্ব করে নাই; বরং ভয় বা লোভের বশীভূত হইয়া কোন হুকুমের পরিবর্তন করে নাই; বরং আল্লাহ্‌র কিতাবকে দর্পণের ন্যায় সম্মুখে রাখিয়া তদনুযায়ী শাসনকার্য পরিচালনা করিয়াছে, তাহাদের কোন দুর্গতি হইবে না। রাসূলুল্লাহ্‌ সো) বলেন ঃ কিয়ামতের দিবস শাসকদিগকে আহ্কামুল হাকিমীন আন্মাহ্‌্র দরবারে হাযির করিয়া বলা হইবে £ তোমরা আমার বকরীসমূহের রাখাল ছিলে (অর্থাৎ আমার নিরীহ দুর্বল বান্দাগণের শাসনভার তোমার উপর অর্পিত ছিল) এবং তোমরা আমার জগত রাজ্যের রাজকোষসমূহের কোষাধ্যক্ষ ছিলে । আমার বিধানের অতিরিক্ত দণ্ড ও শাস্তি তাহাদিগকে কেন দিলে ? তাহারা নিবেদন করিবে £ হে মহাবিচারক আল্লাহ্‌! তাহারা আপনার বিধানের বিরুদ্ধাচরণ করিয়াছিল বলিয়া তাহাদের প্রতি আমাদের ক্রোধের কারণ । আল্লাহ্‌ বলিবেন ঃ কেন তোমাদের ক্রোধ কি আমার ক্রোধ অপেক্ষা অধিক ছিল ? অপর এক দল শাসককে আল্লাহ্‌ জিজ্ঞাসা করিবেনঃ তোমরা আমার বিধান অপেক্ষা কম শাস্তি দিলে কেন ? তাহারা নিবেদন করিবে-ঃ হে বিশ্ব প্রভু! আমরা তাহাদের প্রতি দয়া করিয়াছিলাম। আল্লাহ্‌ বলিবেন.£ কেন, তোমরা কি আমা হইতে অধিক দয়ালু ছিলে ? তৎপর অধিক শাস্তি ও কম শাস্তি প্রদানকারী উভয় দলকে ধৃত করা হইবে এবং দোষখের কোণসমূহ তাহাদের দ্বারা পূর্ণ করা হইবে। হযরত হুযায়ফা (রা) বলেন £ শাসনকর্তা সই হউক, আর অসতই হউক, আমি তাহাদের কাহারো প্রশংসা করি না। লোকে ইহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলেন £ আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলিতে শুনিয়াছি, কিয়ামত দিবস ন্যায়বিচারক ও অত্যাচারী সকল শাসককে একত্র করিয়া পুলসিরাতের উপর দপ্ডায়মান করা হইবে। আন্মাহ্‌ তা'আলা পুলসিরাতকে নির্দেশ দিবেন-একবার তাহাদিগকে ঝাকি দাও । যাহারা বিচার-মীমাংসায় অন্যায় করিয়াছিল অথবা ঘুষ গ্রহণ করিয়া অন্যায় বিচার করিয়াছিল কিংবা এক পক্ষের কথা মনোযোগের সহিত শ্রবণ করিয়াছিল (এবং অপর পক্ষের কথা শ্রবণ করে নাই) তাহারা সকলেই (এই ঝাঁকিতে পুলের উপর হইতে) [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ২৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।