প্রজাপালন ও রাজ্যশাসন ২৬৩ নিজের বাসস্থান দোযখে অনুসন্ধান করিয়া লয়। হুযুর (সা) বলেন ঃ আমার উম্মতের মধ্যে দুই প্রকার লোক আমার শাফায়াত হইতে বঞ্চিত থাকিবে ঃ (১) অত্যাচারী বাদ্শাহ; (২) যে বিদ্আতী ধর্ম-বিষয়ে ঝগড়া-বিবাদের সৃষ্টি করিয়া সীমা অতিক্রম করে। হুযূর (সা) বলেন ঃ অত্যাচারী বাদশাহের উপর কিয়ামতের দিন ভীষণ আযাব হইবে। হুযূর (সা) বলেন £ পাঁচ প্রকার লোকের প্রতি আল্লাহ্ অসস্তৃষ্ট। তিনি ইচ্ছা করিলে দুনিয়া হইতেই তাহাদের উপর শাস্তি আরম্ত করেন। অন্যথায় তাহাদের জন্য তো দোষখে স্থান অবধারিত রহিয়াছে। তন্মধ্যে প্রথম, সম্প্রদায়ের আমীর (শাসক) যে অধীনস্থ লোকদের নিকট হইতে নিজের প্রাপ্য আদায় করিয়া লয়, কিন্তু তাহাদের প্রতিদান দেয় না এবং তাহাদের প্রতি অত্যাচার বন্ধ করে না। দ্বিতীয়, এমন নেতা লোকে যাহার অনুসরণ করিয়া থাকে কিন্তু সে সবল-দুর্বলকে এক নজরে দেখে না; বরং (সবলের) পক্ষপাতিত্ব করিয়া থাকে। তৃতীয়, যে ব্যক্তি (মজুরী প্রদানের অঙ্গীকারে) শ্রমিক নিযুক্ত করে কিন্তু শ্রমিক তাহার কার্য সামাধা করিয়া দেওয়ার পরও তাহাকে মজুরী দেয় না। চতুর্থ, যে ব্যক্তি নিজের স্ত্রী ও সন্তান-সন্ততিকে আল্লাহ্র নির্দেশ মানিয়া চলিবার জন্য আদেশ করে না এবং তাহাদিগকে ধর্মের বিধান শিক্ষা দেয় না ও তাহাদের আহার কোথা হইতে দিবে সে চিন্তা করে না। পঞ্চম, যে ব্যক্তি মাহরের ব্যাপারে নিজের স্ত্রীর প্রতি অত্যাচার করে । হযরত উমর (রো) একদা জানাযার নামায পড়াইতে উদ্যত হইলেন। এমন সময় হাত রাখিয়া তিনি বলিতে লাগিলেন ঃ ইয়া আল্লাহ্! পাপের দরুন যদি এই মৃত ব্যক্তিকে শাস্তি প্রদান কর তবে তাহা উপযুক্তই হইবে । আর তুমি যদি তাহার প্রতি রহমত বর্ষণ কর তবে সে তোমার রহমতের মুখাপেক্ষী ৷ হে মৃত ব্যক্তি! তুমি কখনও আমীর (শাসক) ছিলে না, সরকারী ঘোষণাকারী বা তাহার সাহায্যকারী ছিলে না, দলীল লেখক বা তহ্শীলদারও ছিলে না। অতএব, শান্তিতে অবস্থান কর। এই বলিয়া সেই ব্যক্তি অদৃশ্য. হইয়া গেলেন। হযরত উমর (রা) বলিলেন $ তাহাকে খুঁজিয়া বাহির কর। কিন্তু তাহাকে আর পাওয়া গেল না। তখন হযরত উমর (রো) বলিলেন ঃ তিনি ছিলেন হযরত খিযির আলায়হিস সালাম । রাসূলুল্লাহ্ (সা) বলেন ঃ আমীর (শাসক), নকীব (সরকারী ঘোষণাকারী) ও কেশগুচ্ছ বাঁধিয়া ঝুলাইয়া রাখা হইবে । কারণ, তাহারা কখনই তাহাদের কর্তব্য যথাযথভাবে সম্পাদন করিত না। হুযূর (সো) বলেন 3 যে ব্যক্তি অন্তত £ দশজন লোকের উপরও শাসন ক্ষমতা লাভ করে, কিয়ামতের দিন তাহাদের হস্ত শিকল দ্বারা [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ২৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।