২৬২ সৌভাগ্যের পরশমণি তাহার প্রতি সন্তুষ্ট করিয়া দেন। আর যে ব্যক্তি আল্লাহ্র সন্তুষ্টির দিকে লক্ষ্য না করিয়া মানুষের সন্তুষ্টি কামনা করে, আল্লাহ্ তাহার প্রতি অসন্তুষ্ট হন এবং মানুষকেও তাহার প্রতি অসন্তুষ্ট করিয়া দেন। | সপ্তম নিয়ম £ শাসনকর্তার উপলব্ধি করা উচিত যে, রাজ্য শাসন একটি বিপদসক্কুল কার্য এবং মানব জাতির শাসনের দায়িত্ গ্রহণ করা সহজ ব্যাপার নহে। আল্লাহ্ যাহাকে ইহার দায়িতু পালনের ক্ষমতা অর্পণ করেন তিনি এমন সৌর্ভাগ্য লাভ করেন যাহার তুলনায় শ্রেষ্ঠতর সৌভাগ্য আর কিছুই নাই। আর যে ব্যক্তি শাসন-কার্ষে ক্রুটি করে, সে এমন দুর্ভাগ্যে নিপতিত হয় যে, কুফরের পর এমন দুর্ভাগ্য আর হইতে পারে না। হযরত ইবৃনে আব্বাস (রা) বলেন £ একদা রাসূলুল্লাহ্ (সা)-কে দেখিলাম তিনি আগমন করতঃ কা'বা শরীফের ঝেষ্টনী ধারণ করিলেন এবং তখন কুরায়শগণ হেরেম শরীফে অবস্থিত ছিলেন। তিনি বলিলেন, যে পর্যন্ত তিনটি কার্য করিবে সে পর্যস্ত কুরায়শ সম্প্রদায়ের মধ্য হইতে শাসনকর্তা ও বাদশাহ্ হইতে থাকিবে । কেহ তোমাদের নিকট অনুগ্বহপ্রার্থী হইলে তাহার প্রতি অনুগবহ করিবেঃ বিচারপ্রার্থী হইলে ন্যায়বিচার করিবে; অঙ্গীকার করিলে তাহার পূর্ণ করিবে। যে ব্যক্তি এইগুলি না করে তাহার প্রতি-আল্লাহ্র ফেরেশেতাগণের ও সকলের অভিশাপ বর্ষিত হইয়া থাকে। আন্নাহ্ তাহার ফরয-সুন্নত, কোন ইবাদতই কবৃল করেন না। অতএব, ভাবিয়া দেখা কর্তব্য যে, এই তিনটি কার্য না করা কত বড় গুরুতর পাপ যদ্দরুণ আল্লাহ্ তাহার কোন ইবাদতই কবুল করেন না। রাসূলুল্লাহ্ সো) বলেন ঃ যে ব্যক্তি দুইজন লোকের বিচার করে, আর (ইহাতে), অন্যায় করে, তাহার উপর আল্লাহ্ অভিসম্পাত করেন। হুযুর সো) বলেন ঃ তিন শ্রেণীর লোকের প্রতি আল্লাহ্ কিয়ামত দিবসে দৃষ্টিপাতও করিবে না। (১) মিথ্যাবাদী সুলতান (শাসকর্তা বা বাদশাহ্), (২) ব্যভিচারী বৃদ্ধলোক; (৩) গর্বিত ও দর্পকারী দরিদ্র ব্যক্তি । তৎপর হুযূর (সো) সাহাবায়ে কিরাম (রা)-কে বলিলেন £ অতি সত্ত্বর পূর্ব-পশ্চিমের রাজ্য তোমাদের দখলে আসিবে এবং তথাকার শাসনকর্তাগণ দোযখে নিক্ষিপ্ত হইবে। কিন্তু তাহাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহকে ভয় করিবে, পরহিযগারী অবলম্বন করিবে এবং আমানতদার হইবে (তাহারা দোযখে নিক্ষিপ্ত হইবে না)। হুযুর (সা) আরও বলেন ঃ যে শাসনকর্তার উপর আন্মাহ্ প্রজাপালনের দায়িত্ অর্পণ করিয়াছেন সে যদি বিশ্বাসঘাতকতা করে সন্গেহে এবং প্রজাপালন না করে তবে আল্লাহ্ তাহার জন্য বেহেশ্ত হারাম করিয়া দিবেন । হুযূর (সা) বলেন $ আল্লাহ্ যাহাকে মুসলমানগণের উপর নেতৃত্ব দান করিয়াছেন সে যদি তাহাদিগকে নিজের পরিবার-পরিজনের ন্যায় রক্ষণাবেক্ষণ না করে তবে তাহাকে বলিয়া দাও সে যেন [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ২৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।